মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৯Soma Majumder
সন্তানকে 'না' বলা অনেক বাবা-মায়ের কাছেই কঠিন কাজ। আসলে শিশুরা যখন কোনও কিছু জেদ করে চায়, তখন বেশিরভাগ সময়ে তাদের মনখারাপ হওয়ার ভয়ে কিংবা কান্নাকাটি সামলাতে না পেরে মা-বাবারা রাজি হয়ে যান। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, সন্তানকে সবকিছুতে 'হ্যাঁ' বললে তা তাদের দীর্ঘমেয়াদি আচরণ, শৃঙ্খলা এবং আত্মসংযমের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।বিশেষজ্ঞদের মতে, 'না' মানে সন্তানকে খুশি না করা নয়, বরং তাদের সুরক্ষা, নিরাপত্তা ও মানসিক বিকাশের জন্য সীমা তৈরি করা। ভালবাসা এবং যত্নের সঙ্গে ‘না’ বললে শিশুরা তা সহজে মেনে নেয় এবং দীর্ঘমেয়াদে সুস্থ মানসিকতা তৈরি করে। তাই ‘না’ বলা জরুরি। তবে সেটা হতে হবে নম্র, স্নেহময় কিন্তু দৃঢ় ভঙ্গিতে। এক্ষেত্রে পাঁচটি কার্যকরী কৌশল মেনে চললে সন্তানকে ‘না’ বললেও সে বিরক্ত না হয়ে বুঝতে শিখবে।
১. অনুভূতি স্বীকার করুনঃ সন্তানকে সরাসরি ‘না’ বলার আগে তার আবেগের স্বীকৃতি দিন। যেমন “আমি জানি তুমি আরও স্ক্রিন-টাইম চাও, এটা তোমাকে আনন্দ দেয়, কিন্তু এখন ঘুমানোর সময়।” এতে শিশু বুঝতে পারবে যে বাবা-মা তার অনুভূতি বোঝেন, কিন্তু তবুও সব কিছুর একটা সীমা মেনে চলা উচিত।
আরও পড়ুনঃ পেটে জীবাণু কিলবিল করবে! ফল-সবজি ধুতে গিয়ে কোন ভুলগুলি ডেকে আনছে মারাত্মক বিপদ, বাঁচতে হলে জানুন
২. সহজ ব্যাখ্যা দিনঃ শিশুরা ছোট ও পরিষ্কার ব্যাখ্যা দ্রুত বুঝতে পারে। যেমন “আজ আমরা নতুন খেলনা কিনব না, কারণ আমরা বিশেষ কিছুর জন্য টাকা জমাচ্ছি।” এতে তাদের মধ্যে ধীরে ধীরে নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে উঠবে।

৩. বিকল্প দিনঃ ‘না’ বলার পাশাপাশি অন্য কোনও ইতিবাচক বিকল্প দেওয়া ভাল। যেমন “ডিনারের আগে আইসক্রিম নয়, তবে তুমি চাইলে আমার সঙ্গে একটি স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নিতে পারো।” এতে শিশু প্রত্যাখ্যানকে শাস্তি মনে না করে সুযোগ হিসেবে ভাবতে শিখবে।
৪. শান্ত ও ধারাবাহিক থাকুনঃ শিশুরা অনেক সময় সীমা ভাঙার চেষ্টা করে। কিন্তু বাবা-মায়ের শান্ত ও স্থির অবস্থান তাদের নিরাপদ বোধ করায়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি অতিরিক্ত খেলার সময় না দেন, তবে একবার সিদ্ধান্ত নেওয়ার পর তা মেনে চলুন। ধারাবাহিকতা সন্তানকে শৃঙ্খলাবদ্ধ করে।
৫. শ্রদ্ধাশীল ভঙ্গিতে ‘না’ বলুনঃ যেভাবে বাবা-মা সন্তানকে ‘না’ বলেন, শিশুরা সেটাই শিখে নেয়। নম্র কিন্তু দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলে তারা বুঝতে পারে যে সীমা মানে শাস্তি নয়, বরং সুরক্ষা। এর মাধ্যমে শিশুরাও নিজেদের সীমা নির্ধারণ করতে শেখে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?