মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অল্প বয়সে হাঁটুর ব্যথা? শরীরে এই ভিটামিনের অভাব কিনা আগেই সতর্ক হন, নাহলে যন্ত্রণায় কাতরাতে থাকবেন

সোমা মজুমদার | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৫Soma Majumder

আজকের ব্যস্ত জীবনযাত্রায় বয়স নির্বিশেষে অনেকেই হাঁটু, কনুই বা জয়েন্টের ব্যথায় ভুগছেন। অনেক সময় এই ব্যথার পেছনে আঘাত, আর্থ্রাইটিস কিংবা বয়সজনিত কারণ দায়ী থাকে ঠিকই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর আরেকটি বড় কারণ হল শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি। যদিও হাঁটু বা কনুইয়ের ব্যথাকে অনেক সময় অবহেলা করা হয়। অথচ ভিটামিন ও খনিজের ঘাটতি যদি এর মূল কারণ হয়, তবে তা পূরণ করলে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ব্যথা শুরু হলেই শুধুমাত্র ওষুধ নয়, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার দিকেও সমান নজর দেওয়া জরুরি। শরীরে সঠিক পুষ্টি থাকলে এই সমস্যাকে অনেকাংশে এড়ানো সম্ভব।

কোন কোন ভিটামিনের অভাব ব্যথার কারণ

* ভিটামিন ডিঃ হাড়কে মজবুত রাখতে ক্যালশিয়াম শোষণে ভিটামিন ডি-এর ভূমিকা অপরিসীম। শরীরে এর ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই ব্যথা বা প্রদাহ শুরু হতে পারে। রোজ কিছুটা সময় রোদে থাকা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া জরুরি।

আরও পড়ুনঃ জলই জীবন, আবার বেশি খেলে শরীরের মারাত্মক বিপদ! জানেন অতিরিক্ত জল খাওয়ার কী ভয়ঙ্কর পরিণাম হতে পারে?

* ভিটামিন সিঃ জয়েন্টের কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে ভিটামিন সি। এর অভাবে কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়, ফলে হাঁটু বা কনুইয়ে ব্যথা বাড়তে পারে। কমলালেবু, আমলকি, পেয়ারা, টমেটো ও শাকসবজি নিয়মিত খেলে এই ঘাটতি পূরণ হয়।

* ভিটামিন বি১২ঃ স্নায়ু সুস্থ রাখতে এবং রক্ত তৈরি করতে ভিটামিন বি১২ অপরিহার্য। এর ঘাটতি হলে জয়েন্টে ব্যথা, দুর্বলতা এমনকী হাঁটাচলায় অসুবিধা দেখা দিতে পারে। দুধ, ডিম, মাছ ও মাংসে এই ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। নিরামিষাশীরা চাইলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নিতে পারেন।

* ভিটামিন কেঃ হাড়ের ঘনত্ব বজায় রাখতে ভিটামিন কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে হাড় দুর্বল হয়ে যায় এবং হাঁটু বা কনুইয়ের ব্যথা শুরু হয়। পালং শাক, ব্রকলি, বাঁধাকপি ও অন্যান্য সবুজ শাকসব্জি ভিটামিন কে-এর ভাল উৎস।


শুধু ভিটামিনই যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, কেবল ভিটামিন সাপ্লিমেন্ট খেলেই সমস্যা পুরোপুরি সমাধান হয় না। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। যেমন- প্রতিদিন অন্তত ১৫–২০ মিনিট রোদে থাকা, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা, হালকা ব্যায়াম, যোগা বা হাঁটাহাঁটি করা। সর্বোপরি দীর্ঘদিন ব্যথা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া