সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। এবার পিসি ও ভাইপোর মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মর্মান্তিক পরিণতি হল এক প্রৌঢ়ের। দুজনের সম্পর্কের বিষয়ে জানতে পেরেছিলেন তিনি। এর জেরেই নিত্যদিন অশান্তি হত। পথের কাঁটা স্বামীকে চিরতরে সরাতে পিসি ও ভাইপো মিলে খুনের পরিকল্পনা করে। অবশেষে নৃশংসভাবে খুন করে তাকে। দেহ দশ মাস ধরে লুকিয়ে রাখার পরেও শেষরক্ষা হল না।
দশ মাস পর বাড়ির উঠোন থেকে উদ্ধার হল এক ব্যক্তির কঙ্কাল। দশ মাস আগে নৃশংসভাবে খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে। কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার পর ব্যক্তির দেহ বাড়ির পিছনের জমিতে পুঁতে দেওয়া হয়েছিল। তাঁকে খুনের অভিযোগে রবিবার স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘাতক স্ত্রী ও তার ভাইপোর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টিও ফাঁস করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশি জেরায় লক্ষ্মী কয়েক মাস ধরেই জানিয়েছিল, দশ মাস আগে কাজের সূত্রে গুজরাটে গিয়েছিলেন শিববীর সিং (৫০)। তারপর আর বাড়ি ফিরে আসেননি। তাঁর মা সাবিত্রী দেবী বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। কিন্তু তখন থেকেই ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি সাবিত্রী দেবী। ফোনটি বন্ধ ছিল। ছেলের তরফে কোনও সাড়াশব্দ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন মা।
এরপর সাবিত্রী দেবীর সন্দেহ গাঢ় হতে থাকে। দীর্ঘ কয়েক মাস পর গত ১৯ আগস্ট থানায় শিববীরের নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনি। এরপর লক্ষ্মী ও তার ভাইপো অমিত সিংকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘ জেরায় দুজনেই স্বীকার করে, তারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিল। দুজনে মিলেই শিববীরকে খুন করে। শনিবার লক্ষ্মী ও অমিতকে গ্রেপ্তার করে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত দশ মাস ধরেই খুনের ঘটনাটি লুকানোর জন্য নানা ফন্দি করেছিল দুই অভিযুক্ত। বিষয়টি চেপে রাখার জন্য নানা গল্প ফেঁদেছিল। অবশেষে টানা জেরায় দুজনেই ভেঙে পড়ে। এবং একসঙ্গে খুনের ঘটনাটি স্বীকার করে নেয়। জানা গেছে, মাদক মেশানো চা খাইয়ে শিববীরকে অজ্ঞান করেছিল স্ত্রী লক্ষ্মী। এরপর কুড়ুল দিয়ে তাঁকে কুপিয়ে খুন করে অমিত।
শিববীরের মৃত্যু নিশ্চিত করতে এরপর ভারী বস্তু দিয়ে আঘাত করে লক্ষ্মী। খুনের পর দেহ বাড়ির পিছনে জমিতে পুঁতে দিয়েছিল তারা। দশ মাস পর সেই মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে পুলিশ। কঙ্কালের পাশাপাশি একটি লকেট পাওয়া গেছে। পরিবারের তরফে জানানো হয়েছে, এই লকেটটি শিববীরের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইপো অমিতের সঙ্গে লক্ষ্মীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পেরেছিলেন শিববীর। যা ঘিরে সংসারে নিত্যদিন অশান্তিও হত। প্রতিবেশীরাও চিৎকারের শব্দে টের পেয়েছিলেন। এমনকী লক্ষ্মীর ফোন ট্র্যাক করে জানা গেছে, অমিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। যা থেকেই বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ হয় পুলিশের। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?