বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বেছে বেছে 'কুৎসিত' ছেলেদের পছন্দ! লাস্যময়ী মডেল সুদর্শন পুরুষদের কেন এড়িয়ে যান? আসল কারণ জানলে মাথায় হাত পড়বে

পল্লবী ঘোষ | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: লাস্যময়ী মডেল। তাঁর সৌন্দর্যে, রূপে, মুগ্ধ কে না! সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ ফলোয়ার। সকলেই তাঁর উপর এককথায় ফিদা। সেই মডেল কোনও সুঠাম দেহের সুপুরুষকে পাত্তাও দেন না। তাঁর পছন্দ শুধুমাত্র 'কুৎসিত' দেখতে ছেলে। সাধারণত যাঁদের কেউ পাত্তা দেন না। কোথাও বিশেষ গুরুত্ব পান না। এমন 'কুৎসিত' দেখতে ছেলেদের সঙ্গেই শুধুমাত্র ডেটে যান তিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণীর নাম, লানা ম্যাডিসন। তিনি আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নামী মডেল। নিজেকে আরও মোহময়ী, লাস্যময়ী শরীরের অধিকারী হতে একাধিক সার্জারির সাহায্য নিয়েছেন। নিজের শরীর গঠন বদলাতে এক কোটি ১৯ লক্ষ টাকা খরচ করেছেন। বদলে গেছে তাঁর গায়ের রং, ত্বক, চুল, শরীরের গঠন। 

 

লানা ম্যাডিসনের রূপ নজরকাড়া হলেও, অনুরাগীদের প্রশ্ন তাঁর রুচি নিয়ে‌। কেন 'কুৎসিত' দেখতে পুরুষদের ডেট করেন তিনি? তাঁর পছন্দের পুরুষের তালিকায় কেন শুধুমাত্র 'কুৎসিত' দেখতে পুরুষরাই ঠাঁই পান! প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার সেই রহস্য ফাঁস করেছেন লানা। 

 

এক সংবাদমাধ্যমকে লানা ম্যাডিসন জানিয়েছেন, 'আমি আদতে খুবই সুন্দর। কিন্তু নিজেকে বদলে ফেলতে প্রচুর সার্জারি করিয়েছি। কারণ আমি চাইছিলাম আরও লাস্যময়ী হয়ে উঠতে‌। এমন সুন্দর শরীরের দিকে সকলের নজর থাকুক, এটাই আমার প্রধান উদ্দেশ্য।' 

 

আরও পড়ুন: লোকাল ট্রেন না ডব্লিউ ডব্লিউ ই-র মঞ্চ? জানলার ধারের সিটের জন্য চড়, কিল, ঘুষি! দুই যাত্রীর কীর্তিতে আঁতকে উঠলেন সহযাত্রীরা

 

লানার যুক্তি, তিনি যদি কোনও সুদর্শন পুরুষদের সঙ্গে ঘোরাঘুরি করেন, তাহলে আলাদা করে তাঁর কোনও গুরুত্ব থাকবে না। সকলেই যুগলের দিকে হয়তো তাকাবেন, কিন্তু লানা আর গুরুত্ব পাবেন না। কিন্তু কোনও 'কুৎসিত' দেখতে পুরুষদের সঙ্গে ডেকে গেলে, তিনিই সকলের নজর কাড়বেন। রুচি নিয়ে হোক বা সৌন্দর্য, সকলেই লানার দিকে ঘুরে ঘুরে তাকাবেন। তাই সুদর্শন পুরুষদের সঙ্গে মেলামেশা করতেও পছন্দ করেন না তিনি। 

 

লানা আরও জানিয়েছেন, তাঁর ধারণা সুদর্শন পুরুষরা সহজেই মন ভাঙেন মেয়েদের। সেক্ষেত্রে প্রেমে প্রতারণার সম্ভাবনাও থাকে। লানা এও মনে করেন, প্রতারণার সঙ্গে চেহারার কোনও সম্পর্ক নেই। 'কুৎসিত' দেখতে পুরুষরাও চাইলে মন ভাঙতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা কম থাকে। সম্পর্কে তাই তিনিই সর্বেসর্বা হয়ে উঠতে পারবেন। 

 

লানা জানিয়েছেন, 'সুদর্শন পুরুষরা সব লাইম লাইট কেড়ে নেবেন, এটা আমি চাই না। তাই বেছে বেছে 'কুৎসিত' ছেলেদের সঙ্গে ডেকে যাই। আমি যাই সকলে শুধুমাত্র আমাকেই দেখুক। আর এই সৌন্দর্যের টানে যেন প্রতারণার শিকার হতে না হয় আমাকে। তাই এই সিদ্ধান্ত আমার।' তাই নিজের আকর্ষনীয় সব ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বয়ফ্রেন্ডদের ছবি কখনও ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেন না। 

 

লানা ম্যাডিসনের এই দাবি নতুন নয়। ইদানিং এই ধরনের ডেটিং ট্রেন্ড শুরু হয়েছে বিশ্বজুড়ে। একে অনেকেই বলেন 'স্রেকিং'। কোনও সুদর্শন পুরুষ 'কুৎসিত' মেয়েদের ডেট করতে পারেন, আবার উল্টোটাও হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা এই ধরনের মনোভাবকে 'টক্সিক' বলছেন। তাঁদের বক্তব্য আসল ভালবাসা চরিত্র, সততা, বিশ্বাস, ভরসা ও মানসিক বন্ধনের উপর নির্ভর করে। বাহ্যিক সৌন্দর্যের কোনও ভূমিকা নেই এতে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া