শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | নয়া লাইন চালুর পরেই মেট্রোয় ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ পরিস্থিতি, আয় জানলে চোখ কপালে উঠবে

কৌশিক রয় | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মেট্রো রেলের বিন্যাস শহর কলকাতা তথা রাজ্যবাসীর যোগাযোগ ব্যবস্থার জন্য এক ঐতিহাসিক ব্যবস্থা। কলকাতা মেট্রোর সম্প্রসারণের পর এমনটাই দাবি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বহু প্রতীক্ষার পর সম্প্রতি কলকাতা মেট্রো সরাসরি হাওড়া থেকে সেক্টর ফাইভ, বিমানবন্দর এবং বেলেঘাটা পর্যন্ত ট্রেন চালু করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, কলকাতা মেট্রোকে একই সূত্রে বাধার পর মানুষের আবেগ ছিল যথেষ্ট পরিমাণ, কিন্তু মেট্রো রেলের পরিকাঠামো সেই পরিমাণ ছিল কি? সম্প্রতি, ব্লু লাইনে নিত্যযাত্রীদের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে। একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম থেকে মেট্রো ছাড়তে পারছে না। শিয়ালদা কিংবা এসপ্ল্যানেড কিংবা হাওড়া স্টেশনে ভিড় অত্যাধিক হয়ে উঠছে অফিস টাইমে। ঠাসাঠাসি ভিড়ে গেট বন্ধ করাও দায় হয়ে উঠেছে।

ফলে নাগরিক পরিষেবা যেমন হচ্ছে ক্ষুন্ন তেমনি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে দিনে দিনে। যে পরিমাণ নিত্যযাত্রী সেই তুলনায় মেট্রোরেলের পরিষেবা এবং পরিকাঠামো কোনওটাই এখনও সঠিকভাবে গড়ে তুলতে পারেনি মেট্রোরেল। এর ফলে প্রায়শই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এই পরিস্থিতি নিয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে অর্থাৎ নিত্যযাত্রীদের সঙ্গে কথা বললে তারা জানান, ট্রেনে চাপলে দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি। কখনও কখনও অসুস্থ পর্যন্ত হয়ে পড়ছেন বয়স্ক মানুষরা। আর শিশু হলে তো কথাই নেই। মেট্রোর দরজা বন্ধ হয়ে যাবার পর ভয়ানক ভাবে হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে এবং অক্সিজেনের ঘাটতি পর্যন্ত ঘটছে বলে দাবি করছেন নিত্যযাত্রীরা।

মেট্রোরেল কোনওরকম সঠিক পরিকাঠামো ও পরিকল্পনা না নিয়েই এই ধরনের সম্প্রসারণের কাজ করেছে বলে একপ্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন বেশিরভাগই। ভিড়ের কারণে দরজা বন্ধ হতে দেরি হওয়ায় দেরি হচ্ছে মেট্রোর নির্ধারিত সময়েও। প্রতি পাঁচ মিনিট অন্তর মেট্রো চলাচল করলেও সিগনালিং ব্যবস্থা ঠিক রাখা যাচ্ছে না, কারণ আগের মেট্রো একটি সঠিক দূরত্বে না গেলে পরের মেট্রো রেলকে চালনা করা বা প্ল্যাটফর্ম থেকে ছাড়া সম্ভব হয়ে উঠছে না। এমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের উচ্চপদস্থ আধিকারিক রূপায়ণ মিত্র এই বিষয়ে বলেন, ‘পূর্বের থেকে মেট্রোরেলের যাত্রীসংখ্যা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। যার ফলে একটা সমস্যা তৈরি হয়েছে পরিষেবার দিক থেকে। আমরা যত শীঘ্র সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। মেট্রোরেলের সংখ্যা আপাতত একই থাকবে তবে পরিকাঠামো ও পরিষেবা কে আরোও কিভাবে উন্নত করা যায় আমরা সেই চেষ্টা করছি।’

প্রতিদিনই নিত্যযাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে টিকিট কাউন্টারগুলিতে। টিকিট কাটার পর প্ল্যাটফর্মেও প্রচণ্ড ভিড়। নেই কোন পরিকাঠামো, নেই কোনও সুব্যবস্থাও। যার ফলে চরম ভোগান্তি সাধারণ মানুষের। কিন্তু মেট্রো রেলের আয়ের গ্রাফ যথেষ্ট ঊর্ধ্বমুখী পূর্বের তুলনায়। এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। মেট্রোরেলের আয় নিয়ে প্রশ্ন করা হলে রূপায়ণ মিত্র বলেন, ‘টিকিটের বিষয়টি নির্দিষ্ট করে এক্ষুনি বলা সম্ভব নয়, তবে পূর্বের থেকে টিকিট বিক্রির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে আয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে সেটা নির্দিষ্ট করে এক্ষুনি কিছু বলা সম্ভব নয়।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া