সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মেয়ে কেন অন্তঃসত্ত্বা! জামাইয়ের ওপর খেপে লাল শ্বশুর, থানার মধ্যেই রক্তারক্তি কাণ্ড, শিউরে উঠল পুলিশ

পল্লবী ঘোষ | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পরিবারের অমতে বিয়ে। আর বিয়ের পরেই অন্তঃসত্ত্বা তরুণী। পরপর এই ঘটনায় রাগে ফুঁসছিলেন তরুণীর বাবা। পারিবারিক অশান্তিও চরম পর্যায়ে পৌঁছয়। যা মিটমাট করতে অবশেষে থানায় পৌঁছন জামাই ও শ্বশুর। সেখানেই পুলিশের চোখের সামনে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। পুলিশ সূত্রে জানা গেছে, আমরোলি থানায় পুলিশের সামনেই জামাইকে কুপিয়ে খুন করেন তাঁর শ্বশুর। মৃত যুবকের নাম, সাগর। পরিবারের অনুমতি না নিয়ে, তাদের ইচ্ছের বিরুদ্ধে প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। 

 

জানা গেছে, সাগরের স্ত্রী সম্প্রতি অন্তঃসত্ত্বা ছিলেন‌। পরিবারের, বিশেষত তাঁর বাবা দেবীদাস কাধরে, মেয়েকে গর্ভপাত করার জন্য জোরাজুরি করেন। কিন্তু তাতে রাজি ছিলেন না তরুণী। যা ঘিরে পারিবারিক অশান্তিও শুরু হয়। বিষয়টি মিটমাট করতে থানায় গিয়েছিলেন সাগর ও তরুণীর বাবা দেবীদাস। পুলিশের সামনেই শ্বশুর ও জামাইয়ের তুমুল বচসা শুরু হয়। 

 

সেই বচসা চলাকালীন হঠাৎ জামার মধ্যে থেকে ধারালো ছুরি বের করে সাগরের উপর হামলা করেন দেবীদাস। পুলিশের চোখের সামনেই জামাইকে কুপিয়ে খুন করেন তিনি। পুলিশ জানিয়েছে, সাগরের গলায় একাধিকবার ধারালো ছুরির কোপ মারেন দেবীদাস। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে থানাতেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই নিয়ে যাওয়ার পরেই সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

থানার মধ্যে, পুলিশ আধিকারিকের সামনেই এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ডের জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে থানাতেই। ঘটনার পরেই দ্রুত দেবীদাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। 

 

আরও পড়ুন: স্বামীর উপর উঠেই পুরুষাঙ্গ চেপে ধরলেন স্ত্রী! যৌনসুখের বদলে ভয়ঙ্কর কাণ্ডের সাক্ষী থাকলেন যুবক, বর্ণনা শুনে পুলিশের চোখ ছানাবড়া

 

প্রসঙ্গত, পারিবারিক অশান্তির জেরে জামাইয়ের উপর শ্বশুরের হামলার ঘটনা অতীতেও ঘটেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় আমারিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত বরা মাজলিয়া গ্রামে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম মহম্মদ ইয়ামিন। শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে বেধড়ক মারধর করেন। যা দেখে স্থানীয়রাই জানিয়েছেন, তালিবান ঘরানায় অত্যাচার করা হয়েছে যুবককে। 

 

ভিডিওতে দেখা গেছে, মৌলানার মতো পোশাক পরিহিত এক ব্যক্তি ইয়ামিনের উপর দাঁড়িয়ে রয়েছেন। তিনি বেল্ট দিয়ে একের পর এক আঘাত করছেন ইয়ামিনকে। বেল্ট দিয়ে মারতে মারতে ইয়ামিনকে মাটিতে ফেলে দেন। এরপর ইয়ামিনের গলায় পা দিয়ে চেপে দাঁড়িয়ে থাকেন তিনি। দমবন্ধ হয়ে সে সময় মৃত্যুর আশঙ্কাও ছিল তাঁর। তাতেও পরোয়া করেননি অভিযুক্তরা। 

 

ভিডিওতে দেখা গেছে, সেই মারধরের সময় আরও দু'জন যুবক ঘটনাস্থলে আসেন। যিনি মারছিলেন, তাঁর কাছ থেকে বেল্টটি চান। তাঁরাই ইয়ামিনকে বেল্ট দিয়ে মারধর করবেন বলে জানান। তবে বেল্ট অন্য কারও হাতে তুলে দেননি ওই যুবক। আরও দুই যুবক এসে ইয়ামিনকে একের পর এক চড়, লাথি, ঘুষি, থাপ্পড় মারতে থাকেন। 

 

বেধড়ক মার খেতে খেতে প্রাণপণে চিৎকার করতে থাকেন ইয়ামিন। বারবার তাঁদের কাছে প্রাণ ভিক্ষা চান। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। তবুও কমেনি অত্যাচার। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, নির্যাতনের নমুনা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। 

 

তদন্তে নেমে জানা গেছে, যিনি বেল্ট দিয়ে, গলায় পা চেপে অত্যাচার করেছিলেন, তিনি সম্পর্কে ইয়ামিনের শ্বশুর। বাকি দু'জন ইয়ামিনের শ্বশুরবাড়ির আরও দু'জন সদস্য। জানা গেছে, ইয়ামিন মাদকাসক্ত ছিলেন। নিত্যদিন মাদকের নেশা করাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝামেলা হত তাঁর। 

 

সংসারে অশান্তির বিষয়টি বাড়িতে জানিয়েছিলেন ইয়ামিনের স্ত্রী।‌ এও জানিয়েছিলেন, আপত্তি থাকা সত্ত্বেও ইয়ামিন মাদকের নেশা ছাড়ছেন না। এই অভিযোগের পরে ইয়ামিনকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন শ্বশুর। খাওয়াদাওয়ার নিমন্ত্রণ পেয়ে আনন্দে লাফাতে লাফাতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ইয়ামিন। কিন্তু শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাঁকে। 

 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ কড়া পদক্ষেপ করেছে। অভিযুক্ত তিনজনকে আটক করেছে তারা। যদি ইয়ামিনের তরফে থানায় কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ তাই গ্রেপ্তার করেনি। কিন্তু ঘটনাটি ঘিরে তদন্ত জারি রেখেছে তারা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া