শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | কলকাতার বাড়ি বিপর্যয় শুধুই কি প্রাকৃতিক দুর্যোগ, না কি নাগরিক সমাজের সচেতনতার অভাব?

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় প্রাচীন বাড়ির সংখ্যা বর্তমানে নেহাত কম নয়, আর সেই বাড়িগুলি অধিকাংশই উত্তর ও মধ্য কলকাতা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই বাড়িগুলির কোনওটির বয়স ১৫০ বা কোনওটির ২০০, কিছু কিছু আছে ২৫০ বছর বা তার অধিক। সেই বাড়িগুলিতে কলকাতা পুরসভা থেকে বিপজ্জনক বাড়ির নোটিশ বোর্ড পর্যন্ত টাঙিয়ে দেওয়া হয়েছে নাগরিক সচেতনতার জন্য। কেউ কেউ পুরনো বাড়িকে পুনর্নির্মাণ বা মেরামতের মাধ্যমে সুস্থ রাখার চেষ্টা করছেন। তবে অধিকাংশই কলকাতা পুরসভার এই নোটিশ বোর্ডকে বা সচেতনতার বাণীকে তেমন ভাবে আমল দিচ্ছেন না। আর তার ফলস্বরূপ এবার অধিক পর্যায়ে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শহর কলকাতার এই উত্তর ভাগের প্রাচীন বাড়িগুলি অনেক ক্ষেত্রেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আর এই বাড়িগুলি ধসে পড়ার সঙ্গে সঙ্গে বহু প্রাণহানির ঘটনাও প্রকাশ্যে এসেছে। রেহাই পায়নি বাড়ির শিশু এবং মহিলারাও। কারণ প্রকৃতি তার নিয়মে চলে, আর প্রাচীনতম বাড়ি কাউকেই দেখে বা নিয়ম মেনে ভেঙে পড়ে না। কোথায় শিশু বা মহিলা রয়েছেন বা কোথায় মানুষের বসবাস রয়েছে সে অংশ ভেঙে পড়বে না সেটা কোনও দিন সম্ভব নয়। আর এই প্রাকৃতিক বিপর্যয় কারণে শহর কলকাতায় একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক নেহাত কম ছড়ায়নি। 

এই বছর বর্ষায় শোভাবাজার, হাতিবাগান, এন্টালি, মানিকতলা-সহ একাধিক জায়গায় প্রাচীন বাড়িগুলি তাসের ঘরের মতো কোথাও রাস্তার উপরে, আবার কোথাও বাড়ির অন্দরে ঝুরঝুর করে ভেঙে পরে, ঘটে প্রাণহানি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতাও ছিল যথেষ্ট। প্রতিটি দুর্ঘটনাপূর্ণ এলাকায় এবং একই সঙ্গে কলকাতা পুরসভার কর্মকর্তা-সহ দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতার সঙ্গে কাজ করেছে। কোথাও বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়েছে, আবার কোথাও অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয়নি ভয়াবহতার পরিমাণ বেশি থাকার কারণে। পুরসভার তরফ থেকে নোটিশ দিয়ে বহু বার জানানো হয়েছে যে তারা সঠিকভাবে যেন ব্যবস্থা নেন তাদের বাড়ির নিরাপত্তা সুরক্ষা করতে এবং মেরামতের ব্যবস্থা করতে। নির্মাণ বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বাড়িগুলি মূলত ব্রিটিশ আমলে অথবা তারও আগে আড়াইশো বা তিনশো বছর আগে চুন সুরকি দিয়ে বানানো। যেগুলি বিজ্ঞানসম্মত ভাবে সঠিক পদ্ধতি ব্যবহার করে তৈরি হয়নি। আর যার কারণেই অতি ভারি বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে পড়েছে দুর্বল এবং সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। 

আরও পড়ুন: নয়া লাইন চালুর পরেই মেট্রোয় ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ পরিস্থিতি, আয় জানলে চোখ কপালে উঠবে

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পুরনো বাড়ি ভাঙা পড়া রোধ করতে এ বার বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পুরনো বাড়ি প্রাকৃতিক দুর্যোগের কারণে বা সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি না হওয়ার কারণে ভেঙে প্রাণহানি যাতে না ঘটে তার জন্য ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিটিং করা হয়েছে একাধিক পর্যায়। খুব শীঘ্রই একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হবে যাতে আগামীতে এ ধরনের ঘটনা বার বার না ঘটে এবং নাগরিক সমাজ বিপর্যয়ের মুখে না পরে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া