সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রতিবেশী দেশে কী হচ্ছে দেখুন, বিলে সম্মতি সংক্রান্ত মামলায় নেপাল এবং বাংলাদেশের উল্লেখ সুপ্রিম কোর্টের

অভিজিৎ দাস | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিলে সম্মতি দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সময়সীমা নির্ধারিত করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সংক্রান্ত মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। বুধবার ছিল নবম দিন। সেই সংক্রান্ত শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই উল্লেখ করলেন নেপালের পরিস্থিতির কথা এবং অপর বিচারপতি বিক্রম নাথ উল্লেখ করলেন এক বছর আগে বাংলাদেশের পরিস্থিতির কথা।

বিলে সম্মতি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ চেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই সংক্রান্ত বিষয়ের শুনানি চলছে। সেই সময় ভারতীয় সংবিধানের কথা উল্লেখ করে (যা জনসাধারণের গুরুত্ব বহন করতে পারে বা জনসাধারণকে যে কোনওভাবে প্রভাবিত করতে পারে এমন আইনের যে কোনও বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার রাষ্ট্রপতির অধিকারকে সংজ্ঞায়িত করে) প্রধান বিচারপতি বলেন, “আমরা আমাদের সংবিধানের জন্য গর্বিত”। তিনি এর পরেই যোগ করেন, “দেখুন প্রতিবেশী দেশগুলিতে কী হচ্ছে। আমরা নেপাল দেখলাম”। “হ্যাঁ, বাংলাদেশও...” বিচারপতি বিক্রম নাথও জুড়ে দেন প্রধান বিচারপতির বক্তব্যের সঙ্গে। 

আরও পড়ুন: দ্রুত ফিরুক শান্তি, সেই সঙ্গে অচলাবস্থা কাটিয়ে ফের ভারতীয় সেনায় যোগদান করুন নেপালের গোর্খারা

গত বছর বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক সহিংসতার স্মৃতি জাগিয়ে বিচারপতি নাথ। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন একটি বিক্ষোভ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলির নিয়ন্ত্রণ দখল এবং ভাঙচুর করে। বিক্ষোভে প্রায় ১০০ জনের মৃত্যুর পর নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে দেশের নিয়ন্ত্রণ হস্তান্তরিত হয়। এই সপ্তাহে নেপালের ঘটনাবলী এবং গত বছরের বাংলাদেশের ঘটনাবলীর মধ্যে মিলগুলি এড়ানো কঠিন। যার মধ্যে সংবিধান এবং আইনের শাসনের সম্পূর্ণ অবনতির বৃহত্তর বিষয়টিও জড়িত।

গত এপ্রিলে তামিলনাড়ু সরকারের এক মামলায় কোনও বিলে সম্মতির জন্য রাষ্ট্রপতিকে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন তৎকালীন উপরাষ্ট্রপতি-সহ অনেকেই। এ বিষয়ে শীর্ষ আদালতের পরামর্শ চান রাষ্ট্রপতি মুর্মুও। সলিসিটর-জেনারেল তুষার মেহতা গত এক মাসেরও বেশি সময় ধরে বিল সংরক্ষণের বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপালদের পক্ষে যুক্তি দিচ্ছিলেন তখনই দুই বিচারপতির বেঞ্চ এই মন্তব্য করে। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ৯০ শতাংশ বিলই এক মাসের মধ্যে ছেড়ে দেওয়া হয়। বিলে সম্মতি পেতে বিলম্ব খুবই বিরল ঘটনা বলে আদালতে জানান তিনি। তুষার মেহতার যুক্তি বিবেচনা করার সময় বিচারপতি নাথ মন্তব্য করেন যে কতগুলি বিল পাস হয়েছে বা আটকে রাখা হয়েছে তা বিবেচনা না করেই দেশ গত ৭৫ বছর ধরে কাজ করছে।

তবে প্রধান বিচারপতি গাভাই সলিসিটর জেনারেলের যুক্তিতে সন্তুষ্ট হননি। তিনি বলেন, “আমরা পরিসংখ্যান নিতে পারি না... এটা তাদের (রাষ্ট্রপতির রেফারেন্সের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল রাজ্য) প্রতি ন্যায্য হবে না। আমরা তাদের পরিসংখ্যান নিইনি। আমরা আপনার পরিসংখ্যান কীভাবে নেব?” তিনি জিজ্ঞাসা করেন, “আমরা এই পরিসংখ্যানে যাব না... আগে আপনি তাদের পরিসংখ্যানে আপত্তি জানিয়েছিলেন।”

মেহতা শীর্ষ আদালতকে জানিয়েছেন, ১৯৭০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাত্র ২০টি বিল আটকে ছিল। যার মধ্যে তামিলনাড়ু সরকার কর্তৃক পাস হওয়া সাতটি বিলও রয়েছে, যা রাজ্যপাল আরএন রবি বিলম্বিত করেছিলেন। যার ফলে ক্ষমতাসীন ডিএমকে তীব্র প্রতিবাদ করেছিল এবং আইনি পথ বেছে নিয়েছিল।

অতীতে, অ-বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন, তামিলনাড়ু, কেরল এবং পাঞ্জাব তাদের নিজ নিজ রাজ্যপালদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে রাজ্য আইনসভা কর্তৃক পাস হওয়া বিলগুলিতে সম্মতি আটকে রাখার বা রাষ্ট্রপতির কাছে পাঠাতে বিলম্বিত করার অভিযোগ করেছে।

এপ্রিল মাসে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি বনাম ক্ষমতাসীন ডিএমকে-র মামলার প্রেক্ষাপটে, শীর্ষ আদালত রাজ্যপালের পদক্ষেপগুলিকে ‘স্বেচ্ছাচারী’ এবং ‘অবৈধ’ বলে অভিহিত করে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজ্য আইনসভায় দ্বিতীয়বারের মতো ফিরে আসা এবং পাস হওয়া বিলগুলিকে ৩০ দিনের মধ্যে রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হবে। সংবিধানের ১৪৩ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি সেই রায়কে চ্যালেঞ্জ করেছেন। যা তাঁকে জনগণের জন্য গুরুত্বপূর্ণ আইন সম্পর্কিত যে কোনও প্রশ্নে আদালতের মতামত চাওয়ার ক্ষমতা দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া