বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একাকিত্ব কাটাতে চান? ভাড়া পাওয়া যাচ্ছে প্রেমিক, কোন শহরে প্রতি ঘণ্টায় কত খরচ জেনে নিন

পল্লবী ঘোষ | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আধুনিক যুগে দৈনন্দিন কাজের মাঝে সুস্থ সম্পর্ক বজায় রাখা যেন গুরুত্বপূর্ণ কোনও কাজের সমান। কাজ ও ব্যক্তিগত সম্পর্ককে সমান গুরুত্ব দিতে গিয়ে অনেকেই হিমশিম খান। যথাযথ যত্ন ও পরিচর্যার অভাবে সম্পর্ক বেশিদিন টেকেও না। সম্পর্কের হাত ধরে অনেকেই আবার একাকিত্ব দূর করতে চান। কিন্তু বিশ্বাস ও ভরসার অভাবে সেই সম্পর্কের জন্য কখনও কখনও দুর্বিষহ হয়ে ওঠে জীবন। 

 

তবে সম্পর্ককে ইদানিং গুরুত্ব দিচ্ছেন না একাংশের তরুণ, তরুণীরা। বিশেষত সিচুয়েশনসিপকেই প্রাধান্য দিচ্ছেন তাঁরা। কোনও কোনও দেশে আবার প্রেমিক, প্রেমিকা ভাড়াও পাওয়া যায়। যেমন, জাপান। সম্প্রতি সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এক তরুণী সারাহ। 

 

সারাহ জানিয়েছেন, তিনি টোকিওতে একাই থাকেন। একাকিত্ব দূর করতে একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করতে চেয়েছিলেন তিনি। এক বছরের বেশি সময় ধরে তিনি সিঙ্গেল। কোনও সম্পর্কে জড়াননি। টোকিওতে থাকাকালীন একটি ওয়েবসাইট তাঁর নজরে পড়ে। যেখানে প্রেমিক ভাড়া পাওয়া যায়। সেখানেই ২ ঘণ্টার জন্য এক প্রেমিক ভাড়া করেন তিনি। 

 

সারাহ জানিয়েছেন, ২৬ বছর বয়সি তরুণের নাম, নুরামি। ২ ঘণ্টার জন্য তাঁকে প্রেমিক হিসেবে ভাড়া করেছিলেন। ২ ঘণ্টায় তাঁর খরচ হয়েছে ১৮ হাজার টাকা। রোমান্টিক ডেটে দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সারাহ। লাঞ্চ, থেকে আড্ডা, খাওয়াদাওয়া, শপিং, গল্পে মেতেছিলেন নুরামির সঙ্গে। 

 

আরও পড়ুন: টানা সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি! কোন কোন জেলায় চরম দুর্যোগের সতর্কতা জারি? জানিয়ে দিল হাওয়া অফিস

 

নুরামি জানিয়েছেন, ২০২৪ সালে জানুয়ারি মাস থেকে তিনি এই পেশায় জড়িত। মাসে ১০ বার প্রেমিক হিসেবে নানা মহিলার সঙ্গে সময় কাটান। বিশেষত কলেজ ছাত্রী ও বিবাহিত মহিলারাই প্রেমিক হিসেবে ভাড়া নেন। তবে এই পেশার কথা পরিবার, বন্ধুবান্ধবকে তিনি জানাননি। প্রেমিক হিসেবে ভাড়া খাটলেও, একবার তিনি প্রেমেও পড়ে গিয়েছিলেন।

 

প্রসঙ্গত, জাপানের টোকিওতে যেমন প্রেমিক, প্রেমিকা ভাড়া পাওয়া যায়, থাইল্যান্ডের পাটায়ায় তেমন স্ত্রী ভাড়া পাওয়া যায়। থাইল্যান্ডের কোথায় এই রীতি চালু রয়েছে? জানা গেছে, থাইল্যান্ডের পাটায়ায় এই রীতি সবচেয়ে বেশি জনপ্রিয়। যা স্থানীয়রা 'ব্ল্যাক পার্ল' বলেন। কী এই রীতি? অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় স্ত্রীর মতো থাকবেন একজন তরুণী। স্ত্রীরা সাধারণত যেমন দায়িত্ব পালন করেন, সেই সব কিছুই পুরুষ পর্যটকদের সঙ্গে করবেন এই সময়ে। যেমন, তাঁদের জন্য রান্না করা, ঘুরতে যাওয়া, একান্তে সময় কাটানো, যৌনতায় লিপ্ত হওয়া। এটি আদতেই একটি চুক্তির মতো। নির্দিষ্ট সময়ে অর্থের বিনিময়ে দায়িত্ব পালন করা। এটি আইনি বিয়ের পর্যায়ে পড়ে না। এই রীতিতে পাটায়া বহু তরুণী আকৃষ্ট হয়ে পড়েন। ধীরে ধীরে যা ব্যবসার পর্যায়ে পৌঁছে যায়‌। বর্তমানে তা অত্যন্ত জনপ্রিয়। 

 

লেখক লেভার্ট এ ইমানুয়েলের লেখা 'থাই ট্যাবু- দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মর্ডান সোসাইটি' বিয়ে পাটায়ার স্থানীয় তরুণীদের এই জীবিকার বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। লেখক জানিয়েছেন, এক দরিদ্র পরিবারের মেয়ে শুধুমাত্র দুবেলা খাবার জোগাড়ের জন্য, পরিবারের পাশে থাকার এই জীবিকা বেছে নিয়েছেন। পানশালা, নাইটক্লাবে সাধারণত কাজ করেন। সেখানেই বিদেশি পর্যটকদের সঙ্গে দেখা করে এমন চুক্তি করেন। 

 

কত টাকা পান? জানা গেছে, স্ত্রীর মতো কয়েক ঘণ্টা থাকার জন্য যে টাকা পাবেন, তার জন্য কিছু বিশেষ গুণের প্রয়োজন। তরুণীর বয়স কত, শিক্ষাগত যোগ্যতা, বাহ্যিক সৌন্দর্য নির্ভর করে। কেউ কেউ কিছুদিনের জন্য চুক্তি করেন, কেউ আবার কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ হন। এর জন্য কত টাকা উপার্জন করেন তরুণীরা। জানা গেছে, এই ধরনের চুক্তির জন্য ভারতীয় মুদ্রায় ১.৩ লক্ষ টাকা থেকে ৯৬ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন তাঁরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া