মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৯Soma Majumder
মিষ্টি বা অতিরিক্ত চিনি খেলেই দাঁতে ছিদ্র হয়, দীর্ঘদিন দাঁতের ক্ষয় বা ক্যাভিটি নিয়ে প্রচলিত ধারণা রয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। দাঁতের ক্ষয়ের জন্য কেবল চিনি নয়, আরও একাধিক খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থাও দায়ী হতে পারে। যেমন-
• কার্বোহাইড্রেট এবং স্টার্চ জাতীয় খাবারঃ বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্টার্চ জাতীয় খাবার যেমন ভাত, রুটি, পাস্তা এমনকী কিছু ফল চিবানোর ফলে সরল শর্করায় ভেঙে যায়। মুখের ব্যাকটেরিয়া চিনির মতো এই সব প্রাকৃতিক সুগারের সঙ্গে মিশে এনামেলের ক্ষতিকারক অ্যাসিড তৈরি করে। গবেষণা বলছে. চিটচিটে অথবা রিফাইন্ড কার্বোহাইড্রেট এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যেহেতুল এগুলো দাঁতের মাঝে আটকে যায় এবং দীর্ঘক্ষণ ব্যাকটেরিয়া অ্যসিড তৈরি করতে সাহায্য করে।
আরও পড়ুনঃ রোগা হতে ডায়েট, ক্যালোরি কাউন্ট সব ভুলে যান! এই জাপানি কৌশল মেনে চললেই অল্প দিনে মিলবে সেরা ফল
• অ্যাসিডিক খাবার ও পানীয়ঃ ব্যাকটেরিয়া ছাড়াই অ্যাসিড থেকে সরাসরি এনামেল ক্ষয়ের কারণেও দাঁতে ক্যাভিটি তৈরি হতে পারে। সফট ড্রিঙ্ক, ফ্রুট জুস, ভিনিগারযুক্ত খাবার, টমেটো, টক ফল এনামেলকে দুর্বল করে দেয়, ফলে দাঁত দ্রুত ক্ষয়ে যায়।
• ড্রাই মাউথ এবং স্যালিভা কমে যাওয়াঃ মুখের ভেতরের স্বাস্থ্যের জন্য লালা বা স্যালিভা বড় ভূমিকা পালন করে। এটি অ্যাসিডকে ভেঙে দেয়, দাঁতের থেকে খাবারের অংশ পরিষ্কার করে এবং ক্যালশিয়াম, ফসফেটের মতো প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে যা এনামেল পুনরায় গঠন করতে পারে। তাই লালার অভাব হলে ব্যাকটেরিয়ার প্রভাব দ্বিগুণ হয়, দাঁতের ক্ষতি হওয়ার আসঙ্কা বাড়ে। ডিহাইড্রেশন, দুশ্চিন্তা, নির্দিষ্ট ওষুধ খাওয়া সহ বিভিন্ন কারণে ডিহাইড্রেশন হলে ড্রাই মাউথ হতে পারে। যা ক্যাভিটির ঝুঁকি বাড়ায়।
• খারাপ ওরাল হাইজিনঃ খারাপ ওরাল হাইজিন মানে নিয়মিত দাঁত না মাজা বা ফ্লস না করা। যার কারণে প্লাক জমে গিয়ে দাঁতের ক্ষয় বাড়ায়।
• ঘন ঘন খাওয়াঃ শুধু আপনি কী খাচ্ছেন নয়, কতক্ষণ অন্তর খাচ্ছেন তাও দাঁতের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। কারণ যতবার আমরা খাবার খাই অথবা জল ছাড়া অন্য কোনও পানীয় পান করি, ততবারই দাঁতের উপর অ্যাসিডের প্রভাব পড়ে যা ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত থাকে। তাই ঘন ঘন খাদ্যাভাস দাঁতের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।

প্রতিরোধের উপায়
দাঁতের ক্ষয় এড়াতে শুধু মিষ্টি এড়ালেই হবে না, সার্বিকভাবে মুখের স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। যেমন
• দিনে অন্তত দু’বার দাঁত মাজুন, তবে খাওয়ার সঙ্গে সঙ্গে নয়।
• প্রতিদিন ফ্লস ব্যবহার করুন।
• ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন।
• খাওয়ার পর প্রচুর জল পান করুন এবং চাইলে বিশেষ ধরনের চিউইং গাম খেতে পারেন যা লালা বাড়াতে সাহায্য করে।
• নিয়মিত দন্তচিকিৎসকের কাছে চেকআপ করুন,যাতে সমস্যা শুরুর আগেই ধরা পড়ে।
দাঁতের সুস্থতার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত মুখের যত্ন এবং দন্ত চিকিৎসকের নজরদারি। চিনিই দাঁতের ক্ষয়ের একমাত্র কারণ নয় তা স্পষ্ট। তের যত্ন মানেই কেবল মিষ্টি এড়ানো নয়, বরং জীবনধারার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?