সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ও ঝাড়খণ্ড থেকে দুই জনকে সন্ত্রাসবাদী মডিউলের সঙ্গে যোগসাজশ ও দেশবিরোধী কার্যকলাপের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারের একদিন পরই আরও তিনজনকে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা হল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিন জনের মধ্যে একজনকে দিল্লি থেকে, একজনকে মধ্যপ্রদেশ থেকে এবং অপরজনকে তেলেঙ্গানা থেকে ধরা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, “দেশের বিভিন্ন রাজ্যে এখনও একাধিক স্থানে তল্লাশি চলছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
এর আগে বুধবার দিল্লি থেকে আাফতাব এবং রাঁচি থেকে আশার দানিশকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পরে রাতে রাজধানী থেকেই আবু বকর ওরফে সুফিয়ানকে আটক করা হয়। এছাড়া মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।
আরও পডুন: দেশজুড়ে শুরু হতে চলেছে এসআইআর, দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন
পুলিশ সূত্রের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর খুব শিগগিরই তাদের পরিকল্পনা এবং সন্ত্রাসবাদী মডিউলের সঙ্গে সুনির্দিষ্ট যোগসূত্রের বিষয়ে বিস্তারিত জানানো হবে। ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে, অভিযুক্তরা দিল্লি-এনসিআর সহ দেশের একাধিক স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। তারা ইতিমধ্যেই কিছু কাঁচামাল এবং বিস্ফোরক জোগাড় করেছিল, যা দিয়ে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করার চেষ্টা চলছিল।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের কাছ থেকে যে সামগ্রী উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে তামার পাত, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বোনেট, সালফার পাউডার, বল বিয়ারিং, বিউকার সেট, সেফটি গ্লাভস, রেসপিরেটরি মাস্ক, স্ট্রিপ ওয়্যারসহ প্লাস্টিকের বাক্স, একটি সার্কিট, মাদারবোর্ড ও ডায়োড।
একজন অন্য কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এরা AQIS (আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট) মডিউলের সঙ্গে যুক্ত। এছাড়া তারা আইএসআইএস ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা প্রভাবিত হতে পারে। তবে তাদের সুনির্দিষ্ট যোগাযোগ এখনও তদন্তাধীন।”
উল্লেখযোগ্য, গত বছরের আগস্ট মাসে দিল্লি পুলিশের স্পেশাল সেল একই ধরনের এক অভিযানে দিল্লি, ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশ জুড়ে ১৭টি জায়গায় তল্লাশি চালায়। সেই সময় ছয় জনকে গ্রেপ্তার করা হয় এবং আট জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ ছিল, তারা সকলেই আল-কায়েদা দ্বারা প্রভাবিত হয়ে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল।
তদন্তকারী সংস্থার মতে, এবার যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিকল্পনা আরও সুপরিকল্পিত ছিল। ধৃতদের বিদেশি যোগাযোগ, আর্থিক লেনদেন ও প্রযুক্তিগত সহায়তার উৎস খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, তাদের ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রপাতি ও ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ মনে করছে, ধৃতরা একটি বড় নাশকতার ছক কষছিল, যা সফল হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে যেকোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন রাজ্যের পুলিশ যৌথভাবে কাজ করছে। আগামী দিনে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?