সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধে। জানা গিয়েছিল বালেন্দ্র শাহ রাজি না হওয়ায় বিক্ষোভকারী জেন জি-রা অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে নিজেদের তরফ থেকে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম বেছে নিয়েছেন। কারকিও জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে, তিনি রাজি দায়িত্ব নিতে। বুধবার রাতে বালেন শাহ জানান, কুরশিতে কারকি বসলে তা আদতে ভালই হবে। শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।
তবে বৃহস্পতিবার ছবিটা বদলে গিয়েছে কিছুটা। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। সূত্রের তথ্য, কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ এবং প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির পর এবার কাঠমাণ্ডুতে ভাসছে নয়া নাম। কুলমন ঘিসিং। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সর্বজনস্বীকৃত প্রধান ইঞ্জিনিয়ার কুলমন ঘিসিংয়ের হাতে তুলে দিতে চাইছেন বিক্ষোভকারীরা। নেপালের বিদ্যুৎ সমস্যা দূরীকরণে কুলমনের ভূমিকা নেপালের সকলের জানা। সেই সূত্রেই কি তাঁকেই বেছে নিতে চাইছেন জেন জি-রা?
আরও পড়ুন: সেনার নেপাল এবার সুশীলার! জেন জি-রা 'কেয়ারটেকার প্রাইমমিনিস্টার' হিসেবে বেছে নিলেন কাকে? চেনেন
জানা গিয়েছে, ঘিসিং ইতিমধ্যেই স্বচ্ছ খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং জেন জি তরুণদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তাঁর মুখে এখন থেকেই পরবর্তী নির্বাচনের কথাও শোনা গিয়েছে।
সেনার শাসন, তারপর? নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কুরশিতে বসবেন কে? মঙ্গলবার থেকেই ভাসছিল নানা নাম। বুধবার সন্ধে বেলা জানা যায়, জেন জি-রা ভার্চুয়াল বৈঠক করে নেপালের পরবর্তী অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন নেপালের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকিকে।
প্রবল বিক্ষোভের মাঝেই মঙ্গলবার ভেঙে পড়ে ওলি সরকার। একে একে মন্ত্রীদের পদত্যাগের পর, খোদ ওলিও পদত্যাগ করেন। তারপর থেকে একেবারে বাংলাদেশের ছাঁচেই নেপালের দায়িত্ব তুলে নিয়েছে সেনাবাহিনী। নেপালের সেনাপ্রধান অশোকরাজ সিগদেলের একটি বক্তব্য সামনে আসার পর থেকে জোর চর্চা হয়েছে নেপালে রাজতন্ত্র ফিরে আসা নিয়েও।
তবে বুধবার বিকেলে, স্থানীয় এবং একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, কয়েক হাজার জেন-জি আন্দোলনকারী ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম জানান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জেন জি আন্দোলনের হোতারা তাঁদের এজেন্ডা তৈরির জন্য একটি ভার্চুয়াল বৈঠক করেন। তাদের আলোচনা কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে ঘিরেই ছিল মূলত। জানা গিয়েছে, বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার কারণে, কারকির নামেই গ্রিণ সিগন্যাল। অর্থাৎ, আন্দোলনের পরে, একই বিষয়েও বাংলাদেশের ছাঁচ হিমালয়ের দেশে। সে দেশেও এবার অন্তবর্তী সরকার! জানা যায়, প্রস্তাব সুশীলার কাছে গেলে, তিনি অন্তত হাজারজনের সমর্থন চেয়েছিলেন তাঁর নামের পাশে। তথ্য, তার আড়াইগুণ বেশি যুব, বিক্ষোভকারীদের সমর্থন পেয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার কারকির পরেই অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে জেন জি-দের পছন্দের তালিকায় নাম ভাসছে কুলমন ঘিসিং-এর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?