সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় এক হৃদয়বিদারক ঘটনা। খবর অনুযায়ী, ভেটেরিনারি ডাক্তাররা ওড়িশার গঞ্জাম জেলার একটি সরকার পরিচালিত হাসপাতালে একটি অসুস্থ গরুর পেট থেকে প্রায় ৪০ কেজি ওজনের প্লাস্টিক উপাদান, যেমন পলিথিন ব্যাগ, অপারেশনের মাধ্যমে সরিয়ে নিয়েছেন।
ঘটনার জেরে, জেলার প্রধান ভেটেরিনারি অফিসার (CDVO) অঞ্জন কুমার দাস জানিয়েছেন, সোমবার প্রায় তিন ঘণ্টা ধরে ওই গরুর অপারেশন করা হয়। পাঁচ বছর বয়স ওই গরুটির। তার পেট থেকে পলিথিন ব্যাগসহ বিভিন্ন অবশেষ উপাদান অপারেশন মাধ্যমে অপসারণ করা হয়। বর্তমানে গরুটির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং এক সপ্তাহের মতো হাসপাতালে চিকিৎসাধীন রাখা হবে বলে জানানো হয়েছে।
অপারেশনের দলে নেতৃত্ব দেওয়া পশু চিকিৎসক সত্য নারায়ণ কর বলেন, রাস্তার ধারে ফেলে দেওয়া খাবারের খোঁজে ঘুরে বেড়ানো গরুগুলো প্রায়শই প্লাস্টিক সহ নানা অপচনশীল বস্তু খেয়ে ফেলে। এইসব বস্তু তাদের অন্ত্রে জমে গিয়ে হজম প্রক্রিয়াকে ব্যাহত করে। সময়মতো চিকিৎসা না পেলে এসব গরু মারা যেতে পারে বলেও তিনি জানান।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই গরুটি হিলপতনা এলাকা থেকে পশু অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয় রবিবার। দুই দিন ধরে চলা প্রাথমিক চিকিৎসায় প্রাণীটির কোনও উন্নতি হচ্ছে না দেখেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে গরুটি মল ও মূত্র ত্যাগে সমস্যা অনুভব করছিল এবং অনেকদিন ধরে পেটের ব্যথায় নিজে নিজেই পেটে লাথি মারছিল।
পরবর্তীতে চিকিৎসকরা ক্লিনিক্যাল পরীক্ষায় দেখতে পান গরুর পেটে বিপুল পরিমাণ প্লাস্টিক জমে আছে। পরে জরুরি ভিত্তিতে বড় ধরনের অপারেশনের মাধ্যমে এইসব অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালেও একই হাসপাতালে পশু চিকিৎসকরা একটি পথকুকুর সদৃশ গরুর পেট থেকে প্রায় ৩০ কেজি প্লাস্টিক অপসারণ করেছিলেন।
সম্প্রতি এ ঘটনাটি তুলে ধরেছে যে, সিল্ক সিটিতে (ব্রহ্মপুর) প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার, পরিবহন ও উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকরভাবে মানা হচ্ছে না। পরিবেশবাদী এবং প্লাস্টিক বিরোধী আন্দোলনের নেতা সুধীর রাউত স্থানীয় পৌরসভা বেরহমপুর মিউনিসিপাল কর্পোরেশনকে প্লাস্টিক ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?