সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: চাষের জমিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও তাঁকে নড়াচড়া করতে দেখেননি কেউ। সকলেই ভেবেছিলেন এটি মৃতদেহ। কিন্তু পুলিশ আসতেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন সকলে। পুলিশ উদ্ধারের চেষ্টা করতেই উঠে দাঁড়িয়ে কথা বলেন ওই যুবক। কিন্তু গ্রামবাসীদের মনে হয়, এটি যেন ভূত! গোটা ঘটনায় আতঙ্কে, ভয়ে শিউরে ওঠেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। চাষের জমিতে লুটিয়ে ছিলেন এক যুবক। কৃষকরা ও পুলিশ ভেবেছিল তিনি মৃত। ছয় ঘণ্টা তাঁকে অচৈতন্য অবস্থাতেই পড়ে থাকতে দেখে সকলে অনুমান করেছিলেন, তিনি হয়তো মারা গিয়েছেন। চাষের জমি থেকে সেই 'মৃতদেহ' তোলার চেষ্টা করছিলেন সকলে মিলে। টানা ছয় ঘণ্টা পর ওই যুবক হঠাৎ বলে ওঠেন, 'আমি বেঁচে আছি!'
পুলিশ সূত্রে জানা গেছে, খুরাই থানার অন্তর্গত এক প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি ঘটেছে। সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী জানান, ধানোরা ও বাংখারিয়া গ্রামের মাঝে রাস্তার ধারে একটি চাষের জমির কাদায় এক যুবক চিৎ করে শুইয়ে রয়েছেন। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও যুবককে নড়াচড়া করতে দেখেননি কেউ। তা দেখেই সকলের মনে হয়েছিল, যুবক মারা গিয়েছেন। কেউ বা কারা তাঁর মৃতদেহ চাষের জমিতে রেখে পালিয়ে গিয়েছেন। সন্দেহের বশেই পুলিশে খবর দেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের থেকে অভিযোগ পেয়েই পুলিশ আধিকারিক হুকুম সিং তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন কয়েক পুলিশ কর্মীও। উৎসুক জনতা ততক্ষণে ভিড় জমান সেখানে। সকলেই দেখেন, পুলিশও যুবককে মৃত ভেবে তদন্ত চালাচ্ছে। প্রাথমিক তদন্তের পরেই যুবককে গাড়িতে তোলার চেষ্টা করেন সকলে। সেই সময়েই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
উত্তেজিত জনতা ও পুলিশ যখন যুবককে মৃত ভেবে গাড়িতে তোলার চেষ্টা করেন, তখনই কাদাজল থেকে উঠে দাঁড়ান তিনি। ধীরে ধীরে সকলকে বলেন, 'স্যার, আমি বেঁচে আছি!' ঘটনাটি দেখেই বাকরুদ্ধ হয়ে যান সকলে। এমনকী পুলিশের চোখ ছানাবড়া হয়ে যায়। অনেকেই ভাবেন এটি হয়তো অদ্ভুতুড়ে কাণ্ড। ভয়ে গ্রামবাসীরাও পিছনে সরে যান।
এর পরেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় যুবক জানান, তিনি অত্যন্ত বেশি মদ্যপান করেছিলেন। হাঁটাচলার ক্ষমতা তো দূর অস্ত, কোনও জ্ঞান ছিল না তাঁর। তাই মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি থামিয়ে টানা কয়েক ঘণ্টা চাষের জমিতে লুটিয়ে ছিলেন। এমনই মত্ত অবস্থায় ছিলেন, সেই জমি থেকে ওঠার ক্ষমতাও ছিল না তাঁর। অচৈতন্য অবস্থায় সেভাবেই পড়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। আর অদূরে ছিল তাঁর মোটরবাইক।
ঘটনাটি ঘিরে হকচকিয়ে যান গ্রামবাসীরা। এখনও যেন ঘটনাটা বিশ্বাস হচ্ছে না কারও। অনেকেই জানিয়েছেন, গ্রামে এই ধরনের ঘটনা প্রথমবার ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 'আমরা ভেবেছিলাম, জমিতে একটি মৃতদেহ পড়ে আছে। কয়েক ঘণ্টা পর যুবক উঠে দাঁড়িয়ে কথা বলতে দেখেই সকলের মনে হয়েছে এটি যেন ভূতুড়ে কাণ্ড। সকলে যেন চোখের ভূত দেখছেন।' জানা গেছে, যুবককে সুস্থ ও স্থিতিশীল করে সাবধানে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ। কিন্তু ঘটনাটি ঘিরে চাঞ্চল্য কমেনি। এখনও তা ঘিরে শোরগোল এলাকায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?