সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বামীর উপর উঠেই পুরুষাঙ্গ চেপে ধরলেন স্ত্রী! যৌনসুখের বদলে ভয়ঙ্কর কাণ্ডের সাক্ষী থাকলেন যুবক, বর্ণনা শুনে পুলিশের চোখ ছানাবড়া

পল্লবী ঘোষ | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কে 'পথের কাঁটা' স্বামী। তাঁকে চিরতরে গায়েব করতে আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা স্ত্রী ও তাঁর প্রেমিকের। যদিও পরিকল্পনা বাস্তবায়িত হল না। প্রাণে রক্ষা পেয়েছেন এক যুবক। এদিকে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত যুবক ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে তদন্ত চালাচ্ছে পুলিশ। যে ঘটনার বিবরণ শুনে রীতিমতো আঁতকে উঠেছেন শহরবাসী। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়পুরা জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, পয়লা সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে আক্কামাহাদেবী নগরে। ঘটনার দিন কয়েক পরেই পুলিশ বিষয়টি জানতে পারেন। ওই এলাকাতেই এক মহিলা স্বামীকে নির্মমভাবে খুনের চেষ্টা করেন। স্বামীকে খুনের পরিকল্পনা প্রেমিকের সঙ্গে করেছিলেন ওই মহিলা। কোনও মতে প্রাণে বেঁচেছেন বিরাপ্পা মায়াপ্পা পূজারি। স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে স্ত্রী সুনন্দাকে আটক করেছে পুলিশ। 

 

পুলিশ আরও জানিয়েছে, ৩৬ বছরের বিরাপ্পা স্ত্রী সুনন্দার সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। তাঁদের দুই সন্তান রয়েছে। এদিকে সুনন্দা সিদাপ্পা কাটাকারে নামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমের সম্পর্ক ক্রমেই গভীর হয়ে ওঠে। স্বামীর সঙ্গে সংসার করলেও, বিবাহবহির্ভূত সম্পর্কটি ভাঙতে নারাজ ছিলেন সুনন্দা। 

 

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন সুনন্দা। এই পরিকল্পনায় তাঁকে সাহায্য করেন সিদাপ্পা ও তাঁর এক সহকারী। ঘটনার দিন রাতে নিজের বিছানায় ঘুমিয়ে ছিলেন বিরাপ্পা। তখনই তাঁর পাশে শুয়েছিলেন সুনন্দা। গভীর রাতে হঠাৎ বিরাপ্পার বুকের উপর বসে পড়েন। গলা ও যৌনাঙ্গ টিপে ধরে খুনের চেষ্টা করেন তিনি। 

 

আরও পড়ুন: চলন্ত ট্রেনের সিটে বসেই চুমু যুগলের, সহযাত্রীদের পাত্তা না দিয়েই অন্তরঙ্গ মুহূর্ত যাপন! লজ্জায় মাথা নিচু সকলের

 

জানা গেছে, সেই সময়েই সিদাপ্পাকে চিৎকার করে ডেকেছিলেন সুনন্দা। চিৎকার করে সিদাপ্পাকে বলেছিলেন, 'ওকে শেষ করে দাও!' ঘুম ভাঙতেই সুনন্দাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন বিরাপ্পা। ঘরের মধ্যে সেই চিৎকারের শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকের। তিনি গভীর রাতে এসেই দরজা ধাক্কাতে শুরু করেন। 

 

চিৎকার, চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় বিরাপ্পার আট বছরের ছেলের। ঘুম থেকে উঠেই সে দরজা খুলে দেয়। ঘরের ভিতরে ঢুকে পড়েন বাড়ির মালিক। হইচই শুরু হতেই এলাকা ছেড়ে পালিয়ে যান সিদাপ্পা ও তাঁর এক সহকারী। এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সিদাপ্পা। তাঁর অভিযোগ, স্বামীকে খুনের পরিকল্পনা ছিল সুনন্দার। এই ঘটনায় তাঁকে জড়িয়েছিলেন সুনন্দা। সেই ভিডিওটি ঘটনার রাতের খানিকটা ধরা পড়েছিল। এমনকী সুনন্দার শব্দ শুনতে পাওয়া যায়। 

 

সেই ভিডিওর সূত্র ধরে এবং বিরাপ্পার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুনন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকে সিদাপ্পা পলাতক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে জোরকদমে তদন্ত চালাচ্ছে তারা। পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টার কারণে বিরাপ্পা গুরুতর আহত হন। তড়িঘড়ি করে ইন্ডি টাউনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে এই ঘটনায় বিরাপ্পার দুই সন্তান ও গোটা পরিবার আতঙ্কিত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া