সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভাষার ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী বলা যায়! বাংলাদেশি ফেরানোর পদ্ধতি কী, কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই দেশজুড়ে এক অন্য সন্ত্রাস শুরু হয়ে গিয়েছে। বাংলা ভাষা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এমন ছবি দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বার বার। বহু পরিযায়ী শ্রমিকরা মূলত পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশের বাইরে কাজ করতে গিয়েছেন তাঁদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশেও ‘পুশব্যাক’ করা হয়েছে। অপরাধ, বাংলা ভাষায় কথা বলা। এই ধরনের অভিযোগ যথেষ্টই অসন্তোষ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সারা দেশ জুড়ে। 

সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে পুশব্যাক করা হয় বীরভূমের বাসিন্দা নাম সোনালি বিবিকে। এই নিয়ে ওঠে প্রশ্ন, কোন ব্যক্তির পরিচয় সে বাংলাদেশে কি না তাঁর ভাষা দিয়ে কি সত্যিই বিচার করা সম্ভব? কারণ তার পরিচয়পত্র রয়েছে, রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড। যা দিয়ে খুব সহজেই প্রমাণ করা বা বোঝা যেতে পারে তিনি ভারতীয় নাগরিক না বাংলাদেশের। আর সেই আইন অনুযায়ী কোন পরিচয়পত্র যাচাই না করেই একটি মানুষকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া যিনি প্রকৃতপক্ষে ভারতীয় বাসিন্দা বাঙালি ও বাংলার নাগরিক। তাঁকে এভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা বাংলাদেশি তকমা দিয়ে অসম্মান করাটা একজন ভারতীয় নাগরিকের কাছে কতটা সম্মানজনক! 

আরও পড়ুন: বকেয়া আদায়ের জন্য মৃতদেহ আটকে রাখা যাবে না, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

বাংলার শাসকদলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে ভাষা আন্দোলনেরও ডাক দেন একুশে জুলাই মঞ্চ থেকে। এরপর ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনও বাংলা ভাষা নিয়েই সরব হতে দেখা যায় মমতা এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যুব সমাজকে। বাংলা ভাষা নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য এবং পদক্ষেপ যা অতি অসম্মানজনক বাংলা ও বাঙালির পক্ষে, তার বিরুদ্ধে তৃণমূলের পাশাপাশি কংগ্রেস, সিপিএম উভয়ই আন্দোলনে মাঠে নেমে পড়ে। আর এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে, যার কারণে যথেষ্ট চাপে পড়ে কেন্দ্র তথা বিজেপি সরকার। মূলত বিজেপিশাসিত রাজ্যগুলিতেই বাংলা ও বাঙালিকে অসম্মান করার চিত্র প্রবল ভাবে প্রকাশ্যে এসেছে। 

সেই প্রতিবাদের ঝড় ও আঁচ গিয়ে পড়েছে সুপ্রিম কোর্টেও। বাংলাদেশে পুশব্যাক করা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আর সেই মামলার অবিলম্বে শুনানি ও ফয়সালা যাতে শীঘ্র হয় সেই জন্য সুপ্রিম কোর্ট বার্তা দিয়েছে। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ব্যক্তির ভাষা নিয়ে সে দেশি না বিদেশি তার সিদ্ধান্ত করা যায় না। তাঁর প্রকৃত পরিচয়পত্র রয়েছে, তা দিয়েই নাগরিকত্ব বিচার করা উচিত।

গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, রাজ্যে রাজ্যে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে তার পদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) কি? একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তুলেছেন, কোন ব্যক্তির ভাষার ভিত্তিতে তাকে কি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা যায়? ভাষার ভিত্তিতে কি তাঁর নাগরিকত্ব নির্ধারণ করা যায়?

দিল্লি পুলিশ সম্প্রতি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে উল্লেখ করেছিলেন একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। যা খুবই নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। আর সেই নিয়েই বিচারপতি বাগচী জেনারেল সলিসিটর তুষার মেহতার কাছে প্রশ্ন তোলেন, “যেখানে কোনও ব্যক্তিকে ভাষার ভিত্তিতে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, সেখানে আমরা এই পক্ষপাতদুষ্ট প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা চাই।” 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া