বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এতদিন কর্মীরা ঘরে বসেই কাজ করতে পারছিলেন। অনেকেই যদিও বলেন ওয়ার্ক ফ্রম হোম সুবিধার, অনেকের মত একেবারে উল্টো। তাঁদের মতে, এই পন্থায় সংস্থা কাজ করিয়ে নেয় বেশি। কেউ কেউ আবার বাড়িতে বসে অফিস করতে খুব একটা স্বচ্ছন্দ নন একেবারেই। এই সংস্থা এবার কর্মীদের জন্য নিয়েছে বড় সিদ্ধান্ত। আর ঘরে বসে কাজ নয়। এবার থেকে কাজের জন্য, কর্মীদের যেতে হবে অফিসেই।
সংস্থা মাইক্রোসফট। সূত্রের খবর, এই সংস্থা কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম পর্ব মিটিয়ে এবার সপ্তাহে তিনদিন করে অফিস যাওয়ার কথা জানিয়েছে। সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান ব্যাখ্যা করেছেন যে, এই পদক্ষেপটি ধীরে ধীরে চালু হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে চালু করা হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান যুগে এই পদক্ষেপ প্রয়োজনীয় বলেই মত সংস্থার।
আরও পড়ুন: সেনার নেপাল এবার সুশীলার! জেন জি-রা 'কেয়ারটেকার প্রাইমমিনিস্টার' হিসেবে বেছে নিলেন কাকে? চেনেন
সংস্থা এই বিষয়ে একটি মেমো জারি করেছে, তাতে উল্লিখিত, নতুন নীতিমালা কিছু কর্মীর জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে হতে পারে। কোলম্যান জোর দিয়ে বলেন যে মাইক্রোসফ্ট কর্মীদের পুরনো পন্থা ফেলে ফের আগের মতো অফিসে আসার বিষয়টির টাল সামলানোর জন্য পর্যাপ্ত সময় দিচ্ছে এবং পরিবর্তনটি মসৃণ করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সংস্থা। তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন যে, ফের অফিসে ফিরিয়ে কাজ করানোর বিষয়টি যদিও কর্মী সংখ্যা হ্রাস করার বিষয়ে নয় বরং টিমওয়ার্ক উন্নত করার এবং আরও ভাল ফলাফলের লক্ষ্যে।
কিন্তু কেন সপ্তাহে কেবল তিনদিন?
কোলম্যান জানিয়েছেন অতিমারী পূর্ব সময়ের মতো, একেবারে ছুটির দিন ছাড়া সবদিন নিয়ম মাফিক অফিস, এই নিয়মে এখনই ফিরছে না সংস্থা। তবে গঠনমূলক কাজের জন্য, একসঙ্গে, মুখোমুখি বসা প্রয়োজনীয় বলেই মত তাঁর। কোলম্যানের ব্যাখ্যা-'মানুষ যখন একসঙ্গে আরও বেশি করে কাজ করে, তখন তাঁরা উন্নতি লাভ করে, কাজের প্রতি উজ্জীবিত হয়, ফলাফলও হয় অনেক ভাল।'
আরও পড়ুন: সংবিধান সংশোধন থেকে শুরু করে দুর্নীতিমুক্ত সমাজ, আর কী দাবি নেপালের জেন জি
পুনরায় অফিসে ফিরে কাজের বিষয়টি সংস্থা চালু করবে মূলত তিনটি ধাপে-
প্রথমত, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিকে পুগেট সাউন্ড অঞ্চলে শুরু হবে প্রথম ওয়ার্ক ফ্রম অফিসের ধারা। তারপর এটি অন্যান্য মার্কিন অফিসে প্রসারিত হবে এবং অবশেষে, এটি মাইক্রোসফটের আন্তর্জাতিক অফিসগুলিতে বাস্তবায়িত হবে।
অফিসের ৫০ মাইলের মধ্যে বসবাসকারী কর্মচারীদের প্রথম পর্যায়ে অফিসে আসার নির্দেশ দেওয়া হবে বলে তথ্য। মেমোতে ম্যান্ডেট অনুসরণ না করা কর্মীদের জন্য কী পরিণতি হতে পারে তা নির্দিষ্ট করা হয়নি যদিও। পুরনো নিয়ম ফেরানোর বিষয়ে সংস্থা কর্মীদের মনোভাব বুঝছে বা বোঝার চেষ্টা করছে, এই বার্তা দেওয়া হয়েছে বারবার। কোলম্যান জোর দিয়ে বলেছেন যে কোম্পানি বুঝতে পারে যে এই পরিবর্তন কারও কারও জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সংস্থা কর্মীদের সুবিধা-অসুবিধার কথা ভাবছে, এই বার্তাও দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?