শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নেপাল পরিস্থিতি নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, বাড়তি গুরুত্ব বঙ্গ সীমান্তে! রইল হেল্পলাইন নম্বর

আর্যা ঘটক | ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ১৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: নেপাল পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রী সভার বৈঠকের পর এদিন প্রধানমন্ত্রী জানান, নেপালে যে হিংসার ঘটনা ঘটছে তা হৃদয়বিদারক। এর পাশাপাশি, নেপালগামী বিমান পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিন। খোলা হয়েছে জরুরি হেল্প লাইন নম্বর।

নেপালের সার্বিক পরিস্থিতি এবং তরুণদের প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের জনসাধারণের উদ্দেশেও শান্তি বজায় রাখার বার্তাও দিয়েছেন মোদি।

সরকার বিরোধী আন্দোলনে গতকালই ভেঙে পড়ে নেপালের ওলি সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় কাঠমান্ডু বিমানবন্দর। উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে কাঠমান্ডুগামী সব বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। বন্ধ রাখা হয়েছে সংযোগ রক্ষাকারী (কানেকটিং) বিমানও। দিল্লি থেকে কাঠমান্ডুগামী নেপাল এয়ারলাইন্স-এর বিমানও বন্ধ রাখা হয়েছে। স্পাইস জেট এবং এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আজও কাঠমান্ডু থেকে ভারতে আসা এবং যাওয়ার যাবতীয় বিমান পরিষেবা স্থগিত থাকবে। ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে আপাতত ১০ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে এই পরিষেবা।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর গতকাল দিল্লি থেকে কাঠমান্ডুগামী একটি বিমানের চালকরা অবতরণের সময় বিমানবন্দরে ধোঁয়া এবং আগুন দেখতে পান। বিমান চালকরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন অবতরণ না করার। দিল্লি ফিরে আসে বিমানটি। অপর একটি এয়ার ইন্ডিয়া বিমান দিল্লি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিলেও লখনউ তে ফিরে আসতে বাধ্য হয়। পরে বিমানটিকে দিল্লিতে ফেরত পাঠানো হয়। প্রসঙ্গত, দিল্লি থেকে রোজ ৬ টি এয়ার ইন্ডিয়ার বিমান কাঠমান্ডু যায়। আপাতত স্থগিত সবকটিই।

আরও পড়ুন: শ্রীলঙ্কা-বাংলাদেশের পর নেপাল, গণ-অভ্যুত্থান না কাঠমান্ডুতে কাঠপুতুল?

কেন্দ্রের তরফ থেকেও দেশের নাগরিকদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণ না করতে অনুরোধ করা হয়েছে ভারতীয়দের। যে ভারতীয়রা এই মুহূর্তে নেপালে রয়েছেন, তাঁদের রাস্তায় না বেরতে এবং বাড়ির ভিতরে থাকতে অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কিংবা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আপদকালীন পরিস্থিতিতে বিশেষ নিরাপত্তা হেল্পলাইন +৯৭৭ ৯৮০৮৬০২৮৮১ এবং +৯৭৭ ৯৮১০৩২৬১৩৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের। সরাসরি ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা যাবে এই নম্বরগুলির মাধ্যমে।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্ত। জরুরি ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৈঠক করেছেন উত্তরবঙ্গের আইজি এবং দার্জিলিংয়ের এসপির সঙ্গে। মোতায়েন করা হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং কমব্যাট ফোর্স। নেপাল সংলগ্ন দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি অঞ্চলে বাড়তি নজর রাখা হচ্ছে বলেও খবর। বঙ্গ নেপাল সীমান্তে নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমা বল এসএসবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া