বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিল থেকে একটি গভীর উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। সেখানে একটি শিশুকন্যাকে জন্মের পর থেকে ছয় বছর ধরে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, শিশুটির বাবা-মা তাকে চরম অবহেলা এবং অনাহারে রেখেছিল। সাও পাওলোর সোরোকাবা শহরে পুলিশ একটি বেনামী অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পর এই দুর্ভাগ্যজনক ঘটনা সকলের নজরে আসে।
তদন্তকারীদের জানিয়েছেন, জন্মের পর থেকে শিশুটিকে যে ছোট, আবছা আলোয় ভরা ঘরটিতে রাখা হয়েছিল, সে সেখান থেকে কখনও বেরোয়নি। অফিসাররা জোর করে বাড়ির ভিতরে প্রবেশ করলে, তাঁরা মেয়েটিকে দুর্বল এবং বিভ্রান্ত অবস্থায় দেখতে পান। পরে গণমাধ্যমগুলি ঘরটির ভিতরের ভয়াবহ ছবি প্রকাশ করে। যেখানে মেয়েটির উচ্চতার দেয়ালে চিহ্নও দেখা গিয়েছে। যা থেকে বোঝা যায় যে সে তার পুরো জীবন সেই সীমানার মধ্যেই কাটিয়েছে।
আরও পড়ুন: তিনিই কী নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী? ওলির পদত্যাগের পরেই ভেসে উঠছে তাঁর নাম, কে এই বালেন্দ্র শাহ
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে মেয়েটিকে কখনও প্রাথমিক টিকাও দেওয়া হয়নি এবং স্বাভাবিক কথাবার্তা বলতে পারত না। শিশু সুরক্ষা পরামর্শদাতা লিগিয়া গুয়েরা, যিনি শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা করেছিলেন, তিনি বলেন, “মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল এবং সে সবকিছু নিয়ে খুব বিভ্রান্ত ছিল। এমনকি মনে হচ্ছিল যে এত বছরে তাঁর চুলও ধোয়া হয়নি।”
আরও পড়ুন: একাকিত্ব কাটাতে চান? ভাড়া পাওয়া যাচ্ছে প্রেমিক, কোন শহরে প্রতি ঘণ্টায় কত খরচ জেনে নিন
পুলিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে বাবা-মা শিশুটিকে নিম্নমানের তরল খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। গুয়েরা উল্লেখ করেছেন যে যখন তাকে প্রথম উদ্ধার করা হয়েছিল, তখন মেয়েটি খাবার প্রত্যাখ্যান করেছিল এবং পুলিশ অফিসার এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বলার চেষ্টা করার সময় অদ্ভুত কণ্ঠস্বর বার করেছিল। তাকে অবিলম্বে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: হইহই কাণ্ড, ৪০ বছরে এই প্রথম কোনও প্রাপ্তবয়স্ক যুবরাজ পেল জাপানের রাজ পরিবার! তিনিই শেষ সম্রাট?
ইতিমধ্যে, অভিযুক্ত বাবা-মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে আটক এবং শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ প্রধান রেনাটা জানিন মন্তব্য করেছেন যে মা অপরাধের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অসচেতন বলে মনে হচ্ছে। ক্রমাগত জিজ্ঞাসাবাদ সত্ত্বেও, উভয় বাবা-মাই অস্পষ্ট উত্তর দিয়েছিলেন এবং কোনও অনুশোচনা প্রকাশ করেননি।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে ব্যবসায় শাস্তি পেয়েছে ভারত, কিন্তু ইউক্রেনের যুদ্ধ থেকে লাভের গুড় খাচ্ছেন ট্রাম্পও
তদন্তকারীদের আরও অবাক করে দিয়েছে যে, অমানবিক আচরণের পেছনে কোনও স্পষ্ট কারণ বা চিকিৎসাগত কারণ ছিল না। মানসিক অসুস্থতা কোনও ভূমিকা পালন করেছে কি না তা পুলিশ নিশ্চিত করেনি। তবে প্রাথমিক সেই ইঙ্গিতই দিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?