সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বীভৎস! ভাই-বোন দুজনকেই কামড়াল বিষধর সাপ, বাবা-মায়ের ভুল সিদ্ধান্তে প্রাণ হারাল দুই শিশু 

আর্যা ঘটক | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২১Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: নবরংপুরে সাপের কামড়ে ভয়াবহ মৃত্যু। খবর অনুযায়ী, ৯ মাসের শিশু ও তার বোনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তাদের দুজনকে ওঝার কাছে নিয়ে যাওয়ায় প্রাণ হারায় ওই দুই ভাইবোন। ওড়িশার নবরংপুর জেলার রাজপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। সাপের কামড়ে আক্রান্ত হয়ে ৯ মাসের শিশু ও তার ১১ বছরের দিদির মৃত্যু হয়। প্রাথমিক কারণ হিসেবে জানা গিয়েছে, তাদের হাসপাতালে না নিয়ে গিয়ে প্রথমে নিয়ে যাওয়া হয় এক স্থানীয় ওঝার (স্থানীয়ভাবে 'গুনিয়া' নামে পরিচিত) কাছে। এই কুসংস্কারাচ্ছন্ন সিদ্ধান্তই দুই শিশুর মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আর এই ঘটনা ঘিরেই তোলপাড় চারিদিক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উমেরকোট থানার অন্তর্গত রাজপুর গ্রামে এটি ঘটে৷ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু রিতুরাজ হরিজন (৯ মাস) এবং তার দিদি অমিতা হরিজন (১১)। রাত ১১টা নাগাদ একটি বিষধর সাপ আচমকা তাদের কামড়ায়। আক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাদের হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় এক গুনিয়ার কাছে নিয়ে যান, যিনি ঝাড়ফুঁক করে বিষ নামানোর দাবী করেন।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা নানা ধরনের ঝাড়ফুঁক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পরও যখন দুই শিশুর অবস্থার অবনতি হতে থাকে, তখন অবশেষে তাদের ভোর ৪ টের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশু দু’টিকে মৃত বলে ঘোষণা করেন।

রিতুরাজ ও অমিতার বাবা কৃষ্ণ হরিজন জানান, 'আমরা প্রথমে ওঝার কাছে গিয়েছিলাম। কিন্তু ওদের অবস্থা খারাপ হওয়ায় পরে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বললেন তখন আর কিছু করার ছিল না।'

আরও পড়ুনঃ খাবার কেমন জিজ্ঞেস করতে খাইয়ে দিলেন ওয়েটারকে! ব্যতিক্রমী ফিডব্যাকে উত্তাল নেটপাড়া ...

জেলা চিফ মেডিক্যাল অফিসার (CDMO) সন্তোষ কুমার পণ্ডা ঘটনার জেরে জানান, 'শিশুদের এক অত্যন্ত বিষধর সাপ কামড়েছিল। কামড়ের পর প্রথম দুই ঘণ্টা ‘গোল্ডেন পিরিয়ড’ হিসেবে ধরা হয়, যেখানে অ্যান্টি-ভেনম দিলে রোগীকে বাঁচানো সম্ভব। কিন্তু পরিবারের কুসংস্কারে ভরসা করে ওরা ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করে ফেলে। ফলে, যখন হাসপাতালে আনা হয়, তখন সব শেষ।'

তিনি আরও বলেন, 'আমরা গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালাচ্ছি। কিন্তু এখনও অনেকেই অন্ধবিশ্বাসে ভরসা রাখেন।'

আরও পড়ুনঃ নেপাল পরিস্থিতি নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, বাড়তি গুরুত্ব বঙ্গ সীমান্তে! রইল হেল্প লাইন নম্বর ...

ওড়িশা রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনারের দপ্তরের এক কর্মকর্তা জানান, প্রতি বছর রাজ্যে প্রায় ৩,০০০টি সাপের কামড়ের ঘটনা ঘটে এবং তার প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে রোগীদের সময়মতো হাসপাতালে না আনার ফলে মৃত্যু ঘটে।
এই ঘটনায় প্রশ্ন ওঠে, কুসংস্কার আর চিকিৎসা সম্পর্কে অজ্ঞতা কীভাবে জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। স্থানীয় প্রশাসনের তরফ থেকে মানুষকে এই ধরনের অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখার আবেদন জানানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া