সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতীয় খাবারের প্রেমে পড়ে এ কী বললেন ফরাসি যুবতী? সামাজিক মাধ্যমে উজাড় করে বসলেন সে কথা

আর্যা ঘটক | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০ : ৫৫Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: একজন ফরাসি যুবতীর টুইট নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে চরম উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। খবর অনুযায়ী, তিনি দিল্লিতে তাঁর প্রথম অনাম্ সান্ধ্য ভোজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ভারতীয় সংস্কৃতি এবং খাবারের প্রতি তাঁর এহেন ভালোবাসার এই হৃদয়স্পর্শী প্রকাশ বিশ্বজুড়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

যুবতীর নাম জুলিয়া শেনো (Julia Chaigneau)। খবর অনুযায়ী এই ফরাসি নাগরিক গত দু বছর ধরে ভারতে বসবাস করছেন। শুক্রবার একটি টুইটে তিনি লেখেন, 'আমি বুঝতেই পারছি না কীভাবে ২০ বছর ধরে ভারতীয় খাবার ছাড়াই বেঁচে ছিলাম! আজ প্রথমবার অনাম্ সান্ধ্য এর খাবার খেলাম। অসাধারণ অভিজ্ঞতা, এত নতুন নতুন স্বাদের সমারোহ! আমি অনেক বেশি খেয়ে ফেলেছি, কিন্তু কোনও আফসোস নেই, জীবন ভালো চলছে। এখন নিশ্চিন্তে ঘুম দিতে পারি।'

এই টুইট দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এমনকী ইতিমধ্যেই ভিডিওটি ৭৯,৫০০-এর বেশি ভিউ ছাড়িয়ে গিয়েছে। 'অনাম্ সান্ধ্য' মূলত কেরালার ফসল উৎসব অনামের সময় পরিবেশিত একটি ঐতিহ্যবাহী নিরামিষ ভোজ। এটি একটি অনন্য স্বাদের অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়। রীতি অনুযায়ী কলাপাতায় পরিবেশিত হয় এই ভোজ। ভোজে প্রায় ২৬ টি আইটেম থাকে, যার মধ্যে থাকে ঝাল তরকারি, টক আচার, মিষ্টি পায়েস ইত্যাদি। প্রতিটি পদই অত্যন্ত যত্ন সহকারে সাবধানতার সহিত রান্না করা হয় এবং পরিবেশন করা হয়। পাশাপাশি একে অপরের স্বাদ পরিপূরক হিসেবে পরিবেশিত হয়- যা শতাব্দী প্রাচীন কেরল রান্নার ঐতিহ্যকে প্রতিফলিত করে।

আরও পড়ুন: সিনিয়র দাদার গোপন রহস্য ফাঁস তরুণের, শেষমেশ যা পরিণতি হল, জানলে শিউরে উঠবেন আপনিও, মাদ্রাসায় চরম বিক্ষোভ 

অনেক ভারতীয় এই যুবতীর খাবার পছন্দ করার দক্ষতার প্রশংসা করেছেন। ঘটনার জেরে একজন লিখেছেন, 'ভালো হয়েছে তুমি চেষ্টা করেছো এবং সেটা উপভোগ করেছো। এটি অন্যতম সেরা এক ধরণের নিরামিষ খাবার। এখানকার প্রায় সব উপাদানই ঘরে তৈরি এবং দারুণ স্বাদের।'

অন্য একজন মন্তব্য করে লিখেছেন, 'এই হল ভারতের সৌন্দর্য। যে দিকেই যাও, খাবার সব সময়ই তোমাকে অবাক করে দেবে।' আরেকজন পরামর্শ দেন জুলিয়াকে আরও ভারতীয় আঞ্চলিক খাবার চেখে দেখার জন্য, যেমন মহারাষ্ট্রীয়, গুজরাটি ও পাঞ্জাবি রান্না। তিনি লেখেন, 'এটা তো কেবল একটা রাজ্যের খাবার, ভারতের আরও অন্তত ২০-২৫ টা আঞ্চলিক রান্না রয়েছে যা তুমি উপভোগ করতে পারো। আমার সবচেয়ে তিনটি পছন্দের খাদ্য হল - মহারাষ্ট্রীয়, গুজরাটি ও পাঞ্জাবি।'

আরও পড়ুন: পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মাত্র এক মাসের শিশুকে বিক্রি! অভাবের তাড়নায় যা করলেন বাবা-মা, শুনলে চোখে জল আসবে 

অন্য একজন মন্তব্য করেছেন, 'তুমি ভাগ্যবান যে শুধুমাত্র বাটার চিকেনেই আটকে থাকোনি, বরং তার বাইরেও নজর দিয়েছো।' সম্প্রতি এই ঘটনা প্রমাণ করে, ভারতীয় খাবারের বৈচিত্র্য এবং গভীর সংস্কৃতি কেবল দেশীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক মহলেও সমাদৃত হচ্ছে।

আরও পড়ুন: একদিকে উৎসব আরেকদিকে মৃত্যুমিছিল! গণেশ চতুর্থীর করুণ পরিণতি, আতঙ্কে ভক্তরা 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া