মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মেনোপজের পর বাড়ে হৃদরোগের ঝুঁকি! হার্ট অ্যাটাকের বিপদ এড়াতে মহিলাদের কোন কোন লক্ষণ নজরে রাখা জরুরি?

সোমা মজুমদার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫৮Soma Majumder

হৃদরোগ সাধারণত পুরুষদের হয়, কিছু দিন আগেও এমনটাই মনে করা হত। কিন্তু দিনকেদিন মহিলাদের এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনকী কম বয়সেও মারণ রোগ ঘিরে ধরছে মহিলাদের। বিশেষ করে মেনোপজের পর হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। 

মহিলাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল মেনোপজ। এই সময়ে শুধু হরমোনাল পরিবর্তনই হয় না, হৃদযন্ত্রের উপরও  মারাত্মক প্রভাব পড়ে। চিকিৎসকদের মতে, মেনোপজের পর মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। তাই ঠিক সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

কেন মেনোপজে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে

মেনোপজে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ হঠাৎ করে কমে যায়। ইস্ট্রোজেন হৃদযন্ত্রের রক্তনালীকে নমনীয় রাখতে সাহায্য করে। কিন্তু এর ঘাটতি হলে রক্তচাপ বেড়ে যায়, কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট হয় অর্থাৎ খারাপ কোলেস্টেরল বাড়ে, হৃদপিণ্ডের চারপাশে ফ্যাট জমে যায়। যার ফলস্বরূপ হৃদরোগ ও হার্ট অ্যাটাকের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যায়।এছাড়াও মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ অনেক সময় পুরুষদের তুলনায় ভিন্নভাবে প্রকাশ পায়। ফলে তা দ্রুত শনাক্ত করা যায় না। যা ঝুঁকির অন্যতম কারণ। 

আরও পড়ুনঃ ঘন ঘন বুক জ্বালা মানেই গ্যাস্ট্রিক নয়, নিঃশব্দে মারণ রোগে শেষ হতে পারে শরীর! কখন সতর্ক হবেন?

হার্ট অ্যাটাকের কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন

১. বুকের ব্যথা বা চাপ অনুভব: বুক ভারী লাগা বা চাপ সৃষ্টি হওয়া যা ঘাড়, হাত, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়তে পারে।

২. শ্বাসকষ্ট: হালকা কাজেও হাপিয়ে পড়া বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া।

৩. হৃদস্পন্দনে অনিয়ম: হঠাৎ খুব দ্রুত বা খুব ধীরে বুকে ধকধক করা।

৪. মাথা ঘোরা বা দুর্বল লাগা: দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি।

৫. অস্বাভাবিক ক্লান্তি: সামান্য পরিশ্রম করেও যদি ক্লান্তি আসে, এমনকী বিশ্রাম নিয়েও ক্লান্তি না কাটে কিংবা রোজের কাজ করতে কষ্ট হয় তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। 

প্রতিরোধের উপায়


* নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা অ্যারোবিক ব্যায়াম করুন।

* সুষম খাদ্য খান: বেশি করে শাকসবজি, ফল, গোটা শস্য ও মাছ খান। নুব, চিনি ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

* স্ট্রেস কমান: যোগব্যায়াম, মেডিটেশন বা গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।

আরও পড়ুনঃ শরীরে আয়রনের ঘাটতি? শুধু এই শাকের সঙ্গে লেবু মিশিয়ে খান, মুহূর্তে মিলবে রক্তাল্পতার সমাধান, এনার্জি হবে দ্বিগুণ

* পর্যাপ্ত ঘুমান: হার্টের স্বাস্থ্য ভাল রাখতে প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম প্রয়োজন।

* ধূমপান থেকে দূরে থাকুন: তামাক হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়ায়। ধূমপান সহ যে কোনও নেশা বর্জন করুন।


বিশেষজ্ঞদের মতে, মেনোপজ ও পোস্ট-মেনোপজের সময় মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। বিশেষ করে হৃদযন্ত্রের কার্যকারিতা যাচাই করা জরুরি। এ সময়ে একটু সচেতন হলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া