শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল পুজোর আগে শহর কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই খবর নিশ্চিত হয়ে গেল। জানা গিয়েছে, আগামী সপ্তাহে কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে থাকছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে যৌথবাহিনীর কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতে আগামী ১৫ তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, অনুষ্ঠানে মোদি, রাজনাথ সিং, অজিত ডোভাল ছাড়াও উপস্থিত থাকবেন সেনাপ্রধান (CDS) জেনারেল অনিল চৌহান ও প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
সেনাবাহিনীর সঙ্গে আলাদা বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এই প্রথম রাজ্যে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং এনএসএ। উল্লেখ্য, শহরে আসলেও কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন না মোদি। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় মেট্রোরেলের নতুন শাখা উদ্বোধন করতে কলকাতায় এসেছিলেন মোদি। পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি দেওয়ার সুযোগ হল। প্রকৃতপক্ষে আধুনিক হল কলকাতার গণ পরিবহন ব্যবস্থা। শুক্রবার কলকাতায় মেট্রোর সম্প্রসারিত তিনটি রুটের উদ্বোধনের পর একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যশোর রোড স্টেশন থেকে তিনি উদ্বোধন করেন সম্প্রসারিত তিনটি মেট্রো রুটের। এই রুটগুলি হল নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়েলো লাইন, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাঝের পথটুকু। উদ্বোধনের পর তিনি মেট্রো পথেই যশোর রোড থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত আসেন। এরপর দমদমে সেন্ট্রাল জেলের পাশের একটি মাঠে স্বল্প সময়ের একটি সভা করেন।
সেখানেই তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে দাবি করেন, কীভাবে কলকাতা এবং এরাজ্যের উন্নয়নে তিনি এবং তাঁর সরকার সচেষ্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ থেকে বিভিন্ন দূরবর্তী এলাকার বাসিন্দারাও দ্রুত বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। তাঁর কথায়, লোক যাতে সহজে এবং বাধাহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যে রেলপথের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, রেলের বাজেট আগের সরকারের থেকে তিনগুন বৃদ্ধি করা হয়েছে। নয়টি বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চলছে। পাশাপাশি সড়কপথের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ছয় লেনের কোনা এক্সপ্রেস তৈরি হয়ে যাওয়ার পর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। তাঁর কথায়, কলকাতা ভারতের ইতিহাস এবং দেশের সমৃদ্ধির সঙ্গে জড়িয়ে। কার্যত তৈরি হয়ে যাওয়ার পরেও কবে এই প্রকল্পের উদ্বোধন হবে এবং কে করবেন সেই নিয়ে একটা জল্পনা ছিল। শেষপর্যন্ত জানা যায়, প্রধানমন্ত্রী নিজে এই পথের উদ্বোধন করতে চলেছেন। তিনি প্রথমে বিহার যান এবং সেখান থেকে তিনি আসেন বাংলায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?