সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Fortune will be brightened with the blessings of Lord Narayana according to Daily Horoscope Today

লাইফস্টাইল | ব্যাঘাত যোগ থেকে বাঁচাতে পারেন একমাত্র নারায়ণ, সর্বনাশ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে কোন কোন রাশিকে?

আকাশ দেবনাথ | ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ১০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মানেই নারায়ণের দিন। আজ ১১ সেপ্টেম্বর তারিখেও বজায় থাকবে সেই ধারা। তবে জ্যোতিষমতে আজ ব্যাঘাত যোগের প্রভাব থাকায় কিছু কিছু কাজ সম্পন্ন করতে সমস্যা হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ চন্দ্র থাকবেন মেষ রাশিতে এবং সূর্য থাকবেন সিংহ রাশিতে। সব মিলিয়ে কেমন যাবে ১২ টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য? দেখে নেওয়া যাক।

মেষ রাশি

আজ কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের আগে ভালভাবে চিন্তাভাবনা করুন। পারিবারিক জীবনে ছোটখাটো বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে, তবে আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে চোখের সমস্যায় ভুগতে হতে পারে। প্রেম জীবন আরও মধুর হবে।

বৃষ রাশি

আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হবে। অপ্রত্যাশিত কিছু খরচ সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, বিবাদে না জড়ানোই ভাল। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রস্তুতি ভাল থাকলে পরীক্ষায় ফল মিলবে।

মিথুন রাশি

আজ মিথুন রাশির জাতক জাতিকাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, যা পরবর্তীতে লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি অনুকূল। পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। সঙ্গীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

কর্কট রাশি

আজকের দিনটি কর্কট রাশির জন্য বেশ ব্যস্ততার মধ্যে কাটবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। তবে পরিশ্রমের যথাযথ ফল পাবেন। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

সিংহ রাশি

আজ সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের প্রশংসা কুড়োবে। ব্যবসায়ীদের জন্য লাভের যোগ রয়েছে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, যা আপনার পরিচিতি বাড়াতে সহায়ক হবে। পারিবারিক জীবন সুখের হবে। তবে বড় অহংকার বিপদ বিপদ।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের আজ একটু সতর্কভাবে চলতে হবে। গোপন শত্রু ক্ষতির চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হলেও শান্ত থাকুন, বিতর্কে জড়াবেন না। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, এতে মানসিক শান্তি পাবেন।

তুলা রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। তবে রক্তপাতের যোগ রয়েছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে।

বৃশ্চিক রাশি

আজ আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। পুরনো কোনও রোগ আবার দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। আর্থিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। ভুল বিনিয়োগের আশঙ্কা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে।

ধনু রাশি

বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাফল্যের। পরীক্ষায় ভাল ফল করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। নাচ, গান, ছবি আঁকা প্রভৃতি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। আর্থিক দিক থেকেও দিনটি ভাল যাবে।

মকর রাশি

পারিবারিক বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ রাশি

ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার নতুন বুদ্ধি প্রশংসিত হবে। আজ আয় বাড়লে ব্যয়ও বাড়বে। তাই বুঝে শুনে খরচ করুন। শ্বশুরবাড়ির দিক থেকে খারাপ খবর আসতে পারে।

মীন রাশি

আর্থিক দিক থেকে আজকের দিনটি মীন রাশির জন্য খুবই ভাল। বিভিন্ন উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। কিন্তু নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন, নাহলে সম্পর্কের অবনতি হতে পারে। পারিবারিক জীবন সুখকর হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া