শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ০৬Rahul Majumder
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন পরিচালক হিসেবে। বহু প্রতীক্ষিত তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে সোমবার। আর ট্রেলার মুক্তি পেতেই কার্যত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আরিয়ানের স্টাইলিশ সিনেমা-মেকিংকে, তেমনই উন্মুখ হয়ে অপেক্ষা করছেন সিরিজের মুক্তির দিনের জন্য।
ট্রেলার জুড়ে ভরপুর ড্রামা, নাচ, গান, রঙিন বিনোদনের পশলা। গোটা বিষয়টির উপর ব্যাকরণ মেনে রয়েছে একেবারে বলিউডি ফিল্মি ছোঁয়া। সিরিজে মুখ্যচরিত্রে লক্ষ্য অভিনীত চরিত্রে আসমান সিং, এক সাধারণ ছেলের তারকা হয়ে ওঠার গল্পই দেখানো হয়েছে এখানে। বাবা–মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) প্রেরণায় ছেলেটি স্বপ্ন দেখে সুপারস্টার হওয়ার। তবে তার যাত্রা মসৃণ নয়—সুপারস্টার অজয় তলওয়ার-এর সঙ্গে সংঘাত, তারই মেয়ের প্রেমে পড়া, আর শেষমেশ নিজের জায়গা করে নেওয়ার লড়াই—সব মিলিয়ে একেবারে বাণিজ্যিক ঢংয়ে গড়া কাহিনি। আমিরকে যেমন ‘ছি ছি’ করতে করতে মজার দৃশ্যে দেখা গিয়েছে তেমনই ট্রেলারের একেবারে শেষে শাহরুখের মুখে গালাগালি শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া!
তবে সিরিজটির সবচেয়ে বড় চমক—বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি। টিজারে দেখা মিলেছিল সলমন খান, করণ জোহর আর ব়্যাপার বাদশার। কিন্তু ট্রেলারে বাজিমাত করেছেন শাহরুখ খান, আমির খান, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর ও রাজকুমার রাও। এক কথায় তারকার মেলা বসেছে সিরিজ ঘিরে। প্রধান চরিত্রে রয়েছেন লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মণীশ চৌধুরী, রাঘব জুয়েল, অন্যা সিং, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদি ও গৌতমী কাপুর।
সিরিজটি প্রযোজনা করেছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সহ-নির্মাতা হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। মুক্তির তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫, প্ল্যাটফর্ম—নেটফ্লিক্স।
আরিয়ান খানের প্রথম পরিচালনায় যে ঝকঝকে বলিউডি ধামাকা আসছে, ট্রেলারেই তার ইঙ্গিত স্পষ্ট। এখন দেখার, সিরিজটি সত্যিই কি বলিউডের অন্দরকাহিনিকে রঙিন মোড়কে দর্শকের সামনে তুলে ধরতে পারে কি না।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?