সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: এক শহরে একাধিক গৃহবধূর ভয়ঙ্কর অভিজ্ঞতা। বিয়ের পরেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তাঁরা। কেউ তুমুল হেনস্থার শিকার, কেউ বা প্রতারণা। মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে দুজনেই পুলিশের দ্বারস্থ হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। এক গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী পর্ণ ছবিতে আসক্ত। সেই পর্ণ ছবি দেখেই স্বামী নিত্যদিন নির্যাতন করেন। আরেকজনের অভিযোগ, স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সম্পর্কের জেরে তাঁদের সংসারেও চির ধরেছে।
এক গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, স্বামী নিত্যদিন একাধিক পর্ণ ছবি দেখেন। সেই পর্ণ ছবি দেখেই শারীরিক নির্যাতন করেন তাঁকে। ২০২০ সালে ম্যাট্রিমনি সাইটে আলাপের পর তাঁদের বিয়ে হয়। ধার্মিক তাঁর স্বামীর নাম। বিয়ের কয়েক সপ্তাহ পরেই আরও পণের দাবিতে নির্যাতন শুরু হয় শ্বশুরবাড়িতে। এমনকী তাঁর সোনার গয়না, দামি উপহার সবকিছুই কেড়ে নেন তাঁরা।
মালদ্বীপে মধুচন্দ্রিমার জন্য তরুণীর বাবাই টাকা দিয়েছিলেন। কিন্তু মধুচন্দ্রিমায় গিয়েও কোনও সুখস্মৃতি ছিল না। রোজ ঝামেলা করতেন ধার্মিক। এরপর ক্যালিফোর্নিয়ায় যাওয়ার পর ধার্মিকের আসল রূপ প্রকাশ্যে আসে। সেখানে যাওয়ার পরেই তরুণীকে দেশে ফিরে যাওয়ার জন্য হুমকি দিতে থাকেন। নিত্যদিন এই অশান্তির পর প্যানিক অ্যাটাকে হাসপাতালেও ভর্তি হন তিনি।
তরুণী জানিয়েছেন, রোজ একাধিকবার পর্ণ ছবি দেখেন স্বামী। এই কারণেই শারীরিক সম্পর্কে আর লিপ্ত হতে চাইতেন না। নীল ছবির আসক্তির কারণে নির্যাতন দিনের পর দিন আরও বেড়েই চলে। এমনকী তিনি যখন গর্ভবতী ছিলেন, সেই সময়েও স্বামী তাঁকে শারীরিক নির্যাতন করেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য তরুণী দুর্ঘটনার কবলেও পড়েন। টেক্সাসে ধার্মিকের মা সকলের সমানে কটুক্তি করতেও পিছপা হননি। এরপরই আহমেদাবাদে ফিরে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুন: দুই ভাইয়ের এক বউ, সহধর্মিনীকে নিয়ে কাড়াকাড়ি শুরু! বিয়ের কয়েক মাস পরেই কি জীবন দুর্বিষহ?
অন্যদিকে ওই শহরেই এক গৃহবধূ দিন কয়েক আগে স্বামীর ফোনে এক মেয়ের ছবি দেখতে পান। এরপরই স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তরুণী জানিয়েছেন, ২০২৩ সালেই তাঁর বিয়ে হয়। মেঘানীনগরে আইনজীবী হিসেবে কাজ করেন। তিনি জানিয়েছেন, স্বামী হিরেন, শাশুড়ি ও ননদ মিলে পণের দাবিতে দিনের পর দিন নির্যাতন করেন তাঁকে।
তরুণী জানিয়েছেন, বিয়ের সময় শ্বশুরবাড়িতে বাবা পণ দিয়েছিলেন। তা সত্ত্বেও হিরেনের দাবি ছিল, একটি গাড়ি। সেই দাবি মেটাতে পাঁচ লক্ষ টাকা জোগাড় করে দিয়েছিলেন তরুণী। সেই টাকা দিয়ে হিরেন নিত্যদিন মধ্যপান করতেন। মত্ত অবস্থায় তাঁকে মারধরও করতেন। তিনি আরও জানিয়েছেন, বিয়ের এক বছর পরেই হিরেনের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।
এক সপ্তাহ পরেই হিরেনের ফোনে তাঁর প্রেমিকার ছবি দেখতে পান। তখনই বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি স্বীকার করে নেন তিনি। এমনকী তরুণীকে সরাসরি জানিয়ে দেন, সম্পর্কটি মেনে না নিলে তিনি যেন বাড়ি থেকে বেরিয়ে যান। শ্বশুরবাড়ির সদস্যদের কাছে অভিযোগ জানিয়ে সমস্যা মিটমাট করতে চেয়েছিলেন তরুণী। এর জেরে হিরেন তাঁকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তারপরেই থানায় এসে অভিযোগ দায়ের করেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?