সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চলন্ত অটো থেকে ঝুলছেন মহিলা, বাঁচার জন্য সে কী আর্তনাদ! ভরা রাস্তায় শিউরে ওঠা দৃশ্য, আসল ঘটনা না জানলে পস্তাবেন

পল্লবী ঘোষ | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চলন্ত অটোতে সর্বস্ব চুরি। চুরির সময় এক মহিলার হাত, মুখ বেঁধে রেখেছিল চোরেরা। চুরির সময় মহিলাকে খুনের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় হকচকিয়ে যান তিনি। এরপরই চলন্ত অটো থেকে পালানোর চেষ্টা করেন‌। চলন্ত অটো থেকে ওই মহিলাকে ঝুলতে দেখেন আশেপাশের লোকেরা। ভয়ঙ্কর দৃশ্যটি ধরা পড়েছে এক ভিডিওতে। যা ঘিরে এখন সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। জলন্ধর বাইপাসের কাছেই এক চলন্ত অটো থেকে এক মহিলাকে ঝুলতে দেখা গেছে। যে মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম মীনা কুমার। তিনি জলন্ধর বাইপাস থেকে একটি অটোতে ওঠেন। তাঁর গন্তব্য ছিল ফিল্লৌর। সেখান থেকে বাস ধরার কথা ছিল। মহিলা জানিয়েছেন, অটো চালক ছাড়াও সেখানে আরও দুজন ব্যক্তি ছিল। একজন সামনে অটো চালকের পাশেই বসেছিল‌। আরেকজন মহিলার পাশে বসেছিল। 

 

জানা গেছে, অটো থেকে ওই মহিলার কিছু জিনিসপত্র চুরি করার উদ্দেশ্য ছিল তাদের। চোরদের পরিকল্পনা ছিল, চুরি করার পরেই চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাবেন। কিন্তু ভরা রাস্তায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। চলন্ত অটো থেকে নেমে আর পালাতে পারেনি তারা। 

 

আরও পড়ুন: নেই জল, চারিদিকে শুধুই নোংরা, ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন ট্রেন কোনটি জানেন? গন্তব্যে পৌঁছতে তিন দিন সময় লাগে

 

মহিলা জানিয়েছেন, তিনি কিছুক্ষণ পর টের পান তিনি ছাড়া বাকি তিনজনেই আদতে চোর। অটো চালকের চুরির উদ্দেশ্য ছিল। জলন্ধর বাইপাসে পৌঁছতেই সামনের ওই ব্যক্তি অটো চালককে ধীরে চালাতে নির্দেশ দেন।‌ এরপর চলন্ত অটোর মধ্যেই দুই ব্যক্তি ওই মহিলার হাত ও মুখ বেঁধে দেন‌। এরপর ধারালো অস্ত্র সামনে ধরে হুমকি দিতে শুরু করেন। 

 

ততক্ষণে মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করা হয়ে গিয়েছিল। বিপদের আশঙ্কা পেয়েই কোনও মতে চলন্ত অটো থেকে পালানোর চেষ্টা করেন ওই মহিলা। এরপরই নিজের দেহটি বাইরে বের করে দেন। অটোর হ্যান্ডেল ধরে চলন্ত অটো থেকে ঝুলতে থাকেন তিনি। আশেপাশের কয়েকজন বাইক আরোহীকে সাহায্য করার জন্যেও আবেদন করেন। ওই রাস্তাতেই অটোর পিছনে থাকা এক গাড়ির মধ্যে থেকে একজন মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন‌। 

 

কিছুক্ষণের মধ্যেই আশেপাশের গাড়িতে থাকা লোকেরা মহিলার বিপদ টের পান‌।‌ সঙ্গে সঙ্গে অটোটিকে ঘিরে ধরে কয়েকটি গাড়ি। তড়িঘড়ি করে মহিলাকে উদ্ধার করা হয়। পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করেন তাঁরা। এর মধ্যে টাকা ভর্তি ব্যাগ নিয়ে একজন অটো থেকেই পালিয়ে যান। বাকি দুজনকে পুলিশের হাতে তুলে দেন পথচলতি মানুষেরা। মহিলাও থানায় অভিযোগ দায়ের করেছেন। আরও এক অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

 

ভিডিওটি ছড়িয়ে পড়তেই একজন লিখেছেন, 'দিনের আলোয় ভয়ঙ্কর অভিজ্ঞতা হল মহিলার।' আরেকজন লিখেছেন, 'দিনের পর দিন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই রাস্তাতেই কোনও পুলিশ আটকাতে পারল না কেন!' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া