সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘুমের চোটে 'ব্লাড মুন' দেখতে পাননি? শহরে বসে ফের কবে লাল চাঁদের সাক্ষী থাকবেন, রইল দিনক্ষণ

পল্লবী ঘোষ | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মাঝ রাতে আকাশে লাল টুকটুকে চাঁদ। ৭ সেপ্টেম্বর রাতে 'ব্লাড মুন'-এর সাক্ষী ছিলেন অনেকেই। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে ক্যামেরা তাক করে ছিলেন চাঁদের দিকে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে লাল চাঁদের নজরকাড়া সব ছবি। তবে মাঝরাতে এমন মুহূর্ত অনেকেই মিস করেছেন। কেউ কাজের জন্য, কেউ বা ঘুমিয়ে পড়েছিলেন।‌ ফের কবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে? শহরে বসেই 'ব্লাড মুন' দেখা যাবে? 

 

৭ সেপ্টেম্বর রাতে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ায় 'ব্লাড মুন' দেখা গেছে। ভারতের সব শহরে ৭ সেপ্টেম্বর রাত ৮টা বেজে ৫৮ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর রাত ২টো বেজে ২৫ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। নাসা জানিয়েছে, ২০২২ সালের পর এত দীর্ঘ সময় ধরে চলতি বছরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। ২০১৮ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতের সব শহরে স্পষ্ট 'ব্লাড মুন' দেখা গেছে। 

 

চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী প্রদক্ষিণ করতে করতে চাঁদ এবং সূর্যের মাঝে চলে আসে। এর ফলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। সেই সময়েই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় 'ব্লাড মুন'-এর দেখা পাওয়া যায়। রক্তের মতো গাঢ় লাল রঙের হয়ে ওঠে চাঁদ। 

 

আরও পড়ুন: ঘোর দুর্যোগ বাংলায়! টানা অতি ভারী বৃষ্টিতে ফের ভাসবে একাধিক জেলা, আবহাওয়ার বিরাট আপডেট

 

ফের কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ? 

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আগামী বছরেও ভারতের একাধিক শহর থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পাশাপাশি এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও আগামী বছরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ২০২৩ সালের ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ভারতের বিভিন্ন শহরে। তবে সেটি আংশিক চন্দ্রগ্রহণ ছিল। 

 

২০২৬ সালের পর ২০২৮ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৯ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়াতে বসেও 'ব্লাড মুন' দেখা যাবে। 

 

এর মাঝেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে একাধিক দেশে। ২০২৮ সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে আরও দুইবার চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতে বসে‌। তবে এই ক্ষেত্রে রক্তের মতো গাঢ় লাল রঙের চাঁদের দেখা মিলবে না। ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারিতে চন্দ্রগ্রহণের সময় ফ্যাকাশে চাঁদের দেখা মিলবে। ভারতের পাশাপাশি আফ্রিকা, আমেরিকা, এশিয়া ও ইউরোপেও দেখা যাবে। 

 

এরপর ২০২৮ সালের ৬ জুলাই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতে, ইউরোপে, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়। চাঁদের খানিকটা অংশ গাঢ় রঙের দেখাবে। তবে পুরোপুরি 'ব্লাড মুন' দেখা যাবে না। 

 

নাসা আরও জানিয়েছে, ভারতে বসে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকা বেশ‌ বিরল ঘটনা। শেষবার ২০১৮ সালের জুলাই মাসে স্পষ্টভাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ভারতে বসে। সাত বছর পর আকাশ পরিষ্কার থাকায়, আবারও স্পষ্টভাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। সব শহরেই 'ব্লাড মুন' দেখার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া