শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ১৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় ফের নারীপাচার ও দেহব্যবসার অভিযোগ। ইতিমধ্যেই ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার কলকাতার বড়তলা থানা এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশের মানবপাচার দমন শাখা। ওই অভিযানে ৯ নাবালিকা–সহ মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: আলিপুরে ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু, কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, বড়তলার ওই বাড়িটিতে নাবালিকা এবং তরুণীদের দিয়ে দেহব্যবসা চালাতেন মধ্যবয়স্ক এক দম্পতি। অভিযুক্ত দম্পতিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা বড়তলা থানা এলাকারই বাসিন্দা। এ ছাড়া পাচারকারী সন্দেহে আরও চার জনকে পাকড়াও করেছেন পুলিশকর্মীরা। সন্দেহভাজন ওই পাচারকারীদের মধ্যে এক তরুণীও রয়েছেন। ওই চার পাচারকারীর মধ্যে এক জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। বাকি তিন জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তাঁদের বয়স ২২–৩৪ বছরের মধ্যে।
প্রসঙ্গত, কলকাতা এবং সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই বিভিন্ন স্পা এবং মেসেজ পার্লারে দেহব্যবসার অভিযোগ ওঠে। এই ধরনের ঘটনাগুলি বন্ধ করতে পুলিশের তরফে ধারাবাহিক অভিযানও চালানো হয়। বুধবারও গোপন সূত্রে পুলিশের কাছে খবর এসেছিল, বড়তলা থানা এলাকার একটি বাড়িতে দেহব্যবসা চলছে। সেই সূত্রের ভিত্তিতেই অভিযান চালিয়ে নাবালিকাদের উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দম্পতি–সহ ছ’জনকে। ধৃতদের জেরা করে এই ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: আরও চওড়া দরজা, আরও বেশি সুবিধা! যাত্রী সুবিধার্থে মেট্রোর নতুন রেক এল কলকাতায় ...
প্রসঙ্গত, এর আগে মেদিনীপুর ও ডায়মন্ড হারবারেও একই অভিযোগ উঠেছিল। ডায়মন্ড হারবারে একটি আবাসিক হোটেলে দেহব্যবসার অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। পুলিশি অভিযানে আটক করা হয়েছিল একাধিক যুবক–যুবতীকে। ওই আবাসিক হোটেলের ম্যানেজার ও কর্মচারীদেরও আটক করেছিল পুলিশ।
তারও আগে মেদিনীপুরে একটি আশ্রমের আড়ালে উঠেছিল দেহব্যবসার অবিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?