সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৬Rajit Das
আজকাল ওযেবডেস্ক: ছদ্মবেশেও শেষরক্ষা হল না। লালকেল্লা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হীরে খচিত সোনার কলসি চুরির অভিযোগে দিল্লি পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। প্রথমদিকে তন্ন-তন্ন করে খুঁজেও লাভ হচ্ছিল না। তারপর মূল অভিযুক্তের ইউপিআই পেমেন্ট প্রোফাইলে খুঁজে তার ছবি পাওয়ার পর সাফল্য পেয়েছে পুলিশ।
মূল অভিযুক্ত ভূষণ বর্মাকে উত্তর প্রদেশের হাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃতের কাছ থেকে ১০০ গ্রাম গলে যাওয়া সোনা-সহ হীরাে, রুবি এবং পান্না খচিত চুরি করা কলসিটিও উদ্ধার করেছে।
১৫ আগস্ট পার্কে অনুষ্ঠিত দশ দিনের ধর্মীয় অনুষ্ঠান 'দশলক্ষণ মহাপর্ব' চলাকালীন এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা গিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে মূল্যবান জিনিসপত্র ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। আয়োজকরা যখন বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন তখনই চুরির ঘটনা ঘটে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার সময় মঞ্চ থেকে জিনিসপত্রগুলি হারিয়ে যেতে দেখা যায়।
এফআইআর অনুসারে চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল একটি সোনার কলসি এবং প্রায় ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেল, এছাড়াও হীরে, পান্না এবং রুবি দিয়ে খচিত ১১৫ গ্রাম ছোট আকারের আরও একটি সোনার কলসি। জিনিসপত্রগুলি জৈন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়, তাই সেগুলিকে পবিত্র বলে মনে করা হয়।
অভিযোহ পেয়েই তল্লাশিতে নামে পুলিশ। পুলিশ জানায় যে, সিসিটিভি ফুটেজ ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করার পরে ভার্মার পরিচয় নিশ্চিত করা হয়েছে। স্পষ্ট ফ্রেমটি পেটিএম প্রোফাইল ছবির সঙ্গে মিলে যায়। সেখান থেকেই তদন্তকারীরা অভিযুক্তের ব্যক্তিগত তথ্য খুঁজে পেয়েছে। যদিও লিঙ্ক করা নম্বরটি নিষ্ক্রিয় ছিল। তাও পুলিশ অভিযুক্তের বর্তমান যোগাযোগ নম্বর ট্র্যাক করতে পেরেছিল এবং তাকে হাপুরে খুঁজে পায়।
পুলিশ জানিয়েছে, অন্য দুই সহ-অভিযুক্ত, গৌরব কুমার বর্মা এবং অঙ্কিত পাতিল, উভয়ই গাজিয়াবাদের হাপুরের বাসিন্দা। চুরি করা সোনা নেওয়া এবং গলানোর ক্ষেত্রে তাদের ভূমিকার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের মতে, ভূষণ বর্মা চুরির পরিকল্পনা করেছিল এবং তা বাস্তবায়িত করে। অঙ্কিত পাতিল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলে, চুরি করা জিনিসপত্র গলানোর এবং বিক্রি করার ব্যবস্থা করেছিল সে। গৌরব কুমার বর্মা গলানো সোনা এবং নগদ অর্থ পেয়েছিলেন।
ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকরা পুলিশকে জানিয়েছেন যে, জৈন মন্দিরগুলিতে এর আগেও একই রকম চুরির ঘটনা ঘটেছে। প্রায়শই পুরোহিতের ছদ্মবেশে চোর ঢুকে চরি করে নিয়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?