সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ ঘটনাটি মোরাদাবাদ জেলার কারুলা এলাকায় ঘটেছে। খবর অনুযায়ী, এক ১৫ দিনের নবজাতককে তার মা ঘুমাতে যাওয়ার আগে ফ্রিজারে রেখে দেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনাটি ঘটে। এই হাড়হিম কাণ্ডে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে যখন ফ্রিজারের মধ্যে রাখা হয়, তখন তীব্র ঠান্ডার কারণে সে জোরে জোরে কান্না শুরু করে। পরিবারের অন্য সদস্যরা শিশুটির কান্নার আওয়াজ শুনে দ্রুত সেখানে ছুটে যান। এরপর শিশুকে ফ্রিজার থেকে উদ্ধার করেন সকলে মিলে। সময়মতো ব্যবস্থা নেওয়ার ফলে শিশুটির প্রাণ রক্ষা পায় এবং একটি বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়।
ঘটনার জেরে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা আচমকা শিশুর কান্না শুনে চমকে ওঠেন। শুধু তাই নয় ফ্রিজারের ভেতর থেকে আওয়াজ পেয়ে হতবাক হন। এরপর শিশুটিকে উদ্ধার করে তাঁরা সঙ্গে সঙ্গে একজন স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেন। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক নিশ্চিত করেন যে শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং কোনও গুরুতর বিপদের মধ্যে নেই।
পরবর্তীতে ঘটনার তদন্ত ও চিকিৎসা মূল্যায়নের পর জানা যায়, শিশুটির মা প্রসব-পরবর্তী মনোরোগে (পোস্টপার্টাম সাইকোসিস) ভুগছিলেন। এটি একটি বিরল কিন্তু গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা, যা সন্তান জন্মের পর কিছু মায়েদের মধ্যে দেখা যায়। এমনকী তাঁদের বাস্তবতার সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন করে তোলে।
চিকিৎসকদের মতে, সন্তান জন্মের পর হরমোনের পরিবর্তন হয়৷ এর ফলে অনেক ক্ষেত্রে নানা ধরণের মানসিক চাপের সৃষ্টি হয়। ফলস্বরূপ এই ধরণের বিরল রোগ দেখা দিতে পারে, যার ফলে আচরণগত সমস্যা, অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ এমনকী নিজের বা সন্তানের ক্ষতি করার প্রবণতাও দেখা যায়। এই অসুস্থতা দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করাই এর মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পশাপাশি পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা শিশুর বেঁচে যাওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন। আরও জানান তাঁরা, শিশুর মায়ের পূর্ণ সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা কারুলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার প্রেক্ষিতে অনেকেই মা-বাচ্চার পরবর্তী যত্ন ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছেন। সম্প্রদায়ের মানুষ এখন পোস্টপার্টাম সাইকোসিস (Postpartum Psychosis) সম্পর্কে সচেতন হয়ে উঠছেন এবং সময়মতো হস্তক্ষেপের গুরুত্ব বুঝতে পারছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?