মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ব্রা কি স্তন বড় বা ছোট করে দিতে পারে? বদলে দিতে পারে আকার? বিশেষজ্ঞের থেকে জেনে সঠিকটা বেছে নিন

নিজস্ব সংবাদদাতা | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৮Sanchari Kar

ব্রা মহিলাদের জন্য কেবল একটি পোশাক নয়, বরং স্বাস্থ্যগত দিক থেকেও অপরিহার্য বলে মনে করা হয়। এটি স্তনকে সাপোর্ট দেয়, কাঁধের চাপ কমায় এবং ভঙ্গিমা বা পোশ্চার ঠিক রাখতে সাহায্য করে। তবুও অনেক মহিলার মনে এখনও প্রশ্ন থেকে যায়— প্রতিদিন ব্রা পরলে কি স্তনের আকৃতি ভাল হয়? কিংবা এর আকার বাড়ে কি না?

চিকিৎসক জানিয়েছেন যে, মহিলাদের স্তনের জন্য ব্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর কথায়, “ব্রা স্তন ঝুলে যাওয়া রোধ করে এবং সঠিক আকার বজায় রাখে। বিশেষ করে যাদের স্তন ভারী, তাদের জন্য এটি বেশি জরুরি, কারণ এটি শরীরের ভঙ্গিমা উন্নত করে এবং কাঁধ ও পিঠের উপর চাপ কমায়।”
এছাড়াও তিনি ব্যাখ্যা করেন—
ব্রা ঘাম শোষণ করে
অস্বস্তি কমায়
স্তনের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়
বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধে সহায়তা করে

অর্থাৎ, দৈনন্দিন জীবনে ব্রা শুধুমাত্র একটি পোশাক নয়, বরং এটি শরীরের আরাম ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যরক্ষায় সহায়ক একটি গুরুত্বপূর্ণ উপকরণ।

চিকিৎসক পরিষ্কারভাবে আরও জানিয়েছেন যে, প্রতিদিন ব্রা পরলেও স্তনের আকার বাড়ে না বা ছোটেও না। তাঁর ভাষায়, “ব্রা শুধুমাত্র অস্থায়ী সাপোর্ট দেয়। এটি স্তনকে স্থির অবস্থায় রাখে এবং আরাম দেয়, তবে এর ফলে স্থায়ীভাবে আকার বড় বা ছোট হয় না।”

তিনি আরও ব্যাখ্যা করেন যে স্তনের আকার নির্ভর করে মূলতঃ
জেনেটিক্স (বংশগত বৈশিষ্ট্য): পরিবার বা বংশগত বৈশিষ্ট্যের ওপর অনেকটাই নির্ভরশীল।
হরমোনাল পরিবর্তন: বয়স, পিরিয়ড সাইকেল, গর্ভাবস্থা ও মেনোপজ স্তনের আকার-আকৃতিতে প্রভাব ফেলে।
গর্ভাবস্থা: দ্রুত ওজন বাড়া বা কমা স্তনের টিস্যুতে টান তৈরি করে, যা ঝুলে যাওয়ার কারণ হতে পারে।
ওজনের ওঠানামা: ওজন বাড়লে বা কমলে স্তনের আকারেও পরিবর্তন আসতে পারে।
তবে ব্রা ঝুলে যাওয়া বিলম্বিত করতে সাহায্য করে, কিন্তু স্বাভাবিক আকৃতি বা আকার পরিবর্তন করতে পারে না। অর্থাৎ ব্রা অবশ্যই সাপোর্ট এবং আরামের জন্য জরুরি, তবে এটি স্তনের প্রকৃত গঠন বা আকারের কোনও স্থায়ী পরিবর্তন ঘটায় না।

ব্রেস্ট-টোনিং এক্সারসাইজ:
পুশ-আপস
চেস্ট প্রেস
ডাম্বেল ফ্লাইস
কোবরা স্ট্রেচ
এসব ব্যায়াম স্তনের পেশিকে মজবুত করে এবং প্রাকৃতিক শেপ ধরে রাখতে সাহায্য করে।

সঠিক ব্রা ব্যবহার:
ওয়েল-ফিটেড, সাপোর্টিভ ব্রা পরা জরুরি।
ভারী স্তনের জন্য ফুল কভারেজ ব্রা বা স্পোর্টস ব্রা বেশি কার্যকর।
হালকা বা ছোট স্তনের জন্য প্যাডেড ব্রা আরামদায়ক হতে পারে।
 স্বাস্থ্যকর লাইফস্টাইল:
পর্যাপ্ত প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া।
জলপান বজায় রাখা।
ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলা (কারণ এগুলো ত্বকের ইলাস্টিসিটি কমায়)।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া