বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সরকারের বিরুদ্ধে ক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, যে পথে যেদিকে আন্দোলন, নেপালে কি হুবহু বাংলাদেশের ছায়া!

রিয়া পাত্র | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এক বছর আগের ঢাকা, এক বছর পরের নেপাল। ভৌগোলিক দূরত্ব বহু। তবে এক ঘটনা কোথাও গিয়ে সরলরেখায় কি মিলিয়ে দিচ্ছে ঢাকার রাস্তা এবং কাঠমাণ্ডুর রাস্তাকে? সোমের মৃত্যু মিছিল এবং মঙ্গলবারের দাবির পর, এই প্রশ্ন আরও জোরাল হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে ২০২৪-এ উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। পথে নামেন হাজার হাজার পড়ুয়ারা। সরকার বিরোধী স্লোগান, সরকারের নানা বিষয়ে পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান, প্রধানমন্ত্রীর দেশত্যাগ।

একেবারে শেষ পয়েন্টের আগের পর্যন্ত হুবহু মিল। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে যে বিক্ষোভের সূত্রপাত, নির্দেশিকা প্রত্যাহারের পরেও প্রতিবাদের গনগনে আঁচ কাঠমাণ্ডুর রাস্তায়। নেপাল জুড়ে মঙ্গলবারেও তাণ্ডব চালাচ্ছে জেন-জি-রা।  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড, শের বাহাদুর দেউবা এবং জ্বালানি মন্ত্রী দীপক খড়কার বাড়িতেও হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। প্রধানমন্ত্রী ওলির উপর পদত্যাগের চাপ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি বিচারের ওলির সরকারের একাধিক মন্ত্রীদের অন্যত্র সরানো হচ্ছে বলেও খবর সূত্রের। 

একদিকে বিক্ষোভকারীদের মধ্যে থেকে উঠে আসছে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী, অন্যদিকে চাপ বাড়াচ্ছেন মন্ত্রীরাও। একের পর এক মন্ত্রী সরকার থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন, কেউ আবার সরাসরি পদত্যাগ করছেন। ফলে সরকারের ভিত আরও টালমাটাল হয়ে উঠেছে। নেপালের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী-সহ মোট ২৫জন মন্ত্রী রয়েছেন। সূত্রের খবর, বেশকিছু সাংসদ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নয়া সংসদ গঠনের ডাক দিয়েছেন। সোমবারের মৃত্যুমিছিলের পর, নৈতিক কারণে জোট সরকারে নেপালি কংগ্রেস দলের প্রতিনিধিত্বকারী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। মঙ্গলবার কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেল সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনিও পদত্যাগ করবেন। তেমনটাই খবর সূত্রের। জানা গিয়েছে, তিনি কারণ হিসেবে সাফ জানিয়েছেন, এমন সরকারের সঙ্গে আর যুক্ত থাকতে চান না তিনি। ইতিমধ্যে যুব ও ক্রীড়ামন্ত্রী তেজু লাল চৌধুরী এবং জলমন্ত্রী প্রদীপ যাদবও পদত্যাগ করেছেন। তেজু লাল চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, সরকার তরুণদের অভিযোগ সম্পর্কে অবগত ছিল কিন্তু উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। বিধায়ক অসীম শাহও পদত্যাগ করেছেন। কংগ্রেস নেতা শেখর কৈরালা তাঁর ঘনিষ্ঠ মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন, সূত্রের খবর তেমনটাই।

 

ইতিমধ্যেই জানা গিয়েছে, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য অনুরোধ জানিয়েছেন। এই বিষয়েও হুবহু ঢাকার ছায়া খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রের খবর, সূত্রের খবর, এবার প্রধানমন্ত্রী ওলিকে ইস্তফা দিতে বলেছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। প্রথমে পদ, কুরশি না চাইলেও শেষমেষ বিক্ষোভের অভিঘাত আঁচ করতে পেরেছেন তিনি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দুবাই যাওয়ার মনস্থির করেছেন। নিরাপদে যাতে দেশ ছাড়া যায় সেই জন্য সেনার কাছে অনুরোধ জানিয়েছেন তিনি, তেমনটাই খবর সূত্রের। 

 

নেপালী প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে যে, ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার কথা ভেবেছেন। বেসরকারি বিমান সংস্থা, হিমালয় এয়ারলাইন্সকে প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডবাইতে থাকতে বলা হয়েছে বলেও খবর মিলেছে। মন্ত্রীরা মন্ত্রিসভা ত্যাগ করছেন। ওলি ইতিমধ্যেই তাঁর উপ-প্রধানমন্ত্রীকে প্রশাসন চালানোর ভার দিয়েছেন। এদিকে, পরিস্থিতি মূল্যায়ন এবং একটি অর্থপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ওলি আজ (মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২৫) সন্ধ্যা ছয়'টায় একটি সর্বদলীয় বৈঠকও ডেকেছেন।

 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া