সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | তরুণীকে দেখেই উত্তেজিত! চলন্ত গাড়িতে হস্তমৈথুন চালকের, দিনের আলোয় ভয়ঙ্কর অভিজ্ঞতা দিল্লি ইউনিভার্সিটির ছাত্রীর

পল্লবী ঘোষ | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গাড়ি চালাতে চালাতেই হস্তমৈথুন। এদিকে পিছনের সিটেই বসেছিলেন দিল্লি ইউনিভার্সিটির এক ছাত্রী। ছাত্রী গাড়িতে ওঠার পরেই চলন্ত গাড়িতে হস্তমৈথুনের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গাড়িটিও পুলিশের হেফাজতে রয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লির মৌরিস নগরে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ৪৮ বছরের লোম শঙ্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রী আদতে বেঙ্গালুরুর বাসিন্দা। উচ্চ শিক্ষার জন্য দিল্লিতে থাকেন। আম্বেদকর ইউনিভার্সিটির স্নাতকোত্তরের ছাত্রী তিনি। তাঁর অভিযোগ, তিনি গাড়িতে ওঠার পরেই ক্যাব চালক হস্তমৈথুন শুরু করে। 

 

পুলিশের কাছে তরুণী অভিযোগ জানিয়েছেন, ক্যাবটি তিনি হস্টেলের সামনে থেকে বুক করেছিলেন। ক্যাব চালক প্রথমে তাঁকে সামনের সিটে বসার জন্য অনুরোধ করেছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেন ছাত্রী। ছাত্রী দক্ষিণ ভারতের বাসিন্দা জানার পর, ওই ক্যাব চালক একাধিক কুমন্তব্য করে তাঁকে দেখে। চলন্ত গাড়িতে একাধিকবার তরুণীকে স্পর্শ করার চেষ্টাও করেছিল।‌ এরপর মাঝ রাস্তায় চলন্ত গাড়িতে চালক হস্তমৈথুন করতে শুরু করে। 

 

আরও পড়ুন: নেই জল, চারিদিকে শুধুই নোংরা, ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন ট্রেন কোনটি জানেন? গন্তব্যে পৌঁছতে তিন দিন সময় লাগে

 

মৌরিস নগর থানায় ক্যাব চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা পরেই পুলিশ অভিযুক্ত ক্যাব চালককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

 

প্রসঙ্গত, গত মাসে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল গুরুগ্রামে। পেশায় মডেল ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ ঘটনাটির বিবরণ দিয়েছেন। তাঁর কথায়, তিনি জয়পুর থেকে গুরুগ্রামে এসেছিলেন। গত ২ আগস্ট বেলা ১১টা নাগাদ রাজীব চক এলাকায় একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন।‌ সেই সময় এক যুবক তাঁর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে ছিলেন। 

 

তরুণীর অভিযোগ, বাসস্ট্যান্ডে আরও অনেকেই দাঁড়িয়ে ছিলেন সেই সময়। কিন্তু ওই যুবক একটানা তাঁর দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন। কিছুক্ষণ পর তরুণীর কাছে এগিয়ে আসেন। এরপর ব্যাগটি বুকের সামনে রেখে, প্যান্টের চেন খুলে দেন। তরুণীকে দেখে ভরা রাস্তায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে হস্তমৈথুন করতে শুরু করে দেন তিনি। 

 

তরুণী লিখেছেন, 'বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে যখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম, সেই সময়েই ওই যুবক আমার কাছে সরে আসেন। একনাগাড়ে আমার শরীরের দিকে তাকিয়ে ছিলেন। এরপর আমার দিকে তাকিয়ে প্যান্টের চেন খুলে, ব্যাগের আড়াল থেকে হস্তমৈথুন করতে শুরু করেন।' ভিডিওবার্তায় তরুণী আরও জানিয়েছেন, ঘটনার জেরে হকচকিয়ে যান তিনি। হতভম্ব হয়ে চিৎকার করতে পারেননি।‌ সেদিন আশেপাশের কাউকেই জানতে দেননি। কিন্তু পুলিশে অভিযোগ জানানোর পরেও, যথাযথ পদক্ষেপ তড়িঘড়ি করে করেনি তারা। 

 

তরুণীর আরও বক্তব্য, 'অনেকেই বলেছেন, আমার চিৎকার করে লোক জড়ো করা উচিত ছিল। চড় মারা উচিত ছিল। কিন্তু কেউই বুঝতে পারছেন না, এই ধরনের ঘটনার সময় একজন মেয়ের মনে কতটা ঝড় বয়ে যায়।' ঘটনাটির পরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি‌। কিন্তু পুলিশ অনলাইনে অভিযোগ নিতে অস্বীকার করে। 

 

তরুণী আরও জানিয়েছেন, 'আমি ঘরে পৌঁছেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি লিখে জানাই। সেই পোস্টে পুলিশ, রাজ্য সরকার, এবং মহিলা সুরক্ষা কমিটিকেও ট্যাগ করেছিলাম। কিন্তু কেউ কোনও সাড়া দেননি। পুলিশের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানায়, থানায় এসে এফ আই আর দায়ের করতে হবে।‌ অনলাইনে অভিযোগ শুনবে না তারা।' 

 

পেশায় মডেল ওই তরুণী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ৩৮ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। ভিডিওটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।‌ যুবকের পরিচয়, নাম জেনে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।‌ দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে‌। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া