সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের কুলু জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় বেঘোরে প্রাণ গেল এক মহিলার। তাঁর পরিবারের আরও চার সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে, কুলুর নির্মান্ড এলাকার শারমানি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১টা ৩০ মিনিটে ভয়াবহ ভূমিধসের ফলে দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বারের্তি দেবী নামে এক মহিলার মরদেহ। তিনি শিব রাম নামে এক ব্যক্তিকর স্ত্রী। বর্তমানে নিখোঁজ রয়েছেন পরিবারের আরও চার সদস্য চুননী লাল, অঞ্জু, জাগ্রতী ও পুপেশ। তাদের উদ্ধারের জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। জানা গিয়েছে, ধর্মদাস, তাঁর স্ত্রী কালা দেবী এবং শিব রাম নামে তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা জানান, শিব রাম উঠোনে ঘুমিয়ে থাকায় প্রাণে বেঁচে যান, তবে গুরুতর আহত হন। তিনজনকেই তড়িঘড়ি করে স্থানীয় নির্মান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ভোগা রাম জানান, রাত প্রায় দুটোর সময় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দেওয়া হয়। বর্তমানে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবল বর্ষণের ফলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।
পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং রাতের বেলা যাতায়াত এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই কুলুতে এক বিশাল ভূমিধসে অন্তত সাতজন কাশ্মীরি শ্রমিকের প্রাণহানি ঘটে। ঘটনায় জখম হন আরও কয়েকজন। কুলুর দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসন। ভূমিধসে দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। দুর্গম ভূখণ্ড ও অবিরাম ধসকবলিত মাটি উদ্ধারকার্যের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। নিহতরা সকলেই কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়।
কুলু প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতরা সকলেই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার তুলাইল এলাকার বাসিন্দা। তাঁরা জীবিকার সন্ধানে হিমাচলে এসেছিলেন এবং স্থানীয়ভাবে শ্রমিকের কাজ করছিলেন। এই মৃত্যুর খবরে তাঁদের পরিবার ও গ্রামাঞ্চলে শোকের ছায়া নেমে আসে। টানা প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হিমাচল ও কাশ্মীর। সম্প্রতি হিমাচল প্রদেশ ও জম্মু–কাশ্মীর দুই রাজ্যই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে। গত ১৪ আগস্ট জম্মু–কাশ্মীরের কিশতওয়ার জেলার চশোটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে ৬৭ জনের মৃত্যু হয় এবং ১০০ জনেরও বেশি আহত হন। মৃতদের মধ্যে বেশিরভাগই মাচাইল মাতা যাত্রার তীর্থযাত্রী ছিলেন। ২৬ আগস্ট রেয়াসি জেলার ত্রিকূট পাহাড়ে ভূমিধসে অন্তত ৩৫ জন বৈষ্ণো দেবী যাত্রার তীর্থযাত্রী প্রাণ হারান। তখন যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকলেও অনেকে আশ্রয় নিয়েছিলেন পথে একটি শিবিরে, যা মুহূর্তেই ধসে পড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?