সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লক্ষ্য নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার, বিমান পাঠাবে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো

রিয়া পাত্র | ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক:  প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি নেপালে। বর্তমানে ভারতের পড়শি দেশের শাসনভার সেনার দখলে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। বুধবার সকাল থেকে নেপালে বড় ধরনের কোনও অশান্তির ঘটনা না ঘটলেও চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। নেপালের বাঁকে জেলার সংশোধনাগারের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্য দিকে, আনুষ্ঠানিক ভাবে নেপালের দায়িত্ব নিল সে দেশের সেনাবাহিনী। বিবৃতি দিয়ে জানানো হল, যত দিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন দেশের শাসনভার চালাবে তারা। শুধু তা-ই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে সেনার তরফে। বুধবার সে দেশের বিক্ষোভকারী জেন-জি-রা জানিয়েছেন, অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে তাঁরা চান সুশীলাকে।

নেপালে আটকে বহু ভারতীয়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, নেপালে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনবে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো। সূত্রের খবর, বুধবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, নেপালের রাজধানীতে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো কাঠমান্ডুতে অতিরিক্ত বিমান পরিচালনা করবে। মন্ত্রী এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বিমান সংস্থাগুলিকে তাদের ভাড়া যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভাইজির সঙ্গে সম্পর্কে বাধা! নিজের পরিবারকে এক রাতে গুলি করে শেষ করে দেন নেপালের

এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, নেপালের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে আটকে পড়া যাত্রীদের সাহায্য করার জন্য তারা আজ এবং আগামিকাল দিল্লি থেকে কাঠমান্ডু এবং ফিরে আসার জন্য বিশেষ বিমান পাঠাবে। এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়া পোস্ট করে জানিয়েছে, 'নেপালের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আটকে পড়া যাত্রীদের সাহায্য করার জন্য এয়ার ইন্ডিয়া আজ এবং আগামিকাল দিল্লি থেকে কাঠমাণ্ডু এবং ফিরে আসার জন্য বিশেষ বিমান পরিচালনা করছে। আমাদের নির্ধারিত কার্যক্রম আগামিকাল থেকে আবার শুরু হবে। আমাদের যাত্রীদের স্বার্থে এটি সহজতর করার জন্য দ্রুত সমন্বয়ের জন্য আমরা সরকার এবং অন্যান্য সংস্থাগুলিকে ধন্যবাদ জানাই।'

পোস্টেই আরও বলা হয়েছে, 'বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের তাঁদের বিমানের অবস্থা https://airindia.com/in/en/manage/flight-status.html-তে পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আরও সহায়তার জন্য, অনুগ্রহ করে আমাদের 24×7 কল সেন্টারে 011-69329333 / 011-69329999 নম্বরে যোগাযোগ করুন।' নেপালে অস্থিরতার পরে, কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছে।

 

ছাত্র-যুব আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে। কাঠমান্ডু থেকে বিদ্রোহের সূত্রপাত হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নেপাল জুড়ে। হাজার হাজার বিদ্রোহী নেমে পড়েন রাস্তায়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। বিক্ষোভকারীদের বিক্ষোভের আগুনের আঁচে পুড়তে থাকে নেপালের পার্লামেন্ট ভবন, ওলি এবং তাঁর মন্ত্রীদের বাসভবন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া