বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহাকাশচারীদের মহাকাশে অনেক কিছুর সঙ্গে অভ্যস্ত হতে হয়। এর মধ্যে একটি হল, মহাকাশচারীরা তাঁদের ব্যবহার করা নোংরা কাপড় মহাকাশে ধুতে পারেন না। কিন্তু চীনা বিজ্ঞানীরা এখন এই সমস্যার সমাধান খুঁজে বের করেছেন। বিজ্ঞানীদের দাবি, তাঁরা একটি সমাধান প্রস্তাব করেছেন, যার মধ্যে একটি ছোট, ডিটারজেন্ট-মুক্ত ওয়াশিং মেশিন ব্যবহার করা হবে। এই ওয়াশিং মেশিনটি জল ব্যবহার না করেই কুয়াশা এবং ওজোন গ্যাস দিয়ে কাপড় পরিষ্কার করবে।
অভিনব এই ওয়াশিং মেশিনের ওজন কত?
চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (CARTC)-এর সদস্যদের মতে, এই ওয়াশিং মেশিনটি একটি ঘনকের মতো আকৃতির, যা একটি বহনযোগ্য স্যুটকেসের চেয়ে সামান্য বড়। এর ওজন প্রায় ১২ কেজি। এই মেশিনটি ৮০০ গ্রাম (২৮ আউন্স) পর্যন্ত কাপড় পরিষ্কার করতে প্রতিটি চক্রে মাত্র ৪০০ মিলি (১৩ তরল আউন্স) জল ব্যবহার করে। তবে, এই জল তরল আকারে থাকবে না।
ডিটারজেন্টের পরিবর্তে কীসের ব্যবহার?
এই জল অতি-সূক্ষ্ম কুয়াশার আকারে অতিস্বনক অ্যাটোমাইজেশনের মাধ্যমে দেওয়া হয়। ডিটারজেন্টের পরিবর্তে, এই মেশিনটি অতিবেগুনী রশ্মি ব্যবহার করে ওজোন গ্যাস তৈরি করে, যা শক্তিশালী জীবাণুনাশক। বিজ্ঞানীদের দাবি, ওজন গ্যাসের মাধ্যেমে কাপড় পরিস্কার করলে তা পাঁচবার ব্যবহারের পরও কাপড় জীবাণুমুক্ত রাখে।
নাসা কী নিয়ে কাজ করছে?
নাসার মতো মহাকাশ সংস্থাগুলি চাঁদ এবং মঙ্গল গ্রহে দীর্ঘ মিশনের জন্য লন্ড্রি পরিচালনার জন্য ভবিষ্যতের সমাধান তৈরি করছে, যেমন টাইড ইনফিনিটি লো-রিসোর্স ডিটারজেন্ট এবং পরীক্ষামূলক ওয়াশার-ড্রায়ার সিস্টেম।
গবেষকরা জলবিহীন পরিষ্কার পদ্ধতিগুলি নিয়ে কাজ করছেন, যা মহাকাশে বর্জ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এবং স্বাস্থ্যবিধি উন্নত করতে পারে।
মহাকাশচারীরা বর্তমানে কীভাবে কাপড় ধোয়?
জলের সরবরাহ সীমিত থাকার কারণে মহাকাশচারীরা মহাকাশে বর্তমানে কাপড় ধোয়ে না। তার পরিবর্তে, ব্যবহৃত কাপড় পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়ে ফেলার জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি মিশনের জন্য, মহাকাশচারীরা পর্যাপ্ত কাপড় নিয়ে স্পেশ স্টেশনে যান এবং গন্ধ-প্রতিরোধী কাপড় ব্যবহার করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?