মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

IIT student dances with Jalebi Bai song creates massive buzz and goes viral

লাইফস্টাইল | প্যান্ট নেই, শুধু খোলা শার্ট আর অন্তর্বাস পরেই ‘জলেবি বাই’ গানে আইটেম নাচ ছাত্রীর! তুমুল বিতর্কে আইআইটি, রইল ভিডিও

নিজস্ব সংবাদদাতা | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আইআইটিতে সুযোগ পাওয়া মুখের কথা নয়। শিক্ষাক্ষেত্রে ভারতের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিগুলি। এবার সেই আইআইটিতে দেখা গেল এমন এক দৃশ্য যা দেখে চমকে উঠেছেন অনেকে। সম্প্রতি আইআইটি রুরকির একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে এক স্বল্পবসনা মহিলা শিক্ষার্থী উদ্দাম নাচ করছেন মঞ্চে। আর সেই নাচ দেখেই হাততালিতে ফেটে পড়ছে সামনের দর্শক। ভাইরাল ভিডিও দেখে দ্বিধা বিভক্ত নেটিজেনরা।

বহু বাবা-মা আজকাল সন্তানকে আইআইটিতে পাঠাতে চান। কেউ কেউ বিষয়টিকে অভিভাবকদের পাগলামি মনে করলেও সমাজের একটি বড় অংশের কাছে এখনও এই প্রতিষ্ঠান বিশেষ একটি বার্তা বহন করে। প্রতিবছর উচ্চ মাধ্যমিক পাস করার পর বহু শিক্ষার্থী দিনরাত প্রস্তুতি নেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আইআইটিতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। অনেকে আবার বিষয়টিকে দেখেন রক্ষণশীল মানসিকতার প্রতীক হিসাবে। কিন্তু আপনি যে পক্ষেই থাকুন না কেন ভাইরাল এই ভিডিও নজর কাড়তে বাধ্য। 

কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে এক ছাত্রী একটি বোতাম খোলা শার্ট অন্তর্বাস এবং কেবলমাত্র একটি টাই পরে নাচ করছেন একটি বলিউডি গানের সঙ্গে। তাও যে সে গান নয়, সেটি ‘আইটেম সং’ হিসেবে পরিচিত ‘জালেবি বাই’। নাচের সময় ছাত্রীর আত্মবিশ্বাস এবং এনার্জি নজর কেড়েছে সকলে আর সেই কারণেই ইনস্টাগ্রাম থেকে ইউটিউব সর্বত্র ছড়িয়ে পড়েছে ভিডিওটি। লক্ষ লক্ষ মানুষ দেখছেন ভিডিও। একটি নাচের দৌলতেই কার্যত তারকা বনে গিয়েছেন ছাত্রী।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে 
নৃত্য কেবল ভঙ্গি বদলের খেলা নয়। এক এমন সাধনা যার মধ্য দিয়ে প্রকাশ পায় আবেগ এবং সপ্তরস। প্রাচীন ভারতের ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে শুরু করে একাধিক শাস্ত্র এই রসগুলির উল্লেখ রয়েছে। ছাত্রীর অভিব্যক্তি এবং ছন্দে মেলানো তাল যেন মনে করিয়ে দিচ্ছে সে কথাই।
নেটিজেনদের একটি বড় অংশ বাহবা দিয়েছে ছাত্রীর এই নাচকে। তাদের কথায় আইআইটিতে সুযোগ পাওয়ার জন্য নিশ্চয়ই দীর্ঘদিন ধরে পড়াশোনায় মন দিতে হয়েছে ওই ছাত্রীকে। কিন্তু এত পড়াশোনার চাপের মধ্যেও নিজের ভালবাসার কলা নাচকে ভোলেননি তিনি। কারও কারও মতে পড়াশোনার পাশাপাশি সর্বাঙ্গীন সুন্দর একজন মানুষ হয়ে ওঠার জন্য অন্যান্য সৃজনশীল দিকের প্রতি মনোযোগ দেওয়াও সমান জরুরি। এই ছাত্রী ঠিক সেটাই করেছেন। পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতার অংশ হিসেবে ধরে রেখেছেন তার নৃত্যশৈলীকে। মানসিকভাবে সুস্থ থাকতে জীবনে এই ধরনের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি বলেই মত নেটিজেনদের একাংশের।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে 
তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। একটি বড় অংশের মানুষ ছাত্রীর শিল্পকলার প্রশংসা করলেও অপর একটি অংশ মনে করছে, এই ধরনের নাচ কোনও শিক্ষাঙ্গনে শোভা পায় না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন ছাত্রীর পোশাক এবং নাচের জন্য বেছে নেওয়ার গানটি নিয়েও। তাঁদের মতে এই ধরনের পোশাক পরে ক্যাম্পাসের মধ্যে চটুল আইটেম গানের সঙ্গে নাচ পড়াশোনার সংস্কৃতির সঙ্গে বেমানান। তবে আজকাল ডট ইন এর তরফ থেকে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া