মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২৪Soma Majumder
সকলের কাছে সৌন্দর্যের সংজ্ঞা এক নয়। মহিলারা কেউ মেকআপ করেন, কেউ বা গয়না পরে সুন্দর হয়ে উঠতে যান। কারওর আবার স্বাভাবিক সৌন্দর্য্যই বেশি পছন্দ। এককথায়, নিজেকে সুন্দর দেখতে কে না চান! তবে আধুনিক সমাজে মেকআপ এখন শুধু সৌন্দর্য বাড়ানোর কৌশল নয়, বরং আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। বেশিরভাগ মহিলা ভাবেন তাঁরা হয়েতো সঠিকভাবে মেকআপ করলেই পুরুষদের চোখে আকর্ষণীয় হয়ে উঠবেন। বাস্তবে গবেষণা কিন্তু অন্য কথা বলছে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, এক ভিন্ন চিত্র। যেখানে দেখা গেছে, পুরুষরা সাধারণত ভারী মেকআপের তুলনায় মহিলাদের কম মেকআপে বেশি পছন্দ করেন।
'কোয়ার্টারলি জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি'-তে প্রকাশিত এক গবেষণায় অংশগ্রহণকারীরা মহিলাদের বিভিন্ন মেকআপ লুক দেখেন। তারপর ফলাফলে দেখা যায়, পুরুষ ও মহিলা উভয়েই মনে করেন হালকা মেকআপে কিংবা মেকআপ ছাড়া স্বাভাবিক লুকে মহিলারা সবচেয়ে বেশি সুন্দর দেখায়। অন্যদিকে, পারশেপশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, পুরুষরা সাধারণত এমন লুককেই বেশি পছন্দ করেন যাতে স্বাস্থ্য, তারুণ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলন রয়েছে।
আরও পড়ুনঃ গাড়ির খুব ধীর গতি দ্রুত গতির চেয়েও মারাত্মক! মৃত্যু ঝুঁকি নিয়ে নয়া গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য
আরও মজার বিষয় হল, মহিলারা প্রায়ই ভুলভাবে ধরে নেন যে পুরুষরা ভারী মেকআপকেই বেশি পছন্দ করে। কিন্তু বাস্তবে পুরুষদের পছন্দ হালকা সাজ বা ন্যাচারাল লুকের দিকেই বেশি ঝোঁক রয়েছে, এমন তথ্যও উঠে এসেছে গবেষণায়।
কেন কম মেকআপ আকর্ষণীয় মনে হয়? মনোবিজ্ঞানীরা বলছেন, এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। যেমন-
*প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলন: হালকা মেকআপ ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা, মুখের সামঞ্জস্য এবং সুস্থতা ফুটিয়ে তোলে।

*সামাজিক ধারণা: অতিরিক্ত মেকআপ অনেক সময় কৃত্রিমতা বা অতি যত্নশীল স্বভাবের ইঙ্গিত বহন করে।
*আত্মবিশ্বাসের ছাপ: প্রাকৃতিক সাজকে অনেক সময় আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ততার প্রতীক হিসেবে ধরা হয়।
যদিও গবেষণা বলছে, পুরুষরা কম মেকআপকে বেশি আকর্ষণীয় মনে করেন, তবে সৌন্দর্য ও আকর্ষণের সংজ্ঞা সবসময়ই ব্যক্তিভেদে ভিন্ন। অনেক মহিলা শুধুমাত্র পুরুষদের দৃষ্টিভঙ্গি নয়, নিজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রকাশের জন্যও মেকআপ ব্যবহার করেন। তাই আপনি মেকআপ ব্যবহার করবেন কিনা তা একেবারেই আপনার ব্যক্তিগত পছন্দ। হালকা সাজ হোক বা গ্ল্যামারাস লুকে, সৌন্দর্য প্রকাশের মূল চাবিকাঠি হল নিজেকে নিজের মতো করে ভালবাসা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?