সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | রাশিয়া-ভারত-কে শায়েস্তা করতে ব্যর্থ ওয়াশিংটন, এবার তাই আরও বড় হুমকি 'দিশাহারা' ট্রাম্পের!

রজিত দাস | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৩৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: একপ্রস্থ বাড়চি শুল্ক চাপানোতেই কাজ হয়নি। বাগে আনা যায়নি ভারত-সহ রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলিকে। উল্টে কাছাকাছি চলে আসছে ভারত, চীন ও রাশিয়া। দিশাহারা ট্রাম্প। এই পরিস্থিতিতে, রাশিয়ার থেকে তেন আমদানিকারী দেশগুলির উপর আরও শাস্তির খাঁড়া চাপাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। রবিবার মার্কিন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার 'দ্বিতীয় পর্যায়ের' পদক্ষেপ নিতে প্রস্তুত! এমন একটি পদক্ষেপ যা ভারতের মতো দেশগুলিকেও আঘাত করতে পারে।

রুশ বিমানবাহিনীর হামলায় ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের একটি গুরুত্বপূর্ণ সরকারি কমপ্লেক্স ছাড়খাড় হয়ে গিয়েছে।তার পরই ট্রাম্পের এই হুঁশিয়ারি।

হোয়াইট হাউস রাশিয়া বা তার তেল ক্রেতাদের উপর নতুন পর্যায়ের নিষেধাজ্ঞার জন্য তিনি প্রস্তুত কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। সংক্ষিপ্ত উত্তরে শুধু বলেছেন "হ্যাঁ, আমি আছি।" 

রাশিয়া ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে তার পূর্ববর্তী শান্তি প্রচেষ্টা যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পরে, ট্রাম্পের মন্তব্য প্রশাসনের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট্রের হুঁশিয়ারি তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। 

অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। রবিবার (৭ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেন যে, দেশগুলি রাশিয়ার কাছ থেকে ক্রুড তেল কেনে, তাদের উপরে যদি ওয়াশিংটন ও ইউরোপীয়ান ইউনিয়ন আরও শুল্ক ও নিষেধাজ্ঞা চাপানো হয়, তাহলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে।  

এনবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লায়েনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফোনে। রাশিয়ার উপরে কীভাবে আরও চাপ সৃষ্টি করা যায়, তা নিয়ে আমেরিকা ও ইউরোপীয়ান ইউনিয়নের মধ্যে আলোচনা হয়েছে।"

পারস্পারিক শুল্ক বা পাল্টা শুল্ক হিসাবে প্রথমেই ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। তাতে ভারত কোনও আপত্তি জানায়নি। তবে এরপরই রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তাতেই গর্জে ওঠে ভারত। আমেরিকার এই সিদ্ধান্তকে 'অনৈতিক, অযৌক্তিক, অন্যায্য' বলেই উল্লেখ করে নয়াদিল্লি। তার মধ্যেই ফের একবার মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার, রাশিয়ার সঙ্গে অংশীদারী দেশগুলির উপরে নিষেধাজ্ঞা চাপানো হতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও তীব্রতর হয়েছে
রবিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাশিয়া রবিবার ইউক্রেনের রাজধানীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় বিমান হামলা। যার ফলে ইউক্রেনে চারজন নিহত হয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৮১০টি ড্রোন এবং ডিকয় দিয়ে আক্রমণ করেছে। পাল্টা ইউক্রেন ৭৪৭টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

নতুন করে হামলার প্রতিক্রিয়ায়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যে, তিনি শান্তি চুক্তি নিয়ে আলোচনার পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত, এবং যুদ্ধ শেষ করার জন্য রাশিয়াকে চাপ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার উপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া