সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শ্যালিকার প্রেমে হাবুডুবু, তৃতীয় বিয়ের পরেই চরম পরিণতি জামাইবাবুর! ভালবাসার টানে ছারখার গোটা পরিবার

পল্লবী ঘোষ | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আরও একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড। প্রতারণা ও প্রতিশোধস্পৃহায় নৃশংসভাবে খুন করা হল এক বৃদ্ধকে। তাঁকে খুনের পরিকল্পনা করেছিলেন তৃতীয় স্ত্রী। যাঁর দিদির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৃত ব্যক্তি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার এক গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, এক কুয়ো থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়েছে। চটের ব্যাগের মধ্যে ছিল বৃদ্ধের দেহ। কম্বল দিয়ে মোড়ানো ছিল দেহটি। সাধারণ খুনের ঘটনা এটি নয়। প্রতারণা ও প্রতিশোধস্পৃহার জেরেই বৃদ্ধকে খুন করা হয়েছে। 

 

পুলিশ আরও জানিয়েছে, অনুপ্পুর জেলার সাকারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম, ভাইয়ালাল রাজাক। ৬০ বছর বয়সি বৃদ্ধের ব্যক্তিগত জীবন অত্যন্ত জটিল। যার জেরে তুমুল অশান্তি ছিল। ভাইয়ালাল তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 

 

প্রথম স্ত্রী ভাইয়ালালকে ছেড়ে চলে যান। দ্বিতীয় স্ত্রী গুড্ডি বাইয়ের সঙ্গে সুখে থাকলেও, তিনি কোনও সন্তানের জন্ম দেননি। যার জেরে আরও একটি বিয়ের পরিকল্পনা করেন ভাইয়ালাল। তখনই গুড্ডি বাইয়ের বোন মুন্নির প্রেমে পড়েন। তখনই তৃতীয়বার বিয়ে সারেন ভাইয়ালাল। মুন্নিকে বিয়ে করেন। তৃতীয় স্ত্রী দুই সন্তানের জন্ম দেন। ভাইয়ালালকে বিয়ে করলেও মুন্নিকে ভালবাসত অন্য এক যুবককে। 

আরও পড়ুন: পিসির সঙ্গে চুটিয়ে সঙ্গম ভাইপোর! দেখে ফেলেছিলেন স্বামী, 'পথের কাঁটা' সরাতে যা করল যুবতী, অবশেষে ১০ মাস পর ফাঁস

স্থানীয় প্রপার্টি ডিলার নারায়ণ দাস কুশওয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মুন্নি। ক্রমেই তাঁদের প্রেমের সম্পর্ক আরও গভীর হতে থাকে। সারাজীবন একসঙ্গে থাকার পরিকল্পনাও করেন। সেই কারণেই ভাইয়ালালকে খুনের পরিকল্পনা করেন। মুন্নির স্বামী ভাইয়ালালকে খুনের জন্য ২৫ বছরের এক তরুণ ধীরজকে দায়িত্ব দেন নারায়ণ। 

 

গত ৩০ আগস্ট রাতে ভাইয়ালাল তাঁর নির্মীয়মাণ বাড়ির বিছানায় ঘুমিয়ে ছিলেন। তখনই চুপিচুপি সেই ঘরে ঢোকেন ধীরজ ও নারায়ণ। লোহার রড দিয়ে সজোরে আঘাত করে ভাইয়ালালের মাথা থেঁতলে দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর মৃতদেহটি কম্বলে জড়িয়ে ব্যাগে ভরে দেন। ব্যাগটি কাপড় দিয়ে বেঁধে গ্রামের এক কুয়োয় ফেলে দেন। 

 

এই ঘটনার পরদিন সেই কুয়ো থেকে জল তুলতে গিয়েছিলেন ভাইয়ালালের দ্বিতীয় স্ত্রী গুড্ডি। তখনই তাঁর‌ নজরে পড়ে, কুয়োর জলে কিছু একটা ভাসছে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের তিনি ডাকেন। তাঁদের থেকে খবর পেয়েই ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি করে কুয়ো থেকে বস্তাবন্দি দেহটি উদ্ধার করে তারা। বস্তাটি খুলতেই ভাইয়ালালের দেহ শনাক্ত করেন গ্রামবাসীরা। সেই মুহূর্তে সকলেই আঁতকে ওঠেন। সেই কুয়ো থেকে ভাইয়ালালের ফোনটিও উদ্ধার করে পুলিশ। 

 

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ভাইয়ালালকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। ৩৬ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করে পুলিশ। পুলিশ আধিকারিক মতিউর রহমান জানিয়েছেন, ভাইয়ালালের তৃতীয় স্ত্রী মুন্নি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সম্পর্কের জেরেই ভাইয়ালালকে খুন করা হয়‌। খুনের পর দেহটি কুয়োয় ফেলে দেন তাঁরা। এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মুন্নি, নারায়ণ ও ধীরজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া