বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ওজন ঝরালেই কোটি টাকা জেতার সুযোগ! নামী কোম্পানিই দিচ্ছে এমন অফার, কোথায় জানেন?

পল্লবী ঘোষ | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রতি কিলো ওজন ঝরাতে পারলেই হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। এমন সুযোগের কথা শুনেই উত্তেজিত লাগছে? তাহলে হাতে হাতে টাকা পেলে কেমন লাগবে একবার ভাবুন! সম্প্রতি এক তথ্যপ্রযুক্তি কোম্পানি এমনই অফার চালু করল কর্মীদের জন্য। ওজন কমাতে পারলে লক্ষ লক্ষ টাকা, এমনকী কোটি টাকাও বোনাস হিসেবে দেওয়ার নিয়ম চালু করেছে এক কোম্পানি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিয়মটি চালু হয়েছে চীনের এক তথ্যপ্রযুক্তি কোম্পানিতে। শেনচেন শহরে অবস্থিত এই কোম্পানির নাম, আরাশি ভিশন। যা ইনস্টা৩৬০ নামেও পরিচিত। কয়েক বছর আগেই একটি নিয়ম চালু করেন। যার নাম 'কোটি টাকার ওজন কমানোর চ্যালেঞ্জ'। গত ১২ আগস্ট এই অফারটি আবারও চালু হয়েছে কোম্পানিতে। নিয়ম অনুযায়ী ৫০০ গ্রাম ওজন কমাতে পারলেই ভারতীয় মুদ্রায় প্রায় ছয় হাজার টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। 

 

চলতি বছরে কোম্পানির এই অফারে সবচেয়ে বেশি উপার্জন করেছেন জেন জি কর্মী শি ইয়াকি। মাত্র ৯০ দিনের মধ্যে ২০ কিলো ওজন ঝরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শি ইয়াকি। তাঁকে দেখে সহকর্মীও চিনতে পারেননি। জানা গেছে, ২০ কিলো ওজন ঝরিয়ে শি প্রায় তিন লক্ষ টাকা বোনাস পেয়েছেন কোম্পানির তরফে। লক্ষাধিক টাকা জেতার পর শি জানিয়েছেন, 'এটা জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা। আমি নিজেকেই চিনতে পারছি না। এটা শুধুমাত্র সৌন্দর্যের বিষয় নয়, আমার স্বাস্থ্যের উপরেও সুপ্রভাব পড়েছে।' 

 

আরও পড়ুন: একাকিত্ব কাটাতে চান? ভাড়া পাওয়া যাচ্ছে প্রেমিক, কোন শহরে প্রতি ঘণ্টায় কত খরচ জেনে নিন

 

কীভাবে চটজলদি রোগা ছিপছিপে চেহারা হল ইয়াকির? তিনি জানিয়েছেন, তারকাদের ডায়েট চার্ট ও শরীরচর্চার পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন। প্রতি দিন দেড় ঘণ্টা শরীরচর্চা করতেন। রোজ স্বাস্থ্যকর খাবার খেতেন। তেল, মশলাদার খাবার পুরোপুরি এড়িয়ে গেছেন। কোনও দিন দুধ, কোনও একদিন ফল ও ভুট্টা খেয়ে থাকতেন। তারকারা এই নিয়মেই ১৫ দিনে ১০ কেজি ওজন কমাতেও পারেন। 

 

কোম্পানির গ্রুপে ওজন ঝরানোর জন্য তিনি কী কী করেছেন তাও ভাগ করে নিয়েছেন ইয়াকি। জানা গেছে, ইনস্টা৩৬০ ২০২২ সালে প্রথমবার ওই নিয়ম চালু করে। এরপর বছরে সাতটি রাউন্ড মিলিয়ে ওজন কমানোর জন্য কর্মীদের প্রায় আড়াই কোটি টাকা বোনাস দেয়। গত বছরেই ৯৯ জন কর্মী মিলিয়ে ৯৫০ কেজি ওজন কমাতে পেরেছিলেন। তাঁদেরকে এক কোটি টাকার বেশি বোনাস দিয়েছিল কোম্পানি। 

 

কেন হঠাৎ এমন নিয়ম চালু করল কোম্পানি? কোম্পানির তরফেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, কাজের চাপে অনেকেই শরীর স্বাস্থ্যের যত্ন নিতে ভুলে যান। এর প্রভাবে শরীরের উপর মারাত্মক চাপ পড়ে। কাজেও মন দিতে পারেন না কর্মীরা। তাই কাজের দায়িত্ব সামলানোর পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠার জন্য কর্মীদের ওজন কমানোর চ্যালেঞ্জ দেওয়া হয়। 

 

তবে এই নিয়ম চালু হলেও একটি ছোট্ট টুইস্ট আছে। ওজন কমানোর জন্য যেমন বোনাস দেওয়া হয়, ওজন বেড়ে গেলে আবার টাকা কেটে নেওয়া হয়। কোম্পানির তরফেই জানিয়েছে, ওজন কমানোর পর যদি কোনও কর্মীর আবার ওজন বাড়ে, সেই ক্ষেত্রে তাঁর টাকা কেটে নেওয়া হবে। ৫০০ গ্রাম ওজন বাড়লে প্রায় ১০ হাজার টাকা ফাইন নেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত এই জরিমানা কোনও কর্মীই দেননি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া