শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ৫৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: দিনভর হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে অনেকেই দু’টো নরম রুটি খোঁজেন। কিন্তু সেই রুটিই যদি পাতে পড়ে চামড়ার মতো শক্ত হয়ে যায়, তবে রসনাতৃপ্তি তো দূরের কথা, মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। বহু মানুষের কাছেই নরম, তুলতুলে আর ফুলকো রুটি বানানো এক মস্ত বড় চ্যালেঞ্জ। আটা মাখা থেকে সেঁকা পর্যন্ত প্রতিটি ধাপে একটু ভুলচুক হলেই সমস্ত পরিশ্রম জলে যায়।
অনেকেই ভাবেন, নরম রুটি বানানো হয়তো বিশেষ কোনও দক্ষতার পরিচায়ক, যা সহজে আয়ত্ত করা যায় না। ধারণাটি কিন্তু একেবারেই ঠিক নয়। এর জন্য প্রয়োজন নেই কোনও ম্যাজিকের। কয়েকটি ছোট ছোট কৌশল আর সামান্য যত্ন নিলেই আপনার রান্নাঘরেও তৈরি হতে পারে হোটেলের মতো নরম রুটি। আসুন, জেনে নেওয়া যাক সেই গোপন রহস্যগুলি।
১। জলের উষ্ণতা: রুটি শক্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হল ঠান্ডা জল দিয়ে আটা মাখা। বিশেষজ্ঞরা মনে করেন, আটা মাখার জন্য সব সময় ঈষদুষ্ণ বা হালকা গরম জল ব্যবহার করা উচিত। গরম জল আটার মধ্যে থাকা গ্লুটেনকে সক্রিয় করে তোলে, যার ফলে ময়দা মাখা বা ‘ডো’ অনেক বেশি নরম ও স্থিতিস্থাপক হয়। এর ফলে রুটি বেলার সময় সুবিধা হয় এবং সেঁকার পরেও তা দীর্ঘক্ষণ নরম থাকে।
২। আটা মাখার কৌশল: রুটি বানানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক পদ্ধতিতে আটা মাখা। তাড়াহুড়ো করে কোনও রকমে জল দিয়ে আটা মেখে নিলেই চলবে না। সময় নিয়ে, চেপে চেপে আটা মাখতে হবে, যাকে বলে ‘ঠাসা’। অন্তত ৭ থেকে ১০ মিনিট ধরে ডো-টিকে মসৃণ করে মাখুন। মাখাটা এমন হবে যেন তা কানের লতির মতো নরম হয়, কিন্তু হাতে লেগে না যায়। মাখার শুরুতে আটার সঙ্গে এক চিমটে নুন এবং এক চামচ সাদা তেল বা ঘি মিশিয়ে নিলে রুটির স্বাদও খোলে এবং তা নরমও হয়।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
৩। কিছুক্ষণ রেখে দিন: আটা মেখে নেওয়ার পরক্ষণেই সঙ্গে সঙ্গে রুটি বেলতে শুরু করা একটি বড় ভুল। মসৃণ করে মাখা ডো-টিকে একটি ভেজা কাপড় বা ঢাকনা দিয়ে ঢেকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এই সময়টুকুতে আটার কণাগুলি জল শোষণ করে ফুলে উঠবে এবং গ্লুটেন সম্পূর্ণভাবে সক্রিয় হবে। এই প্রক্রিয়াটিকে ‘রেস্টিং’ বলা হয়। এর ফলে রুটি কেবল নরমই হয় না, হজমও হয় সহজে।
৪। বেলা এবং সেঁকার সঠিক পদ্ধতি: রুটি বেলার সময় খেয়াল রাখতে হবে যেন সব দিক সমান পুরু হয়। কোথাও মোটা, কোথাও পাতলা হলে রুটি ঠিকমতো ফুলবে না এবং শক্ত হয়ে যাবে। এরপর আসে সেঁকার পালা। প্রথমে গরম তাওয়া বা চাটুতে রুটির এক পিঠ কয়েক সেকেন্ড রাখুন। যখন ছোট ছোট বুদবুদ দেখা দেবে, তখন উল্টে দিন। অপর পিঠটিও খানিকক্ষণ সেঁকার পর চিমটে দিয়ে রুটিটিকে সরাসরি আগুনের উপর ধরুন। দেখবেন, ম্যাজিক বলের মতো ফুলে উঠবে রুটি। দুই পিঠ হালকা বাদামি হওয়া পর্যন্ত সেঁকে নিলেই তৈরি নরম, গরম রুটি।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই শক্ত রুটির সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে। গরম রুটিতে সামান্য ঘি মাখিয়ে পরিবেশন করলে তার স্বাদ ও গন্ধ দুই-ই বাড়বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?