সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফুলেরা নয়। খাস দিল্লি। তবে ঘটনাপ্রবাহ দেখে ফুলেরা আর দিল্লিকে এক সরলরেখাতেই জুড়ছেন আপ নেতারা। তাতে সায়ও দিচ্ছেন অনেকেই। আর এই গোটা ঘটনা আবর্তিত হচ্ছে মূলত যাঁকে নিয়ে, বিতর্ক যেন পিছু ছাড়ছেই না তাঁর। কোনওভাবেই। কেজরিওয়াল পরবর্তী জমানার দিল্লির মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই তাঁর ঘরে ঢুকে তাঁর উপরে হালমা চালিয়েছিলেন জনৈক ব্যক্তি। দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় থাপ্পড় মারা হয় ঘরে ঢুকেই। এবার বিপত্তি আরও একধাপ এগিয়ে। অভিযোগ, দিল্লির সরকারি বৈঠকে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর স্বামী।
রেখার স্বামী, মনীশ গুপ্তা। তিনি দিল্লি সরকারের কেউ নন। কিন্তু তাঁকে নাকি বৈঠকে হাজির থাকতে দেখা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শালিমারবাগের একটি অনুষ্ঠানে মনীশকে হাজির থাকতে দেখা গিয়েছে। বিরোধীরা স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। কেউ কেউ আবার ঘটনাটিকে ওয়েব সিরিজ পঞ্চায়েতের সঙ্গে তুলনা করেছেন। মন্তব্য করেছেন, ফুলেরার মতো সিস্টেম নাকি চলছে দিল্লিতেও। অর্থাৎ পদে কেউ, পিছন থেকে গোটা বিষয় চালাচ্ছেন তাঁর স্বামী।
আরও পড়ুন: বিছানায় ঘুমে আচ্ছন্ন সকলে, আচমকা ভোররাতে এসি বিস্ফোরণ, মুহূর্তে শেষ হয়ে গেল পরিবার...
রেখা গুপ্তার স্বামী, কে এই মনীশ গুপ্তা? কী পরিচয় তাঁর?
মনীশ গুপ্ত একজন দিল্লি-ভিত্তিক ব্যবসায়ী এবং সমাজকর্মী। এবং অবশ্যই দেশের রাজধানীতে এই মুহূর্তে তাঁর আরও একটি পরিচয়, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, রেখা গুপ্তার স্বামী।
রেখা গুপ্তের ২০২৫ সালের নির্বাচনী হলফনামা অনুসারে, মনীশ গুপ্তা নিকুঞ্জ এন্টারপ্রাইজেস নামে একটি ফার্মের মালিক, ওই ফার্মটি সম্ভবত তাঁদের ছেলের নামে। হলফনামা অনুসারে, তিনি কোটাক লাইফ ইন্স্যুরেন্সের একজন এজেন্সি সহযোগীও।
মনীশের আয় কোথা থেকে? মূলত ব্যবসা, বেতন, শেয়ার ব্যবসা, সুদের আয় এবং কমিশন থেকে আয় করেন। ২০২৩-২৪ অর্থবছরে তাঁর ঘোষিত মোট আয় ছিল ৯৭ লক্ষ টাকা।
নির্বাচনী হলফনামা অনুসারে, মনীশের নগদ টাকা সেই সময়ে ছিল ১৫.৭ লক্ষ টাকা, এবং তিনি বন্ড, ডিবেঞ্চার, এনপিএস, এলআইসি পলিসিতেও অর্থ বিনিয়োগ করেছিলেন।
এই বছরের শুরুতে বিজেপি নেতৃত্ব যখন রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে, তখন তিনি তার রাজনৈতিক যাত্রায় সমর্থনের জন্য তার স্বামী মনীশ গুপ্তাকে কৃতিত্ব দিয়েছিলেন। সংবাদ মাধ্যমে রেখা সেই সময় বলেন, তাঁর রাজনৈতিক যাত্রায়, এই পথে তাঁর স্বামী তাঁর জন্য বহু কিছু করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তাঁর স্বামী মনীশ গুপ্তার দুটি সন্তান রয়েছে, এক মেয়ে, হর্ষিতা গুপ্তা এবং এক ছেলে নিকুঞ্জ গুপ্তা।
দিল্লি সরকার বা বিজেপির শালিমার বাগ নির্বাচনী এলাকায় তাঁর কোনও সরকারি পদ না থাকলেও, সরকারি সভায় তাঁর উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
দিন কয়েক আগেই, রেখার ঘরেই জন শুনানি চলাকালীন তাঁর উপর চড়াও হন এক ব্যক্তি। খোদ মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে। যদিও ওই ঘটনার দিনেই রেখা সমাজমাধ্যমে লিখেছিলেন-
'আজ সকালে জন শুনানির সময় আমার উপর যে আক্রমণ করা হয়েছে তা কেবল আমার উপরই নয়, দিল্লির সেবা এবং জনগণের কল্যাণের জন্য আমাদের সংকল্পের উপরও কাপুরুষোচিত প্রচেষ্টা। স্বাভাবিকভাবেই, এই হামলার পর আমি হতবাক হয়েছিলাম। তবে এখন আমি ভাল আছি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, দয়া করে আমার সঙ্গে দেখা করার জন্য উতলা হবেন না। খুব শীঘ্রই আমাকে আপনাদের মাঝে কাজ করতে দেখবেন। এই ধরণের আক্রমণ কখনওই আমার মনোবল এবং জনগণের সেবা করার সংকল্পকে ভেঙে দিতে পারবে না। এখন আমি আগের চেয়েও বেশি শক্তি এবং নিষ্ঠা নিয়ে আপনাদের মাঝে থাকব। জন শুনাই এবং জনসাধারণের সমস্যার সমাধান আগের মতোই গুরুত্ব এবং প্রতিশ্রুতির সঙ্গে অব্যাহত থাকবে। আপনাদের আস্থা এবং সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের অপরিসীম ভালবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
এই প্রসঙ্গে উল্লেখ্য, ঘরে ঢুকে হামলা, থাপ্পড় খোদ দিল্লির মুখ্যমন্ত্রীর উপর। ঠিক একদিন পরে, আক্রমণ-পরিস্থিতি কাটিয়ে পথসভা করার কথা ছিল রেখা গুপ্তার। অশান্তি-ঝামেলা সেখানেও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?