সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৫৬Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে দিল্লি-জয়পুর হাইওয়েতে হাড়হিম দৃশ্য। আইএমটি চক এলাকায় এক বিদেশি যুবতীর রক্তাক্ত মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। যুবতীর মৃতদেহ উদ্ধারের পর গুরুগ্রাম পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবতীর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। এবং তিনি সম্ভবত উগান্ডার বাসিন্দা। মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় এবং তাঁর মাথা ও শরীরের ওপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ জানিয়েছে, নিহত যুবতীর এক বন্ধু স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করে, এবং পুরো ঘটনা জানায়। অভিযোগের ভিত্তিতে রবিবারই আইএমটি মানেসার থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে দুই জনের নাম উল্লেখ থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে এবং সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।
এহেন নৃশংস ঘটনার জেরে গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ তুরান সংবাদমাধ্যমে বলেন, 'রবিবার ভোরে পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে যে আইএমটি চক ফ্লাইওভারের নিচে একটি যুবতীর মৃতদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, যুবতীকে হয়তো চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে অথবা তাঁকে গাড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছে।'
প্রাথমিক তদন্তে ফরেনসিক দলের সহায়তায় মাথা ও শরীরের ওপরের অংশে গুরুতর জখমের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ এবং ধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেছে কি না, তা স্পষ্ট ভাবে বলা যাবে।
নিহত যুবতীর পরিবারের সদস্যরা মঙ্গলবারের মধ্যে গুরুগ্রামে পৌঁছাবেন বলে জানা গিয়েছে। পুলিশ আরও জানায়, পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী তদন্তের ধারা নির্ধারিত হবে এবং প্রয়োজনে আরও অভিযুক্তদের খোঁজ করা হবে।
বর্তমানে পুলিশ ঘটনাস্থলের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, যাতে বোঝা যায় যুবতীকে ফ্লাইওভার থেকে ধাক্কা মেরে ফেলা হয়েছিল কি না। পাশাপাশি, ভারতে তাঁর আগমনের উদ্দেশ্য ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজও চলছে। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে। অভিযুক্তদের তল্লাশি চলছে৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?