মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | গাড়ির খুব ধীর গতি দ্রুত গতির চেয়েও মারাত্মক! মৃত্যু ঝুঁকি নিয়ে নয়া গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

সোমা মজুমদার | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৯Soma Majumder

দ্রুত গতিতে গাড়ি চালানো একটি ঝুঁকিপূর্ণ অভ্যাস। আমরা সাধারণত মনে করি, ধীর গতিতে চালালেই বিপদ এড়ানো যায়। কিন্তু সাম্প্রতিক একাধিক গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য। বিশেষজ্ঞদের মতে, গড় গতির তুলনায় অতিরিক্ত ধীরে গাড়ি চালানো আসলে অনেক সময় দ্রুত চালানোর চেয়েও বেশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। কিন্তু কেন? 

খুব ধীর গতিতে গাড়ি চালানো অন্যান্য চালকদের অবাক করে। যদি হাইওয়েতে বেশিরভাগ গাড়ি ৭০ মাইল প্রতি ঘণ্টা গতিতে চলে, কিন্তু আপনি ৫০ মাইল প্রতি ঘণ্টা গতিতে থাকেন, তাহলে অন্যদের কাছে স্বাভাবিক বলে মনে হবে না। তাঁদের হয়তো গতি কমানোর সময় নেই, ফলে পিছনের দিকে দুর্ঘটনা ঘটতে পারে। এটি বিশেষ করে দ্রুত লেনের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে চালকরা সাধারণত দ্রুত গতিতে থাকেন।

আরও পড়ুনঃ ‘টাইম ম্যানেজমেন্ট’-এই লুকিয়ে সাফল্যের চাবিকাঠি, হাজার ব্যস্ততার মাঝেও কোন জাদুতে সময় সামলান অম্বানি?

১৯৬০-এর দশকে মার্কিন গবেষক ডেভিড সোলোমন রুরাল হাইওয়েতে দুর্ঘটনার পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখান দুর্ঘটনার ঝুঁকি কেবল বেশি গতিতে নয়, বরং গড় গতির তুলনায় অনেক ধীরে চালালেও বাড়ে। তিনি একটি “ইউ-শেপ” কার্ভ প্রমাণ করেন, যা দেখায় যে গড় স্পিড থেকে যত বেশি ধীরে বা দ্রুত গাড়ি চলবে, ঝুঁকি তত বাড়ে। পরবর্তীতে আরও কয়েকটি গবেষণাতেও একই তথ্য উঠে এসেছে।

ধীরে চালালেও কেন বিপদ

১. ট্র্যাফিক ফ্লো ভেঙে যায়ঃ ধীরে চললে পেছনের গাড়িকে হঠাৎ ব্রেক করতে হয় বা লেন পরিবর্তন করতে হয়। ফলে ট্রাফিকের নষ্ট হয়ে যায়। 
২. ওভারটেকের ঝুঁকিঃ ধীরগতির কারণে বেশি গাড়ি ওভারটেক করতে চায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ হয় এবং যদি কেউ দ্রুত আপনার পাশ দিয়ে যায়, তাহলে তিনি অন্য গাড়ি দেখতে নাও পেতে পারেন বা সঠিকভাবে সংকেত দিতে নাও পারেন।
৩. ড্রাইভারের বিভ্রান্তিঃ আশেপাশের চালকরা ধীর গতির গাড়ি এড়াতে গিয়ে প্রায়ই নিয়ন্ত্রণ হারান।
৪. গতি পার্থক্যই আসল সমস্যাঃ বিশেষ করে হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে গড় গতির সঙ্গে তাল না মেলাতে পারলে ঝুঁকি বেড়ে যায়।
যানজটের ঝুঁকিঃ ধীর গতিতে গাড়ি চালানোর ফলে যানজট হতে পারে। যদি আপনি বা লেনে খুব ধীর গতিতে গাড়ি চালান, তাহলে আপনার পিছনের গাড়ি জমে যায়। ফলে যানজট হওয়ার আশঙ্কা বাড়ে।

ক্যালিফোর্নিয়ায় একটি সমীক্ষায় দেখা গেছে, স্পিড লিমিটের থেকে ১০ মাইল ধীরে চালালে দুর্ঘটনার আশঙ্কা, লিমিটের থেকে ১০ মাইল দ্রুত চালানোর চেয়েও প্রায় ৬ গুণ বেশি হয়। তাই বিশেষজ্ঞদের মতে, নিরাপদ চালানো মানে কখনই 'খুব ধীরে' নয়, বরং গড় ট্র্যাফিকের গতির কাছাকাছি থাকা। গবেষণা স্পষ্ট জানাচ্ছে, সড়ক নিরাপত্তার মূল মন্ত্র হল ভারসাম্যপূর্ণ গতি বজায় রাখা। খুব দ্রুত বা খুব ধীরে, দুটোই সমান ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ যাত্রার জন্য গাড়ি চালাতে হবে ট্র্যাফিকের সঙ্গে তাল মিলিয়ে, নিয়ম মেনে।


আইন কী বলছে? যেমন দ্রুত গাড়ি চালানোর জন্য জরিমানা আছে, তেমনই অনেক দেশে 'অতিরিক্ত ধীর চালনা'কেও শাস্তিযোগ্য অপরাধ ধরা হয়। কারণ এটি কেবল চালকের নয়, পুরো রাস্তায় অন্যদের জীবনকেও ঝুঁকিতে ফেলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া