সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | দিনের বেলায় বেলুন বিক্রেতা, রাত হলেই অন্তর্বাস পরে এই কাণ্ড ঘটাতেন, এই তিন ব্যক্তির কীর্তি জানলে চমকে যাবেন

কৌশিক রয় | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে দীর্ঘ তদন্তের পর গুজরাটের ভদোদরায় গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার হল কুখ্যাত ‘ব্যাট গ্যাংয়ের’ তিন সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই তিন ব্যক্তি দাগী আসামি ছিল। তাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। সূত্রের খবর, দিনে এরা বেলুন বিক্রেতা সেজে ঘুরত, আর রাতে বাড়ি ফাঁকা পেলেই চুরি করত। গ্রেপ্তারদের মধ্যে একজন নাবালকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই চোরেদের চক্র স্কুল ব্যাগে রাখত চুরির সরঞ্জাম। শুধু তাই নয়, চুরির সময় এরা পরিচয় গোপন রাখতে কেবল অন্তর্বাস ও গেঞ্জি পরে কাজ করত। সম্প্রতি মঞ্জলপুর ও মকরপুরা এলাকায় একের পর এক চুরির ঘটনায় নজরদারি চালায় পুলিশ।

রাতভর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও টহলদারির সময় সুসান সার্কেলের কাছে দু’জনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তাদের স্কুল ব্যাগ তল্লাশি চালিয়েই মেলে লোহার রড কাটার, তালা ভাঙার, নাট-বল্টু খোলার সরঞ্জাম ও গুলতি। পুলিশি জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে, ব্যাট গ্যাং অত্যন্ত সংগঠিতভাবে কাজ করে। দিনের বেলায় গ্যাংয়ের একদল সদস্য বেলুন বিক্রির অজুহাতে আশেপাশের এলাকা ঘুরে ঘুরে ফাঁকা বাড়ি চিহ্নিত করে রাখত। সেই খবর পৌঁছে যেত গ্যাংয়ের অন্য সদস্যদের কাছে। রাতেও চুরির কাজ হত অত্যন্ত সংগঠিত ভাবে। একদল চুরি করত, অন্য আর একটি দল বাড়ির বাইরে অপেক্ষা করত। সেই দলের সদস্যরা চুরি করা জিনিস নিয়ে পালিয়ে যেত। এতে পুরো গ্যাং একসঙ্গে ধরা পড়ার সম্ভাবনা কম থাকত।

আরও পড়ুন: হুঁশ ফিরল ১৯ মৃত্যুর পর! বিক্ষোভকারীদের কাছে নতিস্বীকার, সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার তিনজনের নাম দেবরাজ সোলাঙ্কি, কবীর সোলাঙ্কি ও আর একজন নাবালক। তারা ভদোদরার চারটি এলাকায় চুরির কথা স্বীকার করেছে। বর্তমানে অভিযুক্তদের সাত দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্যাংটির চারজন সদস্য এখনও পলাতক। তদন্তে আরও জানা গেছে, এই গ্যাংটি আসলে মধ্যপ্রদেশ থেকে এসেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা এমনকি পুলিশকে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই গ্যাংয়ের নাম ব্যাট গ্যাং। তার কারণ, এই গ্যাংয়ের অধিকাংশ সদস্যের বুকে আঁকা রয়েছে বাদুড়ের ট্যাটু। যাতে সদস্যদের সহজেই চিহ্নিত করতে পারা যায়। তিন অভিযুক্তকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভদোদরা পুলিশ।

সম্প্রতি, নাসিকের মালেগাঁওয়ে দাপট বেড়েছিল আন্ডারওয়্যার গ্যাংয়ের। কয়েকদিন আগে গভীর রাতে একটি মালেগাঁওয়ের একটি বাড়িতে ঢুকে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা এবং কলা চুরি করেছে এই গ্যাংয়ের সদস্যরা। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এই গ্যাংয়ের সদস্যরা মূলত অন্তর্বাস পরে চুরি করতে বেরোয় গভীর রাতে। সেরকমই অন্তর্বাস পরা গ্যাংয়ের চার সদস্যকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কলেজে প্রবেশ করার সময়।

দেখা গিয়েছে, একজন দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে এই আন্ডারওয়্যার গ্যাংকে চাড্ডি বানিয়ান গ্যাং বলা হয়ে থাকে। ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করাই এই গ্যাংয়ের উদ্দেশ্য। তবে এই ধরনের ডাকাতির সঙ্গে একাধিক গোষ্ঠী সংযুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। আন্ডারওয়্যার গ্যাংয়ের দাপট বাড়ার আগে আতঙ্ক ছড়িয়েছিল গাউন গ্যাং। মূলত মহিলাদের পোশাক গাউন পরে ডাকাতি করত এই গাউন গ্যাং। আবার মালেগাঁওয়ের আবাসিক এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়েছিল এই গাউন গ্যাং। তাদের বিরুদ্ধে মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে। ডাকাতির বাড়বাড়ন্তে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। স্থানীয় বাসিন্দারা চুরির লাগাম টানতে পুলিশের দ্রুত পদক্ষেপের দাবি করছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া