সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি। নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
তথ্য অনুযায়ী, ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে। যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য একাধিক নিয়ম জারি করেছে ভারতীয় রেল। প্রতিটি ট্রেনেই যাত্রীরা যাতেসুরক্ষিত থাকেন, তার জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়। প্রতিদিন যে হাজার ট্রেন চলাচল করে, এর মধ্যে প্রত্যেকের ব্যবস্থা সমান নয়। কোনওটি লোকাল ট্রেন, কোনওটি দূরপাল্লার। কিছু ট্রেন ধীর গতিতে রায়, আবার ট্রেনের ব্যাপক স্পিডে পৌঁছে যায় গন্তব্যে। বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে খাবারের ব্যবস্থা, কমফোর্টও থাকে।
কিন্তু জানেন কি দেশের মধ্যে সবচেয়ে নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন ট্রেন কোনটি? যথাযথ ভাড়া দেওয়ার পরেও যদি ট্রেনে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন থাকে, তাহলে দূরপাল্লার ট্রেনে যাত্রা করা দুর্বিষহ হয়ে ওঠে। সম্প্রতি এক ব্লগার সেই ট্রেনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ট্রেনের বগিতে যত্রতত্র ময়লা, টয়লেটে নেই জল, সেটিও পরিষ্কার করেননি কেউ। সেই ট্রেনের ভিডিও সহ অভিজ্ঞতা ভাগ করতেই নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গেছে।
যদিও ভারতীয় রেলের তরফে এই সবচেয়ে অপরিষ্কার, নোংরা ট্রেনের নাম প্রকাশ করা হয়নি। কিন্তু যাত্রীদের ভয়াবহ অভিজ্ঞতা এবং অনুযোগের ভিত্তিতে অপরিষ্কার ট্রেনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। ভারতীয় রেলের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু রয়েছে। ট্রেনে ময়লা থাকলে, অপরিষ্কার থাকলে, সেই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন যাত্রীরা। সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে, ভারতীয় রেলে নোংরা, জল না থাকার মতো সমস্যা নিয়ে এক লক্ষ ২৮০ বার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা।
ট্রাভেল ব্লগার উজ্জ্বল সিং জানিয়েছেন, ডিব্রুগড়- কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। ৭৫ ঘণ্টা সময় নিয়ে কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। ৯টি রাজ্য পাড় করে গন্তব্যে পৌঁছয় এই ট্রেন। ট্রেনের বসার সিট থেকে টয়লেট, বেসিন, যত্রতত্র ছড়ানো থাকে ময়লা। পানের পিক, সিগারেটের টুকরো ভরে থাকে টয়লেটে। ট্রেনের টয়লেট ও বেসিনে জল থাকে না ঘণ্টার পর ঘণ্টা। খাবারের মান অত্যন্ত খারাপ।
বয়স্ক থেকে শিশুরাও এই ট্রেনের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে কাটাতে বাধ্য হন। গন্তব্যে পৌঁছতে পৌঁছতেই চরম ভোগান্তির শিকার হতে হয় সকলকে। ট্রাভেল ব্লগারের শেয়ার করা ভিডিও দেখে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরাও। কেউ কেউ ভারতীয় রেলকে কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন। পাশাপাশি অনেকেই জানিয়েছেন, দূরপাল্লার আরও একাধিক ট্রেনেও অবস্থাও একইরকম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?