মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৩Soma Majumder
আজকাল অনেকেই স্লিম ও ফিট থাকতে নানা রকম ডায়েট মেনে চলেন। কেউ কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধুই প্রোটিনে নজর দেন, কারওর আবার হরেক রকম ডিটক্স পানীয় খেয়ে দিন চলে। আবার ওজন কমানোর শর্টকাট পন্থা অবলম্বন করতে গিয়ে শরীরের বারোটাও বাজায় অনেকে। কিন্তু দীর্ঘদিন ধরে কড়া ডায়েট চালিয়ে যাওয়া যেমন কঠিন, তেমনই এর পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। কিন্তু যদি এমন হতো মুখরোচক খাবার খেয়েও দিব্যি বাড়তি মেদ ঝরাতে পারছেন? কল্পনা নয়, বাস্তবেই এই বিষয়ে সাহায্য করতে পারে ‘হারা হাচি বু’। জাপানি সংস্কৃতির এই পুরনো খাদ্যাভ্যাস মেনে চললে ডায়েট ছাড়াই ছিপছিপে চেহারা পেতে পারেন।
কী এই হারা হাচি বু
জাপানের ওকিনাওয়া অঞ্চলে শতাব্দীর পর শতাব্দী ধরে চালু আছে এই খাওয়ার পদ্ধতি। যার মূল মন্ত্র হল পেট ভরার ১০০ শতাংশ নয়, মাত্র ৮০ শতাংশ পর্যন্ত খেয়ে থেমে যাওয়া। এতে শরীরে অতিরিক্ত খাবার জমাতে পারে না এবং স্বাভাবিকভাবেই ওজন নিয়ন্ত্রণে থাকে।
কেন কার্যকর এই নিয়ম
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যখন আমরা খাই, তখন বেশিরভাগ সময়ে পেট ভরার আগেই শরীর আমাদের সিগন্যাল দেয়। কিন্তু আমরা ততক্ষণে প্লেট শেষ করতে ব্যস্ত থাকি। আর এক্ষেত্রেই সাহায্য করে ‘হারা হাচি বু’। শরীরের সিগন্যাল শুনতে কার্যকরী ভূমিকা পালন করলে এই জাপানি কৌশল। এই জাপানি নিয়মে খাবার খাওয়ার সময় মাঝপথে একবার থামতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি সত্যিই ক্ষুধার্ত, নাকি শুধু খাবারটা সামনে আছে বলে খাচ্ছেন? এই সচেতনতাও অতিরিক্ত খাওয়ার প্রবণতা রোধ করবে।

আসলে বিশেষজ্ঞদের মনে করেন ‘হারা হাচি বু’ ডায়েট নয়, বরং সচেতনতা। এই নিয়ম মেনে চলতে গেলে কোনও কড়া ডায়েট প্ল্যান, ক্যালোরি কাউন্টিং বা ম্যাক্রো ট্র্যাকিংয়ের দরকার নেই। বরং খাওয়ার সময় সচেতন থাকা এবং ধীরে ধীরে খাওয়া যথেষ্ট। এসনিতেই দ্রুত খেলে পেট ভরে কিনা তা মস্তিষ্ক বুঝতে সময় পায় না। ফলে আমরা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি। ধীরে খেলে শরীর লেপটিন হরমোন নিঃসরণ করে, যা মস্তিষ্ককে পেট ভরে যাওয়ার সিগন্যাল দেয়। ফলে স্বাভাবিকভাবেই কম খাওয়া হয় এবং তৃপ্তিও মেলে।
আরও পড়ুনঃ পেটে জীবাণু কিলবিল করবে! ফল-সবজি ধুতে গিয়ে কোন ভুলগুলি ডেকে আনছে মারাত্মক বিপদ, বাঁচতে হলে জানুন
বিশ্বে দীর্ঘায়ু মানুষের সংখ্যা বেশি জাপানের ওকিনাওয়াতে। বিশেষজ্ঞদের মতে, যার অন্যতম কারণ হল এই খাদ্যাভ্যাস। ‘হারা হাচি বু’ শুধু ওজন কমাতে সাহায্য করে না। এটি ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতার মতো সমস্যাও দূরে রাখে। যদিও এই অভ্যাস অনেকের কাছে কার্যকর হতে পারে। তবো বিশেষজ্ঞরা বলছেন, এটি শরীরের জন্য কোনও ম্যাজিক নয়। এর পাশাপাশি সুস্থতার জন্য সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল পান এবং নিয়মিত ব্যায়ামও জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?