মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪৮Soma Majumder
শরীর সুস্থ রাখতে জল অপরিহার্য। চিকিৎসকেরা প্রতিদিন পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিয়ে থাকেন। শরীর সুস্থ ও নীরোগ রাখতে জলের বিকল্প নেই। তাই কম জল খেলে শরীরের ক্ষতি। আবার উল্টোটাও সত্যি। অর্থাৎ অতিরিক্ত জল পান করলেও শরীরের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রাপ্ত বয়স্কের দিনে ৮ থেকে ১২ গ্লাস জল পান করা প্রয়োজন। গরমের দিনে তা বেড়ে যেতে পারে পরিমাণে। তবে অতিরিক্ত পান করলে কিন্তু শরীরের বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে কোন কোন রোগের আশঙ্কা বেড়ে যায়, দেখে নেওয়া যাক।
ভিটামিন-খনিজের ভারসাম্য নষ্টঃ ক্রমাগত জল খেতে থাকলে শরীরে ভিটামিন, খনিজ, ইলেকট্রোলাইটস এইসব গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি হতে পারে। আর শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি উপকরণের ঘাটতি হলে মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেবে।
কিডনির কাজ ও অতিরিক্ত চাপঃ কিডনির মূল কাজ হল শরীরের রক্ত পরিশোধন করা এবং অতিরিক্ত বর্জ্য বার করে দেওয়া। এছাড়া জল ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্যও কিডনি নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি একসঙ্গে অতিরিক্ত জল শরীরে প্রবেশ করে, তখন কিডনিকে তা সামলাতে বাড়তি চাপ নিতে হয়। এর ফলে শরীরে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।
হাইপোন্যাট্রেমিয়া: অতিরিক্ত জল পান করার ফলে সোডিয়ামের ঘাটতি তৈরি হলে তাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। এই অবস্থায় মাথা ঘোরা, বমি ভাব, বিভ্রান্তি, মাথাব্যথা এমনকি গুরুতর ক্ষেত্রে খিঁচুনি পর্যন্ত হতে পারে। চিকিৎসকরা বলছেন, এটি কিডনি ও মস্তিষ্ক উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ।

কতটা জল যথেষ্ট? বিশেষজ্ঞদের মতে, প্রতিটি মানুষের শরীরের প্রয়োজন ভিন্ন। বয়স, ওজন, দৈনন্দিন কাজকর্ম, জলবায়ু ও স্বাস্থ্য অনুযায়ী জলের পরিমাণ নির্ধারণ করা উচিত। সাধারণভাবে দিনে ২–৩ লিটার জল প্রাপ্তবয়স্কদের জন্য যথেষ্ট, তবে কারওর শরীরে পরিশ্রম বা গরম আবহাওয়ার কারণে আরও বেশি জল প্রয়োজন হতে পারে।
চিকিৎসকদের মতে, বেশি জল খাওয়া মানেই ভাল এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এককথায় 'স্মার্ট হাইড্রেশন' জরুরি। অর্থাৎ শরীর যখন তৃষ্ণার সংকেত দিচ্ছে তখন জল পান করা, এবং দৈনন্দিন অভ্যাসে ভারসাম্য রক্ষা করা উচিত।
অতিরিক্ত জল শরীরের জন্য যেমন প্রয়োজনীয় নয়, তেমনি ক্ষতিকরও হতে পারে। তাই জল খাওয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা জরুরি। শরীরের প্রয়োজন অনুযায়ী জল পান করুন, কোনও রকম সমস্যা হলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?